রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পৃথিবীতে ফিরছে ডোডো পাখি, সফল হল এই যুগান্তকারী গবেষণা

সুমিত চক্রবর্তী | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার প্রযুক্তি নিয়ে কাজ করা মার্কিন জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি কোলসাল বায়োসায়েন্সেস জানিয়েছে, তারা ডোডো পাখিকে ফেরানোর পথে বিশাল সাফল্য অর্জন করেছে।


এই প্রতিষ্ঠানটি ঘোষণা করে যে তাদের গবেষক দল সফলভাবে পিজিয়নের প্রাইমোর্ডিয়াল জার্ম সেলস বা প্রজনন পূর্ববর্তী কোষ পরিবর্তনে সক্ষম হয়েছে। এটাই প্রথমবার মুরগি ও হাঁসের বাইরে অন্য কোনও পাখির ক্ষেত্রে এমন সাফল্য এল। বিশেষজ্ঞরা বলছেন, এই উন্নতি কেবল পাখি-জেনেটিক্স নয়, পুরো ডি-এক্সটিঙ্কশন বিজ্ঞানের ক্ষেত্রেই যুগান্তকারী পদক্ষেপ।


কোলসালের সহ–প্রতিষ্ঠাতা ও সিইও বেন ল্যাম বলেন, “এখন পর্যন্ত মাত্র তিনটি পাখি প্রজাতির ক্ষেত্রে এই নতুন কাজটি করা সম্ভব হয়েছে। এবার পায়রার ক্ষেত্রেও তা করা গেছে। এটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, অথচ আমরা মাত্র ১৮ মাসে তা অর্জন করেছি। এটি ডোডো ফিরিয়ে আনার জন্য এক বিশাল প্রযুক্তিগত অগ্রগতি।”

আরও পড়ুন: জ্বর কমাতে কাজ করছে না প্যারাসিটামল? কোন পরামর্শ দিলেন চিকিৎসকরা


এই সাফল্য তাদেরকে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে। ল্যাম জানিয়েছেন, এটি  ছাড়া আমরা বলতে পারতাম না ডোডো ফিরিয়ে আনতে ২০ বছর লাগবে না ৩০ বছর। কিন্তু এখন আমরা নিশ্চিত, আগামী ৫–৭ বছরের মধ্যে ডোডোকে দেখতে পাব। আশা করছি, এডিটিং প্রক্রিয়ায় অগ্রগতি হলে সময় আরও কম লাগতে পারে।”


কোলসাল জানায়, তারা আরও ১২০ মিলিয়ন ডলার অর্থা পেয়েছে। ফলে তাদের মোট তহবিল দাঁড়িয়েছে ৫৫৫ মিলিয়ন ডলার এবং কোম্পানির মোট অর্থের পরিমান ছুঁয়েছে ১০ বিলিয়ন ডলার। এই অর্থে তারা তাদের জিন সম্প্রসারণ, জিনোম সিকোয়েন্সিং বাড়ানো এবং ডোডো ছাড়াও অন্যান্য প্রাণীদের সংরক্ষণ কর্মসূচি শুরু করছে।


ডোডোর পাশাপাশি কোলসালের ডায়ার উলফ প্রকল্পেও অগ্রগতি ঘটেছে। তিনটি নেকড়ে—রোমুলাস, রিমুস ও খালিসি—এখন একটি সুরক্ষিত। এরা বর্তমানে ২,০০০ একর জায়গায় একসঙ্গে বসবাস করছে। তারা এখন আর মানুষের খাওয়ানো খাবারের ওপর নির্ভর করছে না, বরং প্রাকৃতিক দলগত আচরণ যেমন একত্রে শিকার করা শুরু করেছে। কোম্পানির মতে, এটি প্রমাণ করছে যে হাজার বছর আগে বিলুপ্ত প্রাণীর স্বাভাবিক প্রবৃত্তি আবার ফিরে আসতে পারে।


তবে সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনা পশু কল্যাণ, পরিবেশ ও ইকোলজির জন্য কতটা নিরাপদ? কোলসালের প্রধান বিজ্ঞানী ড. বেথ শাপিরো বলেন, “আমরা শুধু ডি-এক্সটিঙ্কশন কোম্পানি নই, বরং স্পিসিজ সংরক্ষণের জন্য প্রযুক্তি উন্নয়ন করছি। একসময় যে প্রাণী এই ইকোসিস্টেমে ভূমিকা রাখত, তাকে ফিরিয়ে আনলে পুরো পরিবেশ আরও সহনশীল হতে পারে।” তিনি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের উদাহরণ টেনে বলেন, সেখানে নেকড়ে ফিরিয়ে আনার পর পুরো ছবিটি পাল্টে গিয়েছে।


কোলসালের প্রতিষ্ঠাতা ল্যাম বলেন, “আমাদের কাজ জটিল, কখনও রোমাঞ্চকর, কখনও ভয় ধরানো। কিন্তু বিজ্ঞানকে আবার জনপ্রিয় করার একমাত্র উপায় হল এই কঠিন আলোচনা সবার সঙ্গে ভাগ করা।”


ডোডো, ডায়ার উলফ, মামথ ও মোয়া—সব মিলিয়ে কোলসালের ডি-এক্সটিঙ্কশন প্রকল্প এখন বৈজ্ঞানিক কল্পনা ও বাস্তব সংরক্ষণকে একত্রিত করছে। আগামী কয়েক বছরের মধ্যেই যদি মরিশাসে ডোডো পাখি আবার হাঁটে, তবে সেটি শুধু এক প্রজাতির পুনর্জন্ম নয়, বরং বিজ্ঞান ও প্রকৃতি সংরক্ষণের নতুন অধ্যায় রচনা করবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া