রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ব্যালকনিতে দাঁড়ানো মহিলাকে দেখে রাস্তার উপরেই হস্তমৈথুন! বিজেপি শাসিত রাজ্যে হাড়হিম ঘটনা

আর্যা ঘটক | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ২৬Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য ব্যালকনিতে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন। হঠাৎই দেখলেন, রাস্তার মাঝখানে এসে দাঁড়াল একটি কালো রঙের থর গাড়ি। চালকের আসনে বসে থাকা লোকটির অঙ্গভঙ্গি দেখে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে গেল। অভিযোগ, গাড়ির চালক ব্যালকনিতে দাঁড়ানো ওই বাসিন্দার দিকে তাকিয়েই হস্তমৈথুন করছিলেন।

শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের কাছে, রাত প্রায় ১২টা ২০ মিনিট নাগাদ। এক রেডিট ব্যবহারকারী ‘গুরুগ্রামে ভয়ঙ্কর অভিজ্ঞতা’ শিরোনামে একটি পোস্টে গোটা ঘটনাটি জানান। সঙ্গে জুড়ে দেন সেই বিকৃত কাজের একটি ভিডিও, যা প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই ব্যবহারকারী লিখেছেন, “আমি ব্যালকনিতে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎই দেখি, কালো রঙের একটি থর গাড়ি রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়াল। প্রথমে ভেবেছিলাম, চালক হয়তো এমনিই বসে আছে। কিন্তু একটু পরেই তার নড়াচড়া দেখে সন্দেহ হয়। খেয়াল করে দেখি, লোকটি আমার দিকে তাকিয়েই হস্তমৈথুন করছে।”

পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ওই মহিলা ঘরের ভিতরে গিয়ে তাঁর রুমমেটকে সবটা জানান। এর পর তাঁরা গোটা ঘটনাটির ভিডিও রেকর্ড করার সিদ্ধান্ত নেন। তিনি আরও যোগ করেন, “রেকর্ডিংটি পরে চালিয়ে আমরা দেখি, লোকটি নির্লজ্জের মতো গাড়ির আসনে হেলান দিয়ে আমাদের দিকে তাকিয়ে অঙ্গভঙ্গি করে চলেছে। প্রায় মিনিট দশেক ধরে এই ঘটনা চলে। শেষে আমাদের এক বন্ধু সাহসের সঙ্গে বাইরে বেরিয়ে সরাসরি তার ভিডিও করতে গেলে সে বিরক্ত হয়। সম্ভবত কুকর্মে বাধা পড়ায় তার রাগ হয়েছিল। ধরা পড়ার ভয়ে সঙ্গে সঙ্গেই সে গাড়ি চালিয়ে পালায়।” পোস্টের সঙ্গে যুক্ত ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি গাড়ির ভিতরে বসে ওই অশালীন কাজটি করে চলেছেন।

পোস্টটির তলায় বহু মানুষই এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ওই বাসিন্দার এর পর কী কী পদক্ষেপ করা উচিত, সেই বিষয়েও অনেকে পরামর্শ দেন। এক জন লেখেন, “এটা কী হল! আপনি কি গাড়ির নম্বর নিতে পেরেছেন? পারলে অবশ্যই পুলিশে অভিযোগ জানান।” উত্তরে ওই রেডিট ব্যবহারকারী জানান, “লোকটি এমন ভাবে গাড়িটি দাঁড় করিয়েছিল যে নম্বর প্লেট দেখা যাচ্ছিল না। আর সে এত দ্রুত গাড়ি চালিয়ে পালায় যে আমরা ভিডিও করার সুযোগই পাইনি।”

অন্য এক জন পরামর্শ দেন, “তা-ও আপনার পুলিশে অভিযোগ জানানো উচিত এবং এই ভিডিওটি জমা দেওয়া উচিত। যদি সে আবার ফিরে আসে এবং আপনি গাড়ির নম্বর পেয়ে যান, তা হলে অন্তত ওর অপরাধমূলক আচরণের একটি লিখিত প্রমাণ থাকবে। সাবধানে থাকবেন।”

অন্য একটি মন্তব্যে লেখা হয়, “নতুন গুরুগ্রামে এটা এখন নিত্যনৈমিত্তিক দৃশ্য। শুধু থর নয়, ট্যাক্সিচালক এবং অন্য গাড়ির চালকদেরও এই কাজ করতে দেখা যায়। গুরুগ্রামে এদের কেউ ধরার নেই।”

প্রসঙ্গত, গত অগাস্ট মাসেও গুরুগ্রামে ঠিক একই রকম একটি ন্যক্কারজনক ঘটনার শিকার হয়েছিলেন এক মহিলা। জয়পুর থেকে ফিরে রাজীব চকে তিনি ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় এক ব্যক্তি তাঁর দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করার পর প্যান্টের চেন খুলে হস্তমৈথুন করতে শুরু করে। সেই মহিলাও ঘটনাটির ভিডিও তুলে রেখেছিলেন। পরে ভিডিওটি তিনি সমাজমাধ্যমে প্রকাশ করার পর শোরগোল পড়ে যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া