সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ৪৪Sanchari Kar
একঢাল কালো চুল পেতে কারই বা ভাল লাগে না। কিন্তু যত্ন নিতে গিয়ে অনেক সময়ই নানা রকম ভুল হয়ে যায়। আপনি যদি চান আপনার চুল দ্রুত লম্বা, ঘন এবং উজ্জ্বল হয়ে উঠুক, তবে শুধু বাইরের যত্ন নয়, ভিতরের পুষ্টিও ভীষণ জরুরি। চুলের গ্রোথ বাড়াতে ডায়েটে কিছু বিশেষ খাবার রাখা উচিত, যেগুলি আপনার হেঁশেলেই সহজলভ্য। জেনে নেওয়া যাক সেই সুপারফুডগুলি কী কী, যেগুলো চুল দ্রুত বাড়াতে সাহায্য করে। আর ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।
গাজর
গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা স্ক্যাল্পে সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে। এতে চুল আর্দ্রতা পায় এবং খুশকির সমস্যা কমে। নিয়মিত গাজর খেলে চুল ভেতর থেকে পুষ্টি পায় এবং গ্রোথ বাড়ে।
ডিম
ডিম প্রোটিন এবং বায়োটিনের দারুণ উৎস। বায়োটিন চুলের গোড়া মজবুত করে এবং ভাঙা রোধ করে। আপনি যদি নিরামিষাশী হন, তবে দই, পনির বা সোয়া প্রোটিনকে বিকল্প হিসাবে বেছে নিতে পারেন।
মিষ্টি আলু
মিষ্টি আলুতে থাকা বিটা-ক্যারোটিন চুলকে শুষ্কতা থেকে রক্ষা করে এবং তাদের গ্রোথ বাড়ায়। এটি স্ক্যাল্পকে সুস্থ রাখে ও চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
দই
দইয়ে রয়েছে প্রোটিন ও ভিটামিন বি ফাইভ, যা চুল ভাঙা কমায় এবং স্ক্যাল্প সুস্থ রাখে। এটি হজমশক্তি ভাল করে, ফলে চুলে আরও ভাল পুষ্টি পৌঁছয়।
কাঁচা লঙ্কা
কাঁচা লঙ্কায় থাকে ক্যাপসাইসিন, যা রক্তসঞ্চালন বাড়ায়। ভাল রক্তসঞ্চালনের ফলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় এবং গ্রোথ দ্রুত হয়।
কীভাবে খাবেন?
সকালের জলখাবারে ডিম বা দই খান।
দুপুরের খাবারে গাজর বা মিষ্টি আলুর তরকারি বা স্যালাড রাখুন।
কাঁচা লঙ্কা সীমিত পরিমাণে চাটনি বা তরকারিতে ব্যবহার করুন।
আপনি যদি নিয়মিত এই খাবারগুলো ডায়েটে রাখেন, তবে মাত্র পাচ থেকে ছ’সপ্তাহেই চুলের গ্রোথ এবং উজ্জ্বলতায় পরিবর্তন স্পষ্ট বোঝা যাবে।
চুলের সৌন্দর্য শুধু বাহ্যিক যত্নে নয়, বরং আমাদের ভিতরের সুস্থতা এবং নিয়মিত অভ্যাসের উপরও নির্ভর করে। সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম, কম স্ট্রেস আর নিয়মিত যত্ন—এই কয়েকটি বিষয় মেনে চললে চুল স্বাভাবিকভাবেই মজবুত এবং আকর্ষণীয় হয়ে ওঠে। মনে রাখতে হবে, চুলকে সুস্থ রাখতে শরীরের ভিতর থেকে পুষ্টি দেওয়াই সবচেয়ে বড় গোপন রহস্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?