সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ০২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: দিনে কতবার ফোনের লক খোলেন? পঞ্চাশ, একশ না তারও বেশি? প্রতিবার পর্দা আনলক করার সঙ্গে সঙ্গেই যে ছবিটি ভেসে ওঠে, তা কি কেবলই একটি সাধারণ ছবি? মনোবিদরা বলছেন, একেবারেই নয়। আপনার ফোনের ওয়ালপেপার আসলে আপনার মনের এক অলিখিত আয়না। আপনার অবচেতন মন, বর্তমান মানসিক অবস্থা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই ছোট্ট ডিজিটাল পর্দায়। এটি আত্মপরিচয়ের একটি নীরব প্রকাশ। জেনে নেওয়া যাক, কোন ধরনের ওয়ালপেপার আপনার সম্পর্কে কী ইঙ্গিত দেয়।
১। প্রিয়জন বা সন্তানের ছবি
যাঁদের ফোনের পর্দায় সবসময় সঙ্গী, বাবা-মা বা সন্তানের হাসিমুখ ভাসে, তাঁরা খুবই সমাজকেন্দ্রিক হন, পরিবারকেই নিজেদের শক্তির উৎস বলে মনে করেন। মনোবিদদের মতে, প্রিয়জনের ছবি তাঁদের মধ্যে নিরাপত্তাবোধ জোগায় এবং কঠিন সময়ে অনুপ্রেরণা দেয়। এই ধরনের মানুষ আবেগপ্রবণ হন এবং জীবনের ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে ভালবাসেন।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
২। প্রকৃতির শান্ত রূপ
পাহাড়, সমুদ্র, জঙ্গল বা কোনও শান্ত প্রাকৃতিক দৃশ্য যাঁদের পছন্দ, তাঁরা সাধারণত শান্তিপ্রিয় হন। কর্মব্যস্ত বা কোলাহলপূর্ণ জীবন থেকে তাঁরা মনে মনে মুক্তি খোঁজেন। পাহাড়ের ছবি যাঁদের পছন্দ, তাঁরা জীবনে চ্যালেঞ্জ ভালোবাসেন। আবার দিগন্ত বিস্তৃত সমুদ্রের ছবি শান্ত, গভীর এবং চিন্তাশীল মনের পরিচায়ক।
৩। নিজের পোষ্যের ছবি
ফোনের পর্দায় নিজের পোষ্যর ছবি দিয়ে রাখেন অনেকেই। এটি ইঙ্গিত দেয় যে, সেই ব্যক্তি অত্যন্ত স্নেহপ্রবণ এবং পোষ্যের নিঃশর্ত ভালবাসা তাঁর কাছে অমূল্য। এঁরা সাধারণত খুবই বিশ্বস্ত মানুষ হন এবং খুব সহজে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন।
৪। অনুপ্রেরণামূলক উক্তি বা নিজের লক্ষ্য
যাঁরা নিজেদের লক্ষ্য (যেমন, একটি স্বপ্নের গাড়ি বা বাড়ি) বা কোনও অনুপ্রেরণামূলক উক্তির ছবি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করেন, তাঁরা অত্যন্ত আত্মপ্রত্যয়ী, উচ্চাকাঙ্ক্ষী এবং কেরিয়ার সচেতন হন। এই ছবি বা উক্তি তাঁদের প্রতিনিয়ত নিজের লক্ষ্যের কথা মনে করিয়ে দেয় এবং এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়।
৫। বিমূর্ত শিল্প বা জ্যামিতিক নকশা
এই ধরনের ওয়ালপেপার ব্যবহারকারীরা সাধারণত সৃজনশীল, কিছুটা অন্তর্মুখী এবং জটিল মনের অধিকারী হন। তাঁরা ব্যক্তিগত জীবন বা আবেগ সহজে সকলের সামনে প্রকাশ করতে চান না। তাঁদের নিজস্ব চিন্তার জগৎ রয়েছে। সেখানেই মগ্ন থাকতে পছন্দ করেন। পাশাপশি তাঁরা নান্দনিকতাকে গুরুত্ব দেন।
৬। ডিফল্ট বা কালো ওয়ালপেপার
অনেকের ফোনেই ডিফল্ট ওয়ালপেপার বা একটি সম্পূর্ণ কালো স্ক্রিন দেখা যায়। এর একাধিক অর্থ হতে পারে। প্রথমত, সেই ব্যক্তি হয়তো অত্যন্ত বাস্তববাদী এবং ফোনটিকে কেবল কাজ করার যন্ত্র হিসেবেই দেখেন। দ্বিতীয়ত, এটি মানসিক অস্থিরতা বা অবসাদেরও ইঙ্গিত হতে পারে, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তি বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে চাইছেন। আবার, অত্যন্ত গোপনীয়তা যাঁরা পছন্দ করেন, তাঁরাও কালো স্ক্রিন ব্যবহার করেন।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
মনোবিদদের কথায়, ওয়ালপেপার আমাদের অবচেতন মনের প্রতিফলন। আমরা হয়তো নিজের অজান্তেই সেই ছবিটি বারবার দেখতে চাই, কিংবা তার সঙ্গে আমাদের আবেগ, আকাঙ্ক্ষা ও বর্তমান মানসিক পরিস্থিতি জড়িয়ে থাকে। তবে, এটিই চরিত্র বিশ্লেষণের একমাত্র পথ নয়। অনেক সময় মানুষ কেবল একটি ছবি সুন্দর বলে বা ঘন ঘন বদলানোর অভ্যাসের কারণেও নিত্যনতুন ওয়ালপেপার রাখেন। তাই ফোনের পর্দা মনের অবস্থার একটি মজাদার সূচক হতে পারে, কিন্তু একে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?