বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ২৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার কোম্পানিগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগে রাশ টানতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই শুক্রবার একটি ঘোষণাপত্রে সই করেছেন তিনি। ঘোষণাপত্র অনুযায়ী, এবার এইচ–১বি ভিসার জন্য বছরে এক লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ) দিতে হবে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে কোম্পানিগুলি এমন দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে, যাঁদের কাজ আমেরিকান কর্মীরা করতে পারবেন না। এইচ–১বি ভিসা নিয়ে আমেরিকায় বহু ভারতীয় বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতীয় কর্মীদের আমেরিকায় গিয়ে কাজে প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, মার্কিন মুলুকে গোল্ড এবং প্ল্যাটিনাম ভিসা চালু করলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই সংক্রান্ত নির্দেশনামায় সই করেছেন তিনি। নির্দেশনামা অনুসারে, আমেরিকায় বসবাসে ইচ্ছুক কোনও ব্যক্তি ১০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি) খরচ করলে ‘গোল্ড কার্ড’ পেতে পারেন। কোনও কর্মীর দ্রুত ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে মার্কিন সংস্থাগুলিও ২০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ১৭ কোটি ৬১ লক্ষ টাকার বেশি) খরচ করতে পারে। ট্রাম্পের কথায়, ‘আমার মনে হয় এটা দারুণ সফল হতে চলেছে। এটা কয়েক কোটি ডলার আনতে চলেছে। এর ফলে (আমেরিকানদের) কর কমবে, ভাল ভাল কাজ হবে।’ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার করদাতারা বৈধ অভিবাসন ব্যবস্থার মাধ্যমে লাভবান হতে চলেছেন।’ প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই ‘গোল্ড কার্ড’ চালুর কথা জানিয়েছিলেন ট্রাম্প। এবার তাঁর সেই পরিকল্পনাই রূপায়িত করলেন ট্রাম্প।
প্রসঙ্গত, এত দিন আমেরিকায় বসবাস করার জন্য অন্য দেশের নাগকিরকা ‘গ্রিন কার্ড’ এর জন্য আবেদন করতে পারতেন। গ্রিন কার্ডের সঙ্গে ‘গোল্ড কার্ড’ এর কী ফারাক, তারও ব্যাখ্যা দিয়েছেন আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তিনি জানান, ‘গোল্ড কার্ড’ ভিসা প্রকল্প তৈরিই করা হয়েছে বিদেশের এমন কিছু দুর্দান্ত মেধাসম্পন্ন মানুষের জন্য, যাঁরা আমেরিকায় নতুন কাজ এবং বাণিজ্যের পরিসর তৈরি করবেন। একই সঙ্গে লুটনিক জানান, ‘গ্রিন কার্ড’ যাঁরা পাবেন, তাঁরা বিভিন্ন সংস্থার উচ্চ পদে থাকবেন। তাঁরা আমেরিকার নাগরিকদের জন্য কাজের সুযোগ তৈরি করবেন, কাজ কেড়ে নেবেন না বলেও দাবি করেছেন লুটনিক।
এদিকে, আমেরিকায় ‘প্ল্যাটিনাম কার্ড’ পেতে খরচ করতে হবে ৫০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৪৪ কোটি টাকারও বেশি)। এই ভিসা পেলে এক জন অভিবাসী বছরে ২৭০ দিন আমেরিকায় থাকতে পারবেন। তাছাড়া তাঁকে উপার্জিত অর্থের জন্য মার্কিন প্রশাসনকে কোনও করও দিতে হবে না। যদিও লুটনিক জানিয়েছেন, ‘প্ল্যাটিনাম কার্ড’ চালু করতে মার্কিন আইনসভার অনুমোদন লাগবে। সেই অনুমোদন চলতি বছরের শেষেই মিলতে পারে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবারই ট্রাম্প আরও একটি নির্দেশনামায় সই করেন। তাতে বলা হয়েছে, এবার থেকে এইচ–১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে সরকার। এই ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করেন। ট্রাম্প সরাসরি এই উপায় বন্ধ করে দিচ্ছেন না। তবে এমন মোটা অঙ্কের মূল্য তিনি ধার্য করলেন, যাতে এই ধরনের কর্মীদের আর নিয়োগ করতে চাইবে না কোনও সংস্থা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?