বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারতীয়দের চাপে ফেলতেই এইচ–১বি ভিসা নিয়ে বড় চাল দিলেন ট্রাম্প?‌ জেনে নিন বিস্তারিত

রজত বসু | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ১২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকার কোম্পানিগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগে রাশ টানতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই লক্ষ্যে শুক্রবার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন তিনি। ঘোষণাপত্র অনুযায়ী, এবার এইচ–১বি ভিসার জন্য বছরে এক লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ) দিতে হবে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে কোম্পানিগুলি এমন দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে, যাঁদের কাজ আমেরিকান কর্মীরা করতে পারবেন না। এইচ–১বি ভিসা নিয়ে আমেরিকায় বহু ভারতীয় বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতীয় কর্মীদের আমেরিকায় গিয়ে কাজে প্রভাব পড়তে পারে।


এর অর্থ এবার থেকে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি অর্থ দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। নির্দিষ্ট করে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি ট্রাম্পের নির্দেশনামায়। তবে বিশেষজ্ঞদের মতে, এতে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে ভারতীয়দের। 

 

আরও পড়ুন: মার্কিন মুলুকে এবার গোল্ড কার্ড ভিসা চালু করে দিলেন ট্রাম্প, কারা আবেদনের যোগ্য বা কতদিন থাকতে পারবেন জেনে নিন


এটা ঘটনা, এইচ–১বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িক ভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন, অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। ১৯৯০ সালে আমেরিকায় এই ধরনের ভিসা চালু হয়েছিল। যে কোনও বিষয়ে ন্যূনতম স্নাতক স্তরের ডিগ্রি থাকলে এই ভিসার জন্য আবেদন করা যায়। বিশেষত আমেরিকার বিজ্ঞান, গণিত, তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই ভিসার চাহিদা রয়েছে। প্রাথমিক ভাবে এইচ–১বি ভিসার মেয়াদ থাকে তিন বছর। সর্বোচ্চ ছ’বছর পর্যন্ত তা বৃদ্ধি করা যায়। এই সময়ের মধ্যে আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন কর্মীরা। গ্রিন কার্ড বা স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে এইচ–১বি ভিসার মেয়াদ ইচ্ছামতো বৃদ্ধি করা যায়। এই ভিসার অধীনে বিদেশ থেকে যাঁরা আমেরিকায় কাজ করতে যান, মার্কিন কর্মীদের সমান বেতনই তাঁরা পেয়ে থাকেন।


এদিকে, সরকারি পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে আমেরিকায় এইচ–১বি ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী ভারতীয় কর্মীরা। গত বছর ভারত থেকে ৭১ শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানেই আছে চিন। সেখান থেকে ১১.৭ শতাংশ ভিসার আবেদন মঞ্জুর হয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধে অ্যামাজন এবং তার সহযোগী সংস্থাগুলি ১২ হাজার এইচ–১বি ভিসার আবেদন মঞ্জুর করেছে। মাইক্রোসফট, মেটার মতো সংস্থা সবুজ সঙ্কেত দিয়েছে পাঁচ হাজার করে আবেদনে।


এইচ–১বি ভিসার আবেদন মঞ্জুর করে সাধারণত কর্মীরা গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। কিন্তু স্থানীয় মার্কিন নাগরিকত্ব পেতে সময় অনেক বেশি লাগে। তত দিন বছর বছর এইচ–১বি ভিসা পুনর্নবীকরণ করতে হয়। ট্রাম্প প্রশাসন মার্কিন সংস্থাগুলির কাছ থেকেই এইচ–১বি ভিসার জন্য লক্ষ ডলার নেবে বলে জানিয়েছে। তবে অনেকে মনে করছেন, এই অর্থের বোঝা চাপবে আবেদনকারীদের উপরেই। তাঁদেরই ভিসার সঙ্গে সঙ্গে এই বাড়তি অর্থ খরচ করতে হবে। ফলে আমেরিকায় গিয়ে চাকরি করা এবং সেখানকার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া ভারতীয়দের জন্য আরও কঠিন হল। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া