সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শাক-সবজি, ফল-মূল কিচ্ছু নয়, ৩৩ বছর ধরে ‘অয়েল কুমারের’ মেনুতে শুধুই ইঞ্জিনের তেল

কৌশিক রয় | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৪৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের শিমোগা জেলার এক ব্যক্তি অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে সারা দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। স্থানীয়দের কাছে এই ব্যক্তি তাঁদের প্রিয় ‘অয়েল কুমার’। অবশ্য এই নামে ডাকারও একটা কারণ রয়েছে। জানা যায়, তিনি নাকি প্রতিদিন সাত থেকে আট লিটার বর্জ্য ইঞ্জিন অয়েল আর চা পান করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, আশেপাশের মানুষজন যখন তাঁকে স্বাভাবিক খাবার দিচ্ছেন, তিনি তা এড়িয়ে সরাসরি বোতল থেকে কালো মোটর অয়েল খাচ্ছেন। দাবি করা হচ্ছে, টানা ৩৩ বছর ধরে এই অদ্ভুত ডায়েট করেই বেঁচে আছেন তিনি। জানা যায়, এই অদ্ভুত রুটিনের পরেও অয়েল কুমার নাকি কখনও হাসপাতালে ভর্তি হননি বা গুরুতর শারীরিক সমস্যার সম্মুখীনও হননি।

তাঁর কথায়, এই অস্বাভাবিক জীবনযাত্রার পেছনে ভরসা একমাত্র ভগবান আয়্যাপ্পার আশীর্বাদ। তবে চিকিৎসকরা সতর্ক করে জানাচ্ছেন, ইঞ্জিন অয়েলে এমন অনেক ক্ষতিকর উপাদান থাকে যা দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ব্যবহৃত ইঞ্জিন অয়েলে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস বা পিএএইচএস নামে পরিচিত একাধিক ক্ষতিকর রাসায়নিক থাকে যা ক্যানসারের অন্যতম কারণ। এছাড়া লোহা, অ্যালুমিনিয়াম, তামা এবং সিসার মতো ভারী ধাতু শরীরে জমে অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট করতে পারে। তেলের মধ্যে থাকা বিভিন্ন অ্যাডিটিভস যেমন জিঙ্ক ডায়ালকাইলডাইথিওফসফেট, ক্যালসিয়াম অ্যালকাইল ফেনেটস ও ম্যাগনেসিয়াম সালফোনেটস লিভার ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। পাশাপাশি জল, ধোঁয়া, কার্বন কণা এবং জ্বালানি অবশিষ্টাংশ মিশে তেলকে আরও বিষাক্ত করে তোলে।

বিশেষজ্ঞদের মতে, মোটর অয়েল মুখে গেলে সবচেয়ে বড় বিপদ হল তা ফুসফুসে ঢুকে যাওয়া। এতে শ্বাসকষ্ট শুরু হতে পারে এবং তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা জরুরি হয়ে পড়ে। সামান্য পরিমাণ ইঞ্জিন অয়েল পেটে গেলেও ডায়েরিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া দীর্ঘদিন মোটর অয়েলের সংস্পর্শে থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়ে, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, প্রজনন ক্ষমতা কমে যায় এবং শরীরে ভারী ধাতু জমে লিভার, কিডনিসহ একাধিক অঙ্গ বিকল হতে পারে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ন্যাশনাল পয়জনস ইনফরমেশন সেন্টার জানিয়েছে, হঠাৎ বিষক্রিয়ার ঘটনা বিশ্বজুড়েই অন্যতম সাধারণ জরুরি সমস্যা। তাঁদের মতে, দুর্ঘটনাবশত কিংবা ইচ্ছাকৃতভাবে বিষাক্ত পদার্থ গ্রহণের ঘটনা বহুগুণে বেড়েছে এবং এটি চিকিৎসাবিজ্ঞানের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া