রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ৩০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পর সীমান্তের কাছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংসে 'অপারেশন সিঁদুর' অভিয়ান চালায় ভারতীয় বাহিনী। ৭ মে সেই হামলা হয়েছিল রাতে। কেন রাত্রিবেলাকেই বেছে নেওয়া হয়েছিল ওই হামলার জন্য? চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, এর প্রধান কারণ ছিল অন্ধকারেও ছবি তোলার সক্ষমতা এবং সাধারণ নাগরিকদের প্রাণহানি এড়ানো।
ভারতীয় বাহিনীরক সামরিক প্রধান শুক্রবার ঝাড়খণ্ডের রাঁচিতে স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। যেখানে তিনি সামরিক ও অসামরিক মিশনের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন। সমাবেশে ভাষণে জেনারেল চৌহান সেনার দায়িত্ববোধ বোঝাতে গিয়ে 'অপারেশন সিঁদুর'-এর জন্য রাত্রিকালীন সময় বেছে নেওয়ার কথা তুলে ধরেন।
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের দাবি, ২০১৯ সালের বালাকোট বিমান হামলার থেকে 'অপারেশন সিঁদুর' একেবারেই আলাদা ছিল। তাঁর কথায়, "আগে আমরা বালাকোট অভিযান করেছিলাম। কিন্তু তখন আমাদের কাছে স্যাটেলাইট ছবি বা অন্য কোনও প্রমাণ ছিল না। কিন্তু এখন রাত একটায় অপারেশন সিঁদুরের সময় প্রমাণ সংগ্রহ করা কঠিন হওয়া সত্ত্বেও আমরা দু'টি কারণে এটা করেছি – প্রথমত, ছবি তোলার ক্ষেত্রে আমাদের সক্ষমতার উপর বিশ্বাস ছিল, এবং দ্বিতীয়ত, আমরা সাধারণ মানুষের হতাহত হওয়া এড়াতে চেয়েছিলাম।"
জেনারেল অনিল চৌহানের বক্তব্য, "সকাল সাড়ে পাঁচটা বা ছয়'টা হামলার জন্য সবচেয়ে ভাল সময় হতে পারত। কিন্তু তখন প্রথম আযান বা নমাজের সময় থাকে। ফলে অনেক সাধারণ মানুষের জীবন চলে যেতে পারত। আমরা তা সম্পূর্ণরূপে এড়াতে চেয়েছিলাম।"
যুদ্ধের পরিবর্তিত চরিত্র এখন প্রযুক্তির দ্বারা বেশি চালিত হয়। যুদ্ধক্ষেত্র আর শুধু স্থল, বায়ু এবং সমুদ্রের মতো ক্ষেত্রগুলিতে সীমাবদ্ধ নয়, বরং এটি মহাকাশ, সাইবার, ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এবং এমনকি নলেজ ডোমেনেও প্রসারিত হয়েছে। সাম্প্রতিক অপারেশনগুলিতে এই পরিবর্তন স্পষ্ট ছিল বলে জানিয়েছেন জেনারেল অনিল চৌহান।
'অপারেশন সিঁদুরে'র প্রথম অভিযানে রহয়েছিল চলতি বছর ৭ মে রাত একটা থেকে দেড়টার মধ্যে। সেই হামলায় পাকিস্তানে নয়'টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে নিশানা করা হয়। নির্ভুল ওই আক্রমণে, ভারতীয় বাহিনী ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে সীমান্ত পেরিয়ে এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী লঞ্চপ্যাড ধ্বংস করে দেয়। পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ সাধারণ ভারতীয় নিহত হয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?