মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বর্তমান যুগের কর্মব্যস্ত জীবনে আমরা সবাই দৌড়চ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি সেটা ভেবে দেখার সময় নেই কারও। সাফল্য পেতে গিয়ে নিজেদের শরীর ও স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতে ভুলে গিয়েছি আমরা! অফিসের চাপ, ফোনে সোশ্যাল মিডিয়ার আপডেট, তার সঙ্গে জাঙ্ক ফুড, সব মিলিয়ে যেন শরীর-মনকে যত্ন নেওয়ার কথা আমরা ভুলেই গিয়েছি। অথচ হিসেব বলছে, প্রতিটি মানুষ এক সপ্তাহে গড়ে প্রায় ৩৬ ঘণ্টা ফাঁকা সময় পান, কিন্তু সেই সময়টুকু নিজের সুস্থতা বা মানসিক ভারসাম্যের জন্য ব্যবহার করেন না অনেকেই।
এমন বাস্তবতার মাঝেই সামনে আসে বড় প্রশ্ন, সাফল্য নিয়ে মানুষ আসলেই কি খুশি? না কি শুধু বলা হয় ‘খুশি আছি’?
এই প্রেক্ষাপটেই জেনেসিস হসপিটালের এমডি তথা চেয়ারম্যান ডঃ পূর্ণেন্দু রায় এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। রোটারি সদনে অনুষ্ঠিত একটি সেশনে তিনি তুলে ধরেন কীভাবে ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য সময় বার করা যায়। কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখা যায় এবং জীবনযাত্রাজনিত রোগ থেকে দূরে থাকা যায়।
চিকিৎসক পূর্ণেন্দু রায় তাঁর প্রেজেন্টেশনে সহজ ভাষায় বুঝিয়ে বলেন-
* কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সঠিক সীমারেখা টানা কেন জরুরি।
* সপ্তাহে সামান্য কিছু সময়কে নিজের জন্য রাখলে কীভাবে মানসিক চাপ কমানো যায়।
* অল্প অল্প পরিবর্তন করে কীভাবে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা সম্ভব।
আরও পড়ুন: পুজোর আগে কলকাতার বাজারে ঢুকে পড়ল পদ্মার ইলিশ, কত দামে বিক্রি হচ্ছে?
তিনি কিছু বিষয় জোর দিয়ে আরও বলেন, “শুধু কাজ করলেই চলবে না, নিজেদেরও ভালভাবে রাখতে শিখতে হবে। কারণ সুস্থ মন এবং শরীর ছাড়া জীবনের আনন্দ আসবে না।”
সেশনে উপস্থিত অনেকে জানান, ড. রায়ের বক্তব্য তাঁদের চোখ খুলে দিয়েছে। অনেকেই প্রতিজ্ঞা করেন প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজেদের জন্য রাখবেন।
আজকাল ডট ইনের মুখোমুখি হয়ে চিকিৎসক বলেন, “সমাজের প্রত্যেকটি মানুষ সাফল্যের জন্য টাকার পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু মানুষ নিজের শরীরের কথা ভাবতে ভুলে গিয়েছে। আর যার জন্য অল্প বয়সে বিশেষত পুরুষদের ক্ষেত্রে হৃদরোগের পাশাপাশি একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। যার ফলে কখনও কখনও নানাবিধ সমস্যার দেখা দিচ্ছে যুবসমাজের মধ্যে। ৩৭-৩৮ বছরের ব্যক্তিদের মধ্যেও ব্লাড প্রেসার, কার্ডিয়াক সমস্যা দেখা দিচ্ছে।”
তিনি আরও বলেন, “একই সাথে যুবসমাজ সাফল্যের পিছনে ছুটে চলেছে। অতি অল্প সময়ে সাফল্য পাওয়ার আশায় রাতে না ঘুমানোর কারণে তৈরি হচ্ছে ইরিটেশন, অ্যাংজাইটি, মানসিক জটিলতা সহ একাধিক সমস্যা। যার সচেতনতা নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান।”
আধুনিক জীবনে যেখানে সুখকে আমরা প্রায়ই কেবল ভোগের সঙ্গে মেলাই, সেখানে ড. পূর্ণেন্দু রায়ের বার্তা স্পষ্ট—নিজের যত্ন নেওয়াই আসল সুখের প্রথম ধাপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?