শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪৮Soma Majumder
কিছু দিন আগেও সম্পর্ক ভাঙা মানে ছিল একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ হওয়া, ফোনে কথা না বলা বা পরিচিতদের মাধ্যমে দূরত্ব বজায় রাখা। কিন্তু আজকের ডিজিটাল যুগে ব্রেকআপ যেন আগের চেয়ে অনেক বেশি বেদনাদায়ক হয়ে উঠেছে। সমাজ মাধ্যম, মেসেজিং অ্যাপ আর বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের জীবনের সঙ্গে এতটাই মিশে গেছে যে সম্পর্ক ভাঙার পরও সেই ছায়া এড়িয়ে চলা যায় না। আসলে প্রযুক্তি যেমন আমাদের কাছাকাছি এনেছে, তেমনি বিচ্ছেদের কষ্টও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ডিজিটাল সংযোগ মুছে ফেলা সহজ নয়, আর সেখানেই লুকিয়ে আছে আধুনিক যুগের সম্পর্ক ভাঙার সবচেয়ে কঠিন দিক। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির কারণে এখন বিচ্ছেদ মানসিকভাবে আরও জটিল হয়ে উঠেছে। নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, দেখে নেওয়া যাক-
১. নিয়মিত তুলনা করার অভ্যাসঃ ব্রেকআপের পরও এখন প্রাক্তনের জীবনের খুঁটিনাটি সহজেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে তারা যতটা না বাস্তব, তার থেকেও বেশি ‘খুশি’র বা “সাফল্য”-এর ছবি তুলে ধরে। এতে প্রাক্তনের সঙ্গে নিজের জীবনের তুলনা শুরু হয়। মনে হতে থাকে, হয়তো তাঁদের জীবন আগের চেয়ে অনেক ভাল হয়ে গেছে। এই ধরণের তুলনা আত্মবিশ্বাস কমায়, হীনমন্যতা ও একাকীত্ব বাড়ায়।
২. মিথ্যা সংযোগের ভ্রমঃ ডিজিটাল দুনিয়ায় মাঝে মাঝে প্রাক্তনের একটি ‘লাইক’, স্টোরি দেখা বা হঠাৎ মেসেজ ভুল ধারণা দেয় যে সম্পর্ক এখনও কিছুটা টিকে আছে। কিন্তু বাস্তবে এগুলো স্থায়ী নয়, বরং বিভ্রান্তিকর। এতে ভুল প্রত্যাশা তৈরি হয়, আর হতাশা আরও গভীর হয়।
৩. একসঙ্গে ভাগ করা ডিজিটাল জগতের ভাঙনঃ আজকের দিনে অনেক সম্পর্কই ডিজিটাল অভ্যাসের উপর দাঁড়িয়ে থাকে। একই মিউজিক প্লেলিস্ট, কোনও শো দেখা, গেম খেলা বা একে অপরকে মজার ভিডিও পাঠানো। ব্রেক-আপ হলে এই সমস্ত যৌথ ডিজিটাল অভ্যাস হঠাৎ করেই ভেঙে যায়। তখন মনে হয় জীবনের একটা বড় জায়গা হঠাৎ শূন্য হয়ে গেছে।
৪. অবিরাম ডিজিটাল স্মৃতিঃ ফোনের ছবি, পুরনো ট্যাগ, শেয়ার করা পোস্ট বা গানের তালিকা—সবকিছুই একেকটা স্মৃতি হয়ে যায়। এমনকী অ্যালগরিদমও মাঝেমধ্যেই পুরনো ছবি বা পোস্ট মনে করিয়ে দেয়। এই অবিরাম স্মৃতি থেকে পালানো যায় না, ফলে নতুন করে জীবন গড়ার পথ আরও কঠিন হয়ে ওঠে।
৫. হঠাৎ ‘ঘোস্টিং’ঃ আগে হয়তো সম্পর্ক শেষ হলেও মানুষ সামনাসামনি বা অন্তত কথার মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করত। কিন্তু এখন ডিজিটাল যুগে হঠাৎ করে ব্লক, আনফ্রেন্ড বা মিউট করে দেওয়া খুব সাধারণ বিষয়। এতে একদিকে সীমারেখা তৈরি হলেও, অন্যদিকে কেন এমন হল—তার উত্তর না পেয়ে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। এই আচরণকে বিশেষজ্ঞরা “ঘোস্টিং” বলছেন, যা সম্পর্ক ভাঙার কষ্টকে আরও জটিল করে তোলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?