সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অ্যাপল। আইফোন। আইফোনের নতুন সিরিজ। ক্রেতাদের মধ্যে এই সংস্থার ফোন-সহ অন্যান্য বিষয় নিয়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু তাই বলে নতুন মডেল হাতে পেতে মাঝপথে মারধর! ঘটনায় চমকে উঠছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: 'হাফিস সইদের সঙ্গে দেখা করার জন্য মনমোহন সিং আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন', বিস্ফোরক দাবি ইয়াসিন
আইফোনের নতুন সিরিজ বাজারে এসেছে। আইফোন ১৭ ফোন কেনার জন্য ১৯ তারিখ ভোর থেকেই তুমুল উন্মাদনা আইফোন ব্যবহারকারীদের মধ্যে। ভোর থেকেই ভারতের নানা জায়গায়, শো-রুমের সামনে ভিড় লক্ষ করা গিয়েছিল। কেউ কেউ এই ফোন প্রথম হাতে পাবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ভোর থেকেই।
VIDEO | iPhone 17 series launch: A scuffle broke out among a few people amid the rush outside the Apple Store at BKC Jio Centre, Mumbai, prompting security personnel to intervene.
— Press Trust of India (@PTI_News) September 19, 2025
Large crowds had gathered as people waited eagerly for the iPhone 17 pre-booking.#iPhone17… pic.twitter.com/cskTiCB7yi
কিন্তু যে ঘটনা ঘটে গেল মুম্বইয়ে, তা নিয়ে তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়। হইচই এলাকাতেও। জানা গিয়েছে, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের একটি শো-রুমের বাইরের পরিস্থিতি নিয়েই মূলত যাবতীয় হইচই। কারণ কী? জানা গিয়েছে, সেখানেও ভোর থেকেই ক্রেতারা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন, আগে হাতে আইফোন সিরিজের নতুন ফোন পাওয়ার জন্য। তার মাঝেই ক্রেতাদের মধ্যে শুরু হয় বাক-বিতণ্ডা, বিবাদ। পরিস্থিতি গড়ায় মারপিট পর্যন্ত।
VIDEO | iPhone 17 series launch: A scuffle broke out among a few people amid the rush outside the Apple Store at BKC Jio Centre, Mumbai, prompting security personnel to intervene.
— Press Trust of India (@PTI_News) September 19, 2025
Large crowds had gathered as people waited eagerly for the iPhone 17 pre-booking.#iPhone17… pic.twitter.com/cskTiCB7yi
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ছড়িয়ে পড়েছে ঘটনার। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, অপেক্ষা করছিলেন যাঁরা বাইরে, আচমকা তাঁদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। কে আগে নয়া ফোন হাতে নেবেন, তা নিয়েই মূলত বিবাদ। একে অপরকে ঘুষি, কিল, চড় দিতে থাকেন। নিরাপত্তারক্ষীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে হয়। ভাইরাল হওয়া ভিডিওতে মারপিটের দৃশ্য দেখা গিয়েছে। বাকি বহু ক্রেতাকেই অবাক হয়ে মারপিটের ঘটনা দেখতেও দেখা গিয়েছে। শেষে, বিবাদকারীদের ভিড় থেকে টেনে বের করে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: কেন রাত একটার সময়ে পাকিস্তানে 'অপারেশন সিঁদুর' অভিযান? কারণ জানালেন সিডিএস অনিল চৌহান...
তবে শুধু মুম্বই নয়, মারপিটের ঘটনা সামনে না এলেও, নয়া ফোন, প্রথম দিনেই হাতে পেতে বেঙ্গালুরু, চেন্নাই-সহ দেশের নানা শহরে ভিড় ক্রেতাদের। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এক ক্রেতা জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার রাত আটটা থেকে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এক ক্রেতা জানিয়েছেন সংবাদমাধ্যমে, তিনি ভোরবেলা, অন্ধকার থাকতে থাকতেই বাড়ি থেকে বেরিয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?