সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩৬Soma Majumder
আধুনিক জীবনে মানসিক চাপ, উদ্বেগ ও মাথাব্যথা সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। ক্রমশ জাঁকিয়ে বসছে মনের অসুখ। মন ভাল রাখতে অনেকেই বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছেন। তবে জানেন কি সহজ একটি উপায়ে ঘরে বসেই কমতে পারে মানসিক চাপ। সামাধান পাবেন অসহ্য মাথার ব্যথারও। বরফ ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখলেই মন-মেজাজ থাকবে ফুরফুরে, সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।
তারকা থেকে আমজনতা, গত কয়েক বছরে সকলের মধ্যে বেড়েছে বরফ জলে স্নানের উন্মাদনা। সহজভাবে বললে ‘আইস বাথ’। সমাজমাধ্যম খুললেই অনেকের এই নয়া ট্রেন্ডে গা ভাসানোর ছবি নজরে আসে। এবার জানা গেল, বরফ জলে শুধু হাত ডোবালেও অনেক উপকার পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, মনের শান্তি ফেরাতে পারে বরফ। আসলে ঠান্ডা জলের সংস্পর্শে শরীরে এক প্রোটিনের ক্ষরণ বাড়ে। যা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কীভাবে? ধরুন, আপনি কোনও কারণে মানসিকভাবে ক্লান্ত অনুভব করছেন, ক্রমশ ঘিরে ধরছে অবসাদ। তখনই এই আইস থেরাপি দারুণ কাজ করতে পারে। খানিকক্ষণ বরফ জলে হাত ডুবিয়ে আপনার জীবনের ইতিবাচক ঘটনা চিন্তা করুন। দেখবেন, চটজলদি মন কতটা হালকা লাগছে! এমনকী মাথাব্যথার সমস্যাতেও এই টোটকা দারুণ কাজে আসে।
আরও পড়ুনঃ কলা খেয়ে ফেলে দিচ্ছেন খোসা! কোন কোন রোগ সারায় জানলে আর এই ভুল করবেন না, রইল কাজে লাগানোর টিপস
বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, ঠান্ডা জলের সংস্পর্শ শরীরের একটি বিশেষ স্নায়ু অর্থাৎ ভেগাস নার্ভ সক্রিয় করে। এই স্নায়ুটি সরাসরি হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস ও হজম প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। অন্যদিকে, সুখস্মৃতির দিকে মনোযোগ দেওয়া বা কৃতজ্ঞতার অনুভূতিতে ফোকাস করা মস্তিষ্কে ইতিবাচক রাসায়নিক নিঃসরণ বাড়ায়। এতে হতাশা বা নেতিবাচক চিন্তার চক্র ভেঙে যায়। যখন এই দুটি প্রক্রিয়া একসঙ্গে কাজ করে, তখন মস্তিষ্ক ও শরীরের মধ্যে তৈরি হয় একটি তাৎক্ষণিক ‘রিসেট’, যা মাথাব্যথা ও মানসিক চাপ উভয়ই কমাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মানসিক চাপ বা হালকা মাথাব্যথা হলে ওষুধ না খেয়েও এই সহজ কৌশল প্রয়োগ করা যেতে পারে। তবে সতর্কবার্তা হিসেবে তাঁরা জানিয়েছেন, যারা ঠান্ডায় সংবেদনশীল বা যাদের রক্তসঞ্চালনজনিত সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ বরফ ঠান্ডা জলের সংস্পর্শে থাকা ক্ষতিকর হতে পারে। আর মাথাব্যথা যদি ঘন ঘন হয় বা গুরুতর আকার ধারণ করে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আরও পড়ুনঃ গরম জল না ঠান্ডা জল? কোনটিতে স্নান করলে উপকার বেশি? কী বলছেন বিশেষজ্ঞরা?
আইস বাথের একাধিক উপকারিতা রয়েছে। যেমন- শরীরচর্চা বা অন্য যে কোনও কারণে শরীরে প্রদাহ হলে তা কনকনে ঠান্ডা জলে স্নান করলে কমে যেতে পারে। পেশির ব্যথা কমাতেও কার্যকরী আইস বাথ। একইসঙ্গে রক্ত সঞ্চালন ঠিক থাকে। ফলে শরীরের বিভিন্ন অঙ্গে সহজে অক্সিজেন পৌঁছে যায়। দ্রুত শরীরের ক্ষত নিরাময়েও সাহায্য করে বরফ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?