শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কেটে তছরুপ এবং অ্যাকাউন্টে প্রতারণার অভিযোগ এনেছিল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ। সেই অভিযোগই খারিজ করে দিল ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।
মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ দাবি করেছিল যে, আদানি গোষ্ঠীর সংস্থারগুলি স্টকের দামে কারসাজি করেছিল এবং 'আদানি পাওয়ার'কে সহায়তায় অ্যাডিকর্প এন্টারপ্রাইজের মাধ্যমে তহবিল স্থানান্তর করেছে।
হিন্ডেনবার্গ অভিযোগ করেছিল যে, আদানি গোষ্ঠীর চারটি সংস্থা ২০২০ সালে ৬.২ বিলিয়ন টাকা (৮৭.৪ মিলিয়ন ডলার) ঋণ দিয়েছে, তবে তা আর্থিক বিবৃতিতে সঠিকভাবে প্রকাশ করা হয়নি। আরও দাবি করা হয়েছিল যে, অ্যাডিকর্প এন্টারপ্রাইজেস তখন আদানি পাওয়ারকে ৬.১ বিলিয়ন টাকা (৮৬ মিলিয়ন ডলার) ঋণ দিয়েছে, যদিও সেখানে নিরাপত্তার কোনও ভিত্তি ছিল না।
এই অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছিল আদানি এন্টারপ্রাইজ়, আদানি পোর্টস এবং আদানি পাওয়ারের বিরুদ্ধে।
আইনের কোনও লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সেবি হিন্ডেরবার্গের অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছে। সমস্ত বিবরণ পরীক্ষা করার পর, ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি এই সিদ্ধান্তে উপনীত হয় যে, আদানি গোষ্ঠীর লেনদেনগুলি বৈধ ছিল এবং তালিকাভুক্তও চুক্তি বা LODR প্রবিধান লঙ্ঘন করেনি, কারণ এগুলি "সম্পর্কিত পক্ষের লেনদেন" হিসাবে যোগ্যতা অর্জন করে না।
আদেশে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড, আদানি পাওয়ার লিমিটেড, অ্যাডিকর্প এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড, গৌতম শান্তিলাল আদানি এবং রাজেশ শান্তিলাল আদানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেবি এখন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা না নিয়ে মামলাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
সেবির পদক্ষেপ আদানি গোষ্ঠীকে, হিন্ডেনবার্গের তোলা সব অভিযোগ থেকে মুক্তি দিল এবং বিনিয়োগকারী এবং বাজারকে আশ্বস্ত করে সংস্থাগুলির স্বচ্ছ্বতাকে প্রকাশ করল।
প্রথম থেকেই হিন্ডেনবার্গের অভিযোগ খারিজ করে এসেছিল আদানি গোষ্ঠী। সেবির ক্লিনটিটের পর পরই এক্স-পোস্টে গৌতম আদানি লেখেন, "আমরা যা বলেছিলান, একটি পূর্ণাঙ্গ তদন্তের পর সেবি ফের নিশ্চিত করেছে। সেবি জানিয়েছে যে, হিন্ডেনবার্গের দাবি ভিত্তিহীন ছিল। স্বচ্ছতা এবং সততা সর্বদা আদানি গ্রুপের পুঁজি। ওই প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টের কারণে অর্থ হারিয়েছেন এমন বিনিয়োগকারীদের সমবেদনা জানাই, সেই ব্যথা আমরা গভীরভাবে অনুভব করি। যারা মিথ্যা প্রচার ছড়িয়েছেন, তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।"
After an exhaustive investigation, SEBI has reaffirmed what we have always maintained, that the Hindenburg claims were baseless. Transparency and integrity have always defined the Adani Group.
— Gautam Adani (@gautam_adani) September 18, 2025
We deeply feel the pain of the investors who lost money because of this fraudulent… pic.twitter.com/8YKeEYmmp5
হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা নেট অ্যান্ডারসন গত জানুয়ারিতেই তাঁর সংস্থা বন্ধ করে দিয়েছেন।
আরও পড়ুন- কীভাবে ইপিএস থেকে মাসে ৭৫০০ টাকা করে পেনশন পাবেন, রইল বিস্তারিত সূত্র
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?