সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মৃত্যুর কোনও বয়স নেই, বাঁচতে পারে অনন্তকাল! পৃথিবীর একমাত্র 'অমর' প্রাণীকে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, আপনি চেনেন?

সোমা মজুমদার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ২৬Soma Majumder

প্রত্যেক জীবের মৃত্যু অনিবার্য। মৃত্যু ঠিক কবে কিংবা কীভাবে আসবে, তা আমরা কেউ জানি না। যখন-যেভাবেই আসুক, মৃত্যু একদিন আসবেই। তবে পৃথিবীতে জন্ম নিলে মৃত্যুও একসময় অবধারিত, এই ধারণাকে যেন মিথ্যে প্রমাণ করে দিয়েছে এক সামুদ্রিক প্রাণী। হ্যাঁ, প্রকৃতিতে রয়েছে এক আশ্চর্য প্রাণী, যার ‘অমর’ হয়ে ওঠার ক্ষমতা বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে। আক্ষরিক অর্থেই এরা নিজেদের প্রায় ‘অমর' করে রেখেছে। মৃত্যুর কোনও রকম আশঙ্কা থাকলে, বার্ধক্যের উল্টো পথ ধরে এই প্রাণী।

পৃথিবীর একমাত্র 'চিরজীবী' প্রাণী হল  টারিটোপসিস ডোরনি। যাকে ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ নামে ডাকেন বিজ্ঞানীরা। আসলে জেলিফিশের জীবন শুরু হয় ক্ষুদ্র পলিপ অর্থাৎ শৈশব অবস্থা হিসেবে, তারপর ধীরে ধীরে পূর্ণবয়স্ক মেডুসা রূপ নেয়। অন্য প্রাণীরা এই ধাপ অতিক্রম করলে একসময় বার্ধক্য ও মৃত্যু আসে। কিন্তু টারিটোপসিস ডোরনির ক্ষেত্রে তা আলাদা হয়। বিপদে পড়লেই এই প্রাণী বয়সকে উল্টে দিয়ে আবার শৈশব পর্যায়ে ফিরে যায়। যেন এক প্রাপ্তবয়স্ক মানুষ হঠাৎ আবার শিশু হয়ে গেল! এই প্রক্রিয়ার নাম 'লাইফ সার্কেল রিভার্সাল'। এই সময় জেলিফিশের শরীরে ঘটে যায় 'ট্রান্সডিফারেন্সিয়েশন' নামের এক আশ্চর্য সেলুলার পরিবর্তন। এতে বিশেষায়িত কোষ নিজের ধরণ বদলে অন্য ধরনের কোষে রূপ নেয় এবং শরীর আবার নবজীবন পায়।

আরও পড়ুনঃ মৃত্যুর পর কী ঘটে? আত্মা কীভাবে দেহত্যাগ করে? বাবা ভাঙ্গা বনাম বিজ্ঞান, কোন ব্যাখ্যা আসলে সত্যি, জানুন

যদিও বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে। এই প্রাণীকে সম্পূর্ণ অমর ভাবা ভুল বলে মনে করছেন বিজ্ঞানীদের অংশ। প্রকৃতিতে শিকারি প্রাণীর আক্রমণ, রোগ কিংবা পরিবেশগত দুর্যোগে এদের মৃত্যু ঘটতে পারে। তবে বয়সজনিত মৃত্যু থেকে এরা রক্ষা পায়, যা অন্য কোনও প্রাণীর পক্ষে সম্ভব নয়। আর এই ক্ষমতাই বিজ্ঞানীদের কৌতূহল জাগিয়েছে। 

সহজ কথায় বলতে গেলে, সামুদ্রিক জগতে লুকিয়ে থাকা ক্ষুদ্র এই জেলিফিশই এখন পর্যন্ত পৃথিবীর একমাত্র প্রাণী, যে বয়সকে উল্টে দিয়ে কার্যত ‘অমরত্বের’ অধিকারী হতে পারে। গবেষকরা মনে করছেন, টারিটোপসিস ডোরনি-র রহস্য উদঘাটন করলে হয়তো একদিন মানুষের বার্ধক্য ঠেকানো বা বয়স-সম্পর্কিত রোগ প্রতিরোধ করা সম্ভব হতে পারে। কোষ পুনরুজ্জীবনের এই রহস্য চিকিৎসা, জেনেটিক গবেষণা ও দীর্ঘায়ুর ভবিষ্যৎ নিয়ে নতুন পথ দেখাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া