বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৩৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেন সফরেও প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে তাঁর বন্ধুত্বের প্রসঙ্গ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর বন্ধু হিসাবে অবিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর বন্ধুত্বের প্রশংসা করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমি ভারত এবং মোদির খুব ঘনিষ্ঠ, আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে।"
রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ইউরোপীয় দেশগুলির সমালোচনা করার সময় ট্রাম্প মোদির প্রশংসা করেছেন। প্রেসিডেন্ট যুক্তি দেন যে, এই ধরনের পদক্ষেপ সংঘাতের আবহে মস্কোকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টাকে দুর্বল করে দেয়। রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্য নিয়ে বারবার সমালোচনা সত্ত্বেও, ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন এবং পরামর্শ দেন যে- বিশ্বব্যাপী তেলের দাম কমানোর ক্ষেত্রে রাশিয়াকে "রফা" করতে বাধ্য করার মূল চাবিকাঠি।
ইউরোপীয় দেশগুলির রুশ তেল কেনা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, "আমি জানতে পেরেছি যে ইউরোপীয় দেশগুলি রাশিয়া থেকে তেল কিনছে। আপনি জানেন, আমি ভারতের খুব ঘনিষ্ঠ। আমি ভারতের প্রধানমন্ত্রীর খুব কাছের। আমি একদিন আগেই তাঁর সঙ্গে কথা বলেছিলাম, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম। আমাদের খুব ভাল সম্পর্ক রয়েছে। তিনি একটি সুন্দর বিবৃতিও দিয়েছেন।"
ট্রাম্প আরও বলেন, "কিন্তু আমি বলেছিলাম, ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। চীন এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বড় অঙ্কের শুল্ক দিচ্ছে, কিন্তু আমি অন্যান্য কাজ করতে ইচ্ছুক... তবে যখন আমি দেখছি যে- যাদের জন্য লড়াই করছি তারা রাশিয়া থেকে তেল কিনছে তখন আর সেইসব দেশের জন্য কাজের ইচ্ছে থাকে না। তেলের দাম কমে গেলে, খুব সহজভাবে, রাশিয়া মীমাংসা করবে। জেনে রাখুন তেলের দাম অনেক কমে গেছে।"
আরও পড়ুন- শেখ হাসিনা ও তাঁর পরিবারের জন্য বড় ধাক্কা, বিরাট পদক্ষেপ কমিশনের, আদৌ বদলাবে বাংলাদেশ?
এর আগে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি. আনন্দ নাগেশ্বরন বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছেন, খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানিপণ্যের ওপর আরোপিত অতিরিক্ত দণ্ডমূলক শুল্ক প্রত্যাহার করবে এবং পাল্টা শুল্কও কিছুটা শিথিল হতে পারে। এর ফলে রপ্তানিকারকদের জন্য যে চাপ তৈরি হয়েছে, তাতে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।
নাগেশ্বরন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আগস্ট মাসে ভারতের কিছু রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ দণ্ডমূলক শুল্ক আরোপ করেছিল। তবে সেটি নভেম্বরের শেষ নাগাদই প্রত্যাহার হতে পারে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ৩০ নভেম্বরের পর দণ্ডমূলক শুল্ক বহাল থাকবে না। এটি কোনও আনুষ্ঠানিক ইঙ্গিত বা নিশ্চয়তার ওপর ভিত্তি করে বলা নয়, বরং সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে আমার ব্যক্তিগত আশা। আগামী দুই মাসের মধ্যেই এই শুল্ক সমস্যার সমাধান হবে বলে মনে করি। তাতে দণ্ডমূলক শুল্ক প্রত্যাহার হবে, পাশাপাশি পাল্টা শুল্কও কিছুটা কমতে পারে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?