বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে সেদেশের নির্বাচন কমিশনের আওতায় ভোট পদ্ধতির একাধিক সংস্কার চলছে। এসবের মধ্যেই বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বড় ঘোষণা বড় ধাক্কা শেখ হাসিনা ও তাঁর পরিবারের জন্য। কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে, দেশের বাইরে থেকে আর ভোট দিতে পারবেন না মুজিব-কন্যা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র 'লক' করে দেওয়া হয়েছে। ফলে তাঁর পরিবারের আর কারও ভোটাধিকার রইল না।
ঢাকার নির্বাচন ভবনে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, "যাঁদের এনআইডি কার্ড লক করা আছে তাঁরা বিদেশ থেকে ভোট দিতে পারবেন না। শেখ হাসিনার এনআইডিও লক করা হয়েছে।" আখতার আহমেদ অন্য কারও নাম উল্লেখ না করলেও, বেশ কয়েকটি বাংলাদেশি সংবাদমাধ্যম দাবি করেছে যে, দেশত্যাগী হাসিনার পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি-ও লক করা হয়েছে।
গত বছরে আগস্ট অভ্যুথানের পর হাসিনা এবং তাঁর বোন রেহানা ভারতে চলে এসেছিলেন। এরপর থেকেই বিচারের জন্য হাসিনার প্রত্যর্পণ চেয়ে একাধিক পদক্ষেপ করেছিল ঢাকা। এই অবস্থায় চাইলে কি দেশে ফিরে ভোট দিতে পারবেন প্রাক্তন প্রধনমন্ত্রী? এতেও অবশ্য বাধা রয়েছে। বিচারপ্রক্রিয়া চলায় হাসিনা দেশে পা রাখলেই তাঁকে গ্রেপ্তার করার সম্ভাবনা প্রবল। ফলে হাসিনার পক্ষে আর ভোট দেওয়া সম্ভব নয়।
কাদের এনআইডি ব্লক করা হয়েছে?
নির্বাচন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে সেদেসের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে- শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এনআইডিও 'লক বা ব্লক' করা হয়েছে। এছাড়াও, রেহানার দুই সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির আইডিও ব্লক করা হয়েছে।
একইভাবে, শেখ হাসিনার স্বামী এবং প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিকি এবং মেয়ে বুশরা সিদ্দিকিকেও ভোটদান থেকে বিরত রাখা হয়েছে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ আরও স্পষ্ট করে বলেছেন যে, যাঁরা ন্যায়বিচার এড়াতে বা অন্য কারণে বিদেশে পালিয়ে গিুয়েছেন তাঁরা কেবল তাঁদের জাতীয় পরিচয়পত্র সক্রিয় থাকলেই ভোট দিতে পারবেন।
বাংলাদেশে শেখ হাসিনার সমস্যা
ছাত্র বিক্ষোভের হিংসার পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এই সময় তিনি ভারতে পালিয়ে আসেন। পরবর্তীতে নোবেল বিজয়ী মহম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন এবং সে দেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দেন। হাসিনা এবং তাঁর দলের শীর্ষ নেতারা মানবতাবিরোধী অপরাধ-সহ বেশ কয়েকটি গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত।
শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ২০২৪ সালের জুলাইয়ের বিদ্রোহের সময় সংঘটিত নৃশংসতার অভিযোগে প্রসিকিউটররা মৃত্যুদণ্ড চেয়েছেন। ইতিমধ্যে, আওয়ামী লীগের বেশিরভাগ সিনিয়র নেতা আত্মগোপনে রয়েছেন অথবা নির্বাসনে রয়েছেন। বিক্ষোভ চলাকালীন, হিংস্র জনতা শাসক নেতাদের সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়, যার মধ্যে শেখ মুজিবুর রহমানের (হাসিনার পিতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা) ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ঐতিহাসিক বাড়িও রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?