রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিয়ের কথাবার্তা চলার মাঝে ভয়াবহ পরিণতি যুবকের! সামান্য বচসায় এ কী করলেন প্রেমিকা? মাথায় হাত পরিবারের

আর্যা ঘটক | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ০৭Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: যে প্রেম বিয়েতে গড়ানোর কথা ছিল, তা-ই রূপ নিল এক মর্মান্তিক পরিণতিতে। বিয়ের আলোচনা গড়াল তুমুল বচসায়। আর তার জেরেই প্রেমিকের বুকে ছুরি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় যুবকের। মৃত্যুর আগে পুলিশের কাছে দেওয়া তাঁর শেষ বয়ানই এখন এই মামলার মূল হাতিয়ার। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ছাত্রা জেলার লাওয়ালং থানা এলাকায়। ঘটনায় অভিযুক্ত যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ মুন্তাজির (৩৪)। তিনি লাতেহার জেলার সাসাং গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ছাত্রা জেলার লামান্তা গ্রামের বাসিন্দা শাব্বু পরভিন ওরফে নূরজাহানের (২৪)। দুজনের পরিবারও তাঁদের সম্পর্কের কথা জানত এবং বিয়ের কথাবার্তাও চলছিল। সেই সূত্রেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর গ্রামে গিয়েছিলেন মুন্তাজির।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দু'জনের সাক্ষাতের সময় বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু সেই আলোচনা ক্রমেই উত্তপ্ত বচসায় পরিণত হয়। মুন্তাজির দ্রুত বিয়ে করতে চাইলেও, নূরজাহান সম্ভবত আরও কিছুটা সময় চাইছিলেন বা অন্য কোনও বিষয়ে তাঁর আপত্তি ছিল। কথা কাটাকাটি যখন চরমে পৌঁছয়, সেই সময়ই নূরজাহান ঘরে থাকা একটি ধারালো ছুরি নিয়ে মুন্তাজিরের উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ।

 প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং পুলিশের অনুমান, আচমকা আক্রমণে মুন্তাজির আত্মরক্ষার সুযোগটুকুও পাননি। তাঁর বুকে ও পেটে এলোপাথাড়ি কোপানো হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মুন্তাজিরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁকে ছাত্রা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর আঘাত এতটাই গুরুতর ছিল যে, চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রাঁচীর রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (রিমস)- এ স্থানান্তরিত করার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে রাঁচি নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মুন্তাজির।

তবে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মুন্তাজিরের মৃত্যুর ঠিক আগেই। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি পুলিশের একটি টহলদারি গাড়ির সামনে পড়েন এবং যন্ত্রণার মধ্যেই পুলিশকর্মীদের কাছে পুরো ঘটনার বিবরণ দেন। তাঁর সেই মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতেই পুলিশ বর্তমানে শাব্বু পরভিন ওরফে নূরজাহানের বিরুদ্ধে খুনের এফআইআর দায়ের করে।

ঘটনার প্রেক্ষিতে লাওয়ালং থানার ওসি প্রশান্ত মিশ্র জানিয়েছেন, "মৃতের বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরই অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।"

একটি প্রেমের সম্পর্ক যে এমন হিংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে, তা ভেবে শিউরে উঠছেন স্থানীয়রা। যে দু'জন একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলেন, তাঁদের একজনের মর্মান্তিক মৃত্যু এবং অন্যজনের জেল হেফাজত- এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুজনের মধ্যে ঠিক কী নিয়ে বিবাদ চরমে উঠেছিল, তা জানতে অভিযুক্তকে জেরা করা হবে এবং গোটা ঘটনার তদন্ত চলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া