সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের টানে ভারতে এসে প্রাণ খোয়ালেন মার্কিন মহিলা। ৭৫ বছর বয়সি প্রেমিক তথা প্রবাসী ভারতীয়কে বিয়ে করার জন্যে সিয়াটল থেকে পঞ্জাবে এসেছিলেন ৭১ বছরের ওই মার্কিন মহিলা। কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই প্রেমিকের হাতে মরতে হল বৃদ্ধাকে। অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত সিয়াটলের বাসিন্দা ওই মার্কিন মহিলাকে পুড়িয়ে মারা হয়েছে। ঘটনাটি গত জুলাইয়ে ঘটলেও সম্প্রতি মৃতার পরিবারের তরফে বৃদ্ধার খোঁজ নেওয়া শুরু হলে বিষয়টি প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, ভারতের আসার পর গত জুলাই মাস থেকে ওই মার্কিন বৃদ্ধা রুপিন্দর কৌর পান্ধের নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর পরিবার তাঁর সঙ্গে কেউ কোনও যোগাযোগ করতে পারছিল না। এরপর লুধিয়ানা থানায় ওই মহিলার বাড়ির লোকজন তাঁর নিখোঁজের এফআইআর দায়ের করে। যেখানে সন্দেহভাজনদের নামও উল্লেখ করা হয়।
লুধিয়ানা পুলিশ জানিয়েছে, নিহতের নাম রূপিন্দর কৌর পান্ধের। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহর থেকে ভারতীয় প্রেমিক চরণজিৎ সিং গ্রেওয়ালের আমন্ত্রণে এ দেশে এসেছিলেন। চরণজিৎ সিং মূলত লুধিয়ানার বাসিন্দা, যিনি ওই মহিলার স্বামী হতে যাচ্ছিলেন। কিন্তু গ্রেওয়ালই নাকি তাঁর বিদেশি প্রেমিকাকে হত্যা করেন বলে অভিযোগ। পুলিশ জানায়, ২৪ জুলাই থেকে রূপিন্দরের ফোন বন্ধ পাওয়া গেলে তাঁর বোন কমল কৌর খাইরা সন্দেহ প্রকাশ করেন। চারদিন পর অর্থাৎ ২৮ জুলাই তিনি নয়া দিল্লির মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে জানান। এরপর দিল্লি থেকে লুধিয়ানা পুলিশকে বিষয়টি তদন্তের জন্যে চাপ দেওয়া হয়।
শেষ পর্যন্ত গত সপ্তাহে পান্ধের পরিবার, রূপিন্দরের মৃত্যুর খবর পায়। পুলিশ মার্কিন নাগরিককে হত্যার জন্য মালহা পট্টির সুখজিৎ সিং সোনুকে গ্রেফতার করেছে। পুলিশের মতে সোনু, পান্ধেরকে তার বাড়ির স্টোররুমে পুড়িয়ে হত্যা করেছে। পুলিশি জেরায় সোনু অপরাধের কথা কবুলও করেছে বপলে দাবি পুলিশের।
পুলিশ জানিয়েছে যে, সোনু সম্পূর্ণ অপরাধটি মহিলার প্রেমিক গ্রেওয়ালের নির্দেশে করেছে। পান্ধেরকে হত্যার জন্য সনুকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন চরণজিৎ সিং গ্রেওয়াল।
কেন পান্ধেরকে খুনের যড়যন্ত্র করলেন তাঁর প্রেমিক চরণজিৎ সিং গ্রেওয়াল? পুলিশের মতে, রূপিন্দর মৃত্যুর আগে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন গ্রেওয়ালকে। আর্থিক উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (লুধিয়ানা পুলিশ রেঞ্জ) সতীন্দর সিং জানিয়েছেন, পলাতক গ্রেওয়ালকে মামলায় সন্দেহভাজন হিসেবে নামকরণ করা হয়েছে। সোনুর জেরার ভিত্তিতে ওই মহিলার দেহাবশেষ এবং অন্যান্য প্রমাণ খুঁজে বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুন- এবার শিক্ষিত বেকারদের জন্য মাসে ১০০০ টাকা ভাতা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?