রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এইচ–১বি ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের, চাপ বাড়ল ভারতীয়দের উপর 

রজত বসু | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ২৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকার কোম্পানিগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগে রাশ টানতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই লক্ষ্যে শুক্রবার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন তিনি। ঘোষণাপত্র অনুযায়ী, এবার এইচ–১বি ভিসার জন্য বছরে এক লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ) দিতে হবে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে কোম্পানিগুলি এমন দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে, যাঁদের কাজ আমেরিকান কর্মীরা করতে পারবেন না। এইচ–১বি ভিসা নিয়ে আমেরিকায় বহু ভারতীয় বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতীয় কর্মীদের আমেরিকায় গিয়ে কাজে প্রভাব পড়তে পারে।


শুক্রবার ওভাল অফিসে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেছেন, ‘‌কোম্পানিগুলির কর্মী দরকার। আর এই ঘোষণাপত্র নিশ্চিত করবে যে আমেরিকা এবার দক্ষ কর্মী পাবে।’‌ ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর ট্রাম্প আশা প্রকাশ করেন যে, তাঁর এই পদক্ষেপের বিরোধিতা করবে না শিল্প মহল।


মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, এইচ–১বি ভিসার জন্য বর্তমানে যে ফি দিতে হয় কোম্পানিগুলিকে, তার সঙ্গে এই ১ লক্ষ মার্কিন ডলার যোগ হবে। বর্তমানে লটারিতে রেজিস্টারের জন্য ২১৫ মার্কিন ডলার ফি দিতে হয়। তার সঙ্গে আই–১২৯ ফর্মের জন্য লাগে আরও ৭৮০ মার্কিন ডলার।


এটা ঘটনা, এইচ–১বি ভিসা নিয়ে মূলত আইটি সেক্টরে বিদেশি কর্মীদের নিয়োগ করে কোম্পানিগুলি। এই ভিসার আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি দরকার। বিশেষজ্ঞদের কথায়, আমেরিকায় এইচ–১বি ভিসা নিয়ে যেসব বিদেশি কর্মী যান, তাঁদের বেতন বার্ষিক ৬০ হাজার ডলারের আশপাশে হয়। এখন কোম্পানিগুলিকে আরও ১ লক্ষ ডলার সরকারকে দিতে হবে।


গত বছর এইচ–১বি ভিসার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতীয়রা। গত বছর এই ভিসার ৭১ শতাংশ পেয়েছিলেন ভারতীয় কর্মীরা। তারপর ১১ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে ছিল চিন। ফলে এইচ–১ বি ভিসার জন্য ফি এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ায়, ভারত–সহ বিশ্বের অন্য দেশগুলি থেকে আমেরিকায় কর্মী নিয়োগে কোম্পানিগুলি কতটা উৎসাহী হবে, তা নিয়ে প্রশ্ন থাকছে।


ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে অ্যামাজন, অ্যাপেল, গুগল এবং মেটার মতো সংস্থা এখনও মুখ খোলেনি। এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি মাইক্রোসফট। আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক কোম্পানিগুলির উদ্দেশে বলেছেন, ‘‌আপনি যদি কাউকে প্রশিক্ষণ দিতে চান, তবে আমেরিকানদের দিন। আর আপনি যদি দক্ষ ইঞ্জিনিয়ার আনতে চান, তাহলে এইচ–১বি ভিসার জন্য বছরে ১ লক্ষ ডলার দিন।’‌ প্রসঙ্গত, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ১৯৯৬ সালে এইচ–১বি ভিসা নিয়ে আমেরিকায় পা রেখেছিলেন। তাঁর জন্ম স্লোভেনিয়ায়। মডেল হিসেবে কাজের জন্য এইচ–১বি ভিসা নিয়ে তিনি আমেরিকা এসেছিলেন। 


সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের এই নির্দেশনামার কারণে আমেরিকার তথ্যপ্রযুক্তি ক্ষেত্র বড়সড় ধাক্কা খেতে চলেছে। অধিকাংশ তথ্যপ্রযুক্তি সংস্থাই দক্ষ বিদেশি কর্মীদের উপর নির্ভর করে থাকে। অধিকাংশ কর্মী যান ভারত এবং চিন থেকে। তবে এটা ঘটনা, ট্রাম্পের নির্দেশে আলাদা করে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি। যে কোনও দেশের দক্ষ কর্মচারীর ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে। তবে প্রধানত ভারত ও চিনের কর্মীদের আমেরিকায় চাকরি পাওয়া এর পর কঠিন হয়ে দাঁড়াবে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। গত বছর আমেরিকায় এইচ–১বি ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতের কর্মীরা। ভারত থেকে ৭১ শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানেই আছে চিন। সেখান থেকে ১১.৭ শতাংশ ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া