সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ১৯Sanchari Kar
পেট ভাল থাকা মানে শুধু মসৃণ হজম নয়—এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, মুড, শক্তি এবং সামগ্রিক সুস্থতাকেও প্রভাবিত করে। জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের নানা দিক এর ভারসাম্য নষ্ট করতে পারে, আর তাই সচেতন থাকা জরুরি। কিছু সহজ এবং কার্যকর উপদেশ শেয়ার করেছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ সেঠি, যিনি এইমস, হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত। তিনি সম্প্রতি ১০ সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রাম পোস্টে অন্ত্র ভাল রাখার সাতটি টিপস তুলে ধরেছেন।
টয়লেটে বেশি সময় বসে থাকবেন না
১০ মিনিটের বেশি চাপ দিয়ে বসে থাকা হেমোরয়েডসের ঝুঁকি বাড়ায়। প্রায় প্রতি ২০ জনে একজন জন মার্কিন প্রাপ্তবয়স্ক এই সমস্যায় ভোগেন। ফাইবার যদি যথেষ্ট না হয়, পেলভিক ফ্লোর থেরাপি সহায়ক হতে পারে।
নিজের জন্য কোনটা স্বাভাবিক বুঝুন
সুস্থ বাওয়েল হ্যাবিটস হতে পারে সপ্তাহে তিন বার থেকে দিনে তিন বার পর্যন্ত। মূল কথা হল—স্বস্তি, সংখ্যা নয়।
পেইনকিলার নিয়ে সতর্ক থাকুন
ইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন বা অ্যাসপিরিনের মতো জিনিস ঘন ঘন খেলে জিআই ব্লিডিংয়ের ঝুঁকি চারগুণ পর্যন্ত বাড়তে পারে এবং অন্ত্রের আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়। প্রয়োজন হলে চিকিৎসকের সঙ্গে নিরাপদ বিকল্প নিয়ে আলোচনা করুন।
চিনি ও প্রক্রিয়াজাত মাংস কমান
অতিরিক্ত প্রসেসড খাবার কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বড় আকারের মেটা-অ্যানালাইসিস বলছে, মেডিটারেনিয়ান-স্টাইল ডায়েটে ঝুঁকি প্রায় ১৮% কমে।
বিডেট ব্যবহার করুন
বিডেট টিস্যুর চেয়ে বেশি স্বাস্থ্যকর। হেমোরয়েডস, ফিশার, প্রসব-পরবর্তী সময় বা ডায়েরিয়ার ক্ষেত্রে বিশেষভাবে উপকারী।
ফাইবার সমৃদ্ধ, বৈচিত্র্যময় খাবার খান
ফাইবার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দেয়। মলত্যাগকে সহজ করে তোলে।
বীজ অন্ত্রের সুপারফুড
মাত্র এক থেকে দু’টেবিল চামচ চিয়া, ফ্ল্যাক্স বা তুলসির বীজ দ্রবণীয় ফাইবার এবং প্রিবায়োটিক সরবরাহ করে, যা অন্ত্রের ব্যাকটেরিয়া স্বাস্থ্যকর রাখে, ফোলা কমায় এবং হজমকে মসৃণ করে।
পেটের স্বাস্থ্য আমাদের শরীর এবং মনের সামগ্রিক ভারসাম্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। পেট সুস্থ মানেই ভাল রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক শান্তি আর প্রতিদিনের জীবনে বেশি এনার্জি। তাই খাদ্যাভ্যাস, জীবনযাত্রা আর শরীরচর্চার প্রতি সচেতন দৃষ্টি রাখা জরুরি। ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই দীর্ঘমেয়াদে বড় পার্থক্য গড়ে তুলতে পারে—আর সেটাই আমাদের প্রতিদিনের সুস্থতার আসল চাবিকাঠি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?