শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | থানায় ঢুকিয়ে ব্যক্তিকে খাওয়ানো হল মূত্র, ধোয়ানো হল জুতোর ফিতে, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরগরম সোশ্যাল মিডিয়া

কৌশিক রয় | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৩৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের টেহরিতে এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে কুরান গ্রামের বাসিন্দা কেশব থালওয়াল দাবি করেছেন, চলতি বছরের ৯ মে চম্বা থেকে মুসৌরি রোডে যাওয়ার পথে দু’জন ব্যক্তি জোর করে তাঁকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাঁকে কদ্দু খাল হয়ে কোটি কলোনি পুলিশ আউটপোস্টে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করা হয়। কেশবের অভিযোগ, থানার ওসি ধর্মেন্দ্র রৌন্টেলা এবং অন্যান্য পুলিশকর্মীরা তাঁকে বেধড়ক মারধর করেন। জামাকাপড় খুলতে বাধ্য করে অত্যাচার চালানো হয় থানার ভিতরেই। প্রস্রাব খাওয়ানো, জুতোর ফিতে ধোয়ার মতো অমানবিক আচরণ করেন পুলিশকর্মীরা।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোড়ন শুরু হয়। তবে টেহরি গাড়ওয়ালের এসএসপি আয়ুষ আগরওয়াল কেশবের সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তাঁর দাবি, কেশব আগেও নিজের বোনের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করেছিলেন, যা তদন্তে মিথ্যে প্রমাণিত হয়। এসএসপি আরও জানান, কেশবের মা লিখিত অভিযোগে জানিয়েছেন, কেশব নাকি তাঁর মা ও বোনকে মারধর করেছিলেন এবং গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে তাঁদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। তাঁর বিরুদ্ধে মারধর, খুনের হুমকি, পুলিশের উপর হামলা এবং আর্মস অ্যাক্টসহ একাধিক গুরুতর মামলা ইতিমধ্যেই দায়ের রয়েছে। 

অন্যদিকে, লাম্বগাঁও থানার ওসি ধর্মেন্দ্র রৌন্টেলা কেশবের অভিযোগকে ‘পুরোটাই মনগড়া ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। পুলিশের তরফে বলা হয়েছে, ঘটনাটির তদন্ত এক জন গেজেটেড অফিসারের মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে করা হচ্ছে এবং কোনও ভুয়ো তথ্য ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, কেশবের অভিযোগ ঘিরে রাজনীতিও সরগরম। কংগ্রেসের প্রতাপনগরের বিধায়ক বিক্রম সিং নেগি এসএসপিকে চিঠি দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। জেলা কংগ্রেস সভাপতি রাকেশ রানা কড়া পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। স্থানীয় গ্রামবাসীরাও নিরপেক্ষ তদন্তের দাবি তুলে এসএসপি-কে স্মারকলিপি দিয়েছেন। অপর দিকে উত্তরাখণ্ড ক্রান্তি দল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে সতর্ক করেছে, তাদের দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।

বিতর্ক আরও বাড়তে থাকায় গাড়ওয়াল রেঞ্জের আইজি রাজীব স্বরূপ মামলাটি টেহরির বাইরে অন্য জেলার পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অভিযুক্ত দুই সাব-ইন্সপেক্টরকে অবিলম্বে বদলির নির্দেশ দেন। আগামী ১৫ দিনের মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জনরোষ তীব্র আকার নিয়েছে। অনেকে কেশবের পাশে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টা জবাবে জেলা পুলিশ জানিয়েছে, তারা নিরপেক্ষ তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ এবং যাঁরা প্রমাণ উপস্থাপন করতে চান, তাঁরা সরাসরি পুলিশের কাছে জমা দিতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া