সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এবার শিক্ষিত বেকারদের জন্য মাসে ১০০০ টাকা ভাতা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রজিত দাস | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিহারে বিধানসভা ভোটের মুখে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করছেন নীতীশ কুমার। সেই তালিকায় যুক্ত হল আরও একটি। এবার বিহারের শিক্ষিত বেকার যুব-যুবতীরা প্রতি মাসে ১০০০ টাকা করে বেকার ভাতা পাবেন। বিহারে ভোটের বাকি আর মাস দু'য়েক। তার আগেই নীতীশের খয়রাতির এই ঘোষণা সে রাজ্যে এনডিএ-র ক্ষমতা ধরে রাখারা ক্ষেত্রে তরুপের তাস হতে পারে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, ২০ থেকে ২৫ বছর বয়সি কোনও স্নাতক যুবক-যুবতী যদি কর্মহীন হন, কোনও চাকরি না করেন, বা নিজের ব্যবসাও না করেন, তাহলে দুবছর পর্যন্ত তাঁকে এক হাজার টাকা করে মাসিক ভাতা দেবে বিহার সরকার।

এক্স পোস্টে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শিক্ষিত বেকারদের দু'বছরের জন্য মাসিক ১০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার ঘোষণা করেন। ওই পোস্টে নীতীশ যুব ক্ষমতায়ণের পক্ষে তাঁর সরকারের প্রতিশ্রুতি ফের একবার তুলে ধরেছেন। উল্লেখ করেছেন যে, বিহারের সরকারের কাছে ২০০৫ সাল থেকে কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মসংস্থানই সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্য আগামী পাঁচ বছরে এক কোটি যুবককে সরকারি চাকরি এবং কর্মসংস্থান প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই বৃহৎ পরিসরে সুযোগ তৈরি করা হবে।

নীতীশ কুমার  বলেন যে, মুখ্যমন্ত্রীর স্বনির্ভর ভাতা প্রকল্পের আওতায় এখন বেকার স্নাতকদেরও এই ভাতা দেওয়া হবে, যা রাজ্যের প্রধান '৭ নিশ্চয় কর্মসূচির' অংশ। এতদিন এই প্রকল্পটি শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু এখন, ২০-২৫ বছর বয়সী স্নাতক, যারা পড়াশোনা, চাকরি বা ব্যবসা করেন না, তাঁরা দুই বছর পর্যন্ত প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা পাবেন। 

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আশা প্রকাশ করেন যে, এই সহায়তা তরুণদের দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করতে সহায়তা করবে। তিনি বলেন, "রাজ্য সরকারের এই দূরদর্শী উদ্যোগের লক্ষ্য রাজ্যের যুবকদের সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ প্রদান করা। এখানকার শিক্ষিত যুবকরা স্বাবলম্বী, দক্ষ এবং কর্মসংস্থানযোগ্য হয়ে উঠবে, যা তাদের রাজ্য ও জাতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম করবে।" 

এর আগে গত বুধবার নীতিশ কুমার রাজ্যজুড়ে নির্মাণ শ্রমিকদের সরাসরি আর্থিক সহায়তা দান করেন। রাজ্য়ের ১৬.০৪ লক্ষ নির্মাণ শ্রমিকের কাছে ৫,০০০ টাকা করে তুলে দিয়েছেন। যা আসন্ন নির্বাচনের আগে একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করা হচ্ছে। বিশ্বকর্মা পূজা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

এছাড়া উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাটনায় চুক্তিভিত্তিক কর্মীদের জন্য তৈরি 'প্রতিজ্ঞা' ওয়েব পোর্টালও চালু করেছেন।

ভোটে জিততে এবার খয়রাতিকেই পুঁজি করেছেন নীতীশ। ঘোষণা করেছেন একাধিক ভাতা এবং ভাতা বৃদ্ধির। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যুব সম্প্রদায়ের স্বার্থে 'বিহার যুব কমিশন' গঠনের কথাও ঘোষণা করেছন জেডিইউ সুপ্রিমো। এছাড়াও দ্বাদশ উত্তীর্ণদের ৪০০০ টাকা এবং স্নাতকদের ৬০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। রাজ্যের সম্ভাবনাময় তরুণদের  'ইন্টার্নশিপ' হিসাবে এই অর্থ দেওয়া হবে। এর আগে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথাও ঘোষণা করেছিলেন নীতীশ। যা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে।

আরও পড়ুন- মার্কিন শুল্ক দ্রুত প্রত্যাহার হতে পারে! কেন এমন কথা বললেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া