সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শুধু আনন্দ নয়, গান শুনে গায়ে কাঁটা দেওয়ার পিছনে বিরল মানসিক অবস্থা! বিজ্ঞানের ব্যাখ্যা জানলে চমকে যাবেন

সোমা মজুমদার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ০৭Soma Majumder

ত্বকের লোমকূপগুলি শক্ত হয়ে ওঠাকেই চলতি কথায় বলে গায়ে কাঁটা দেওয়া। বিভিন্ন সময় আমাদের গায়ে কাঁটা দেয়। কখনও কারও স্পর্শে, কখনও কারও কথা শুনে, কখনও আবার গান শুনে রোম খাড়া হয়। গান শুনতে গিয়ে অনেকেরই শরীরে হঠাৎ শিহরণ জাগে বা মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বইতে থাকে। সাধারণ মানুষের কাছে এটি এক অদ্ভুত অনুভূতি হলেও বিজ্ঞানীরা একে বলছেন বিশেষ মানসিক প্রতিক্রিয়া। বিজ্ঞানের ব্যাখ্যায় যার নাম ফ্রিশন। 

কী এই ফ্রিশন? এটি হল গান, শিল্পকলা বা আবেগঘন দৃশ্যের প্রতি মস্তিষ্ক ও শরীরের তীব্র প্রতিক্রিয়া। হঠাৎ সুরের পরিবর্তন, গানের চূড়ান্ত উচ্চস্বর বা নাটকীয় আবেগী মুহূর্তে মানুষের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয়। ডোপামিন মূলত আনন্দ ও সুখের অনুভূতি তৈরি করে। এর ফলেই শরীরে শিহরণ জাগে এবং গায়ে কাঁটা দিয়ে ওঠে।

আরও পড়ুনঃ সারা জীবন যৌন মিলন চান না? সঙ্গমে অনিচ্ছার আসল কারণ কী? নয়া গবেষণায় বিস্ফোরক তথ্য

কারা বেশি অনুভব করেন? গবেষণায় জানা গেছে, বিশ্বের প্রায় ৫৫ থেকে ৭০ শতাংশ মানুষ জীবনে কখনও না কখনও এই অভিজ্ঞতা লাভ করেছেন। তবে সবাই সমানভাবে এটি অনুভব করতে পারেন না। বিশেষত যাদের ব্যক্তিত্বে কল্পনাশক্তি প্রবল, নতুন অভিজ্ঞতা গ্রহণের মানসিকতা রয়েছে এবং বেশি আবেগপ্রবণ-তাদের মধ্যে ফ্রিশন বেশি দেখা যায়।

শারীরিক লক্ষণ কী হতে পারে? ফ্রিশন হলে শরীরে কিছু স্পষ্ট পরিবর্তন দেখা যায়। যেমন- গায়ে কাঁটা দেওয়া, হঠাৎ শিহরণ অনুভব, শরীর কেঁপে ওঠা, মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোতের মতো অনুভূতি ছড়িয়ে পড়া

বিজ্ঞানীরা বলছেন, ফ্রিশন কোনও মানসিক বা শারীরিক অসুখ নয়। বরং এটি মানুষের সৌন্দর্যবোধ ও আবেগী প্রতিক্রিয়ার একটি বিশেষ রূপ। যারা এই অভিজ্ঞতা লাভ করেন, তারা গান, শিল্পকলা কিংবা প্রকৃতির সৌন্দর্যের প্রতি তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল। মনোবিজ্ঞানীরা মনে করেন, ফ্রিশন হল মানুষের মস্তিষ্কের এক অভিনব বৈশিষ্ট্য। এটি প্রমাণ করে যে সঙ্গীত বা শিল্প কেবল বিনোদন নয়, বরং মানুষের অনুভূতি ও মানসিক জগতকে গভীরভাবে নাড়া দেওয়ার ক্ষমতা রাখে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া