রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কীভাবে মৃত্যু হয়েছিল জুবিনের, ভাইরাল ভিডিও ঘিরে নতুন শোরগোল

সুমিত চক্রবর্তী | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ১৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ প্রয়াত হয়েছেন। সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। শুক্রবার সমুদ্র ভ্রমণে বেরিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি।


ঘটনার পরদিনই একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় জুবিনকে লাইফ জ্যাকেট পরে সমুদ্রের জলে নামতে। আনন্দে ভেসে বেড়ানোর সেই কয়েক মুহূর্তই হয়ে উঠল তাঁর জীবনের শেষ দৃশ্য। ওই ভিডিওতে গায়ককে দেখা যায় জ্যাকেট ঠিক করতে করতে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। কয়েক মিনিট পরই ঘটে অঘটন। জুবিনের শনিবার উত্তর-পূর্ব উৎসবে মঞ্চে গাইবার কথা ছিল। কিন্তু তার আগেই ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই গোটা অসম এবং উত্তর-পূর্বাঞ্চলে নেমে আসে শোকের ছায়া।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ শোকবার্তা জানিয়ে লিখেছেন, “জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত। ভারতীয় সঙ্গীতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”


অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের শোকবার্তায় লিখেছেন, “আজ অসম তার এক প্রিয়তম সন্তানকে হারাল। ভাষাহীন হয়ে পড়েছি আমি। জুবিনকে বর্ণনা করার মতো কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। এই বয়সে তাঁর চলে যাওয়া মেনে নেওয়া যায় না।”


বলিউড সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “এখনও বিশ্বাস করতে পারছি না। মস্তিষ্ক অবশ হয়ে গেছে, হৃদয় ভেঙে টুকরো টুকরো। জুবিনের চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করল যা পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন প্রকৃত সুপারস্টার, মানুষের গায়ক, অসমের আসল প্রেমিক। ভক্তদের ভালোবাসা তাঁর জন্য সীমাহীন ছিল। আজ তাদের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাঁর পরিবার এবং অসংখ্য ভক্তকে আমার গভীর সমবেদনা। যদি কাউকে সত্যিই রক অ্যান্ড রোল বাঁচতে হয়, তবে তিনি ছিলেন সেই মানুষ।”


১৯৭২ সালের ১৮ নভেম্বর অসমের তেজপুরে জন্মগ্রহণ করেন জুবিন। কিশোর বয়স থেকেই গানকে সঙ্গী করেছিলেন। শুধু অসম নয়, গোটা উত্তর-পূর্ব ভারতে সঙ্গীতপ্রেমীদের কাছে তিনি ছিলেন এক আবেগের নাম। ‘ইয়া আলি’ গানটির মাধ্যমে জাতীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। মহেশ ভাটের ছবি গ্যাংস্টার (২০০৬)-এর এই গান রাতারাতি তাঁকে সর্বভারতীয় তারকা বানিয়ে দেয়। এরপর থেকে বলিউড ও আঞ্চলিক সঙ্গীতে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

আরও পড়ন: সেবির সবুজ সঙ্কেতের জেরে আদানির শেয়ারে ঝড়, কী ভাবছেন বিনিয়োগকারীরা


অসম সংস্কৃতি ও সঙ্গীতচর্চায় তাঁর অবদান অপরিসীম। নাটক, চলচ্চিত্র, সুরসৃষ্টি—সর্বত্রই ছাপ রেখেছিলেন তিনি। শুধু গায়ক নয়, অভিনেতা, গীতিকার, পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন। ভক্তরা তাঁকে আদর করে ডাকতেন ‘জনতার গায়ক’। জুবিনের হঠাৎ চলে যাওয়া উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি। অসম সহ সমগ্র দেশ শোকাহত। ভক্তদের একটাই আক্ষেপ—এমন প্রতিভা এত তাড়াতাড়ি চলে গেলেন, যখন আরও অনেক কিছু দেওয়ার ছিল তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া