সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Cold water or Warm water which one is better for bath

লাইফস্টাইল | গরম জল না ঠান্ডা জল? কোনটিতে স্নান করলে উপকার বেশি? কী বলছেন বিশেষজ্ঞরা?

আকাশ দেবনাথ | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সকালে ঠান্ডা জলের ঝাপটা, নাকি দিনভর ক্লান্তির পর উষ্ণ ধারাস্নানের আরাম? কোনটি বেশি উপকারী? স্নানের জল ঠান্ডা হবে না গরম, এই বিতর্ক বহু দিনের। নিছক আরাম বা অভ্যাসের বাইরেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাস্থ্যের নানা দিক। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, গরম এবং ঠান্ডা, দুই ধরনের জলে স্নানেরই নিজস্ব উপকারিতা এবং কিছু ক্ষেত্রে অপকারিতাও রয়েছে। তাই কোনটি আপনার জন্য শ্রেয়, তা জানার আগে দুইয়ের গুণাগুণ বিচার করে নেওয়া জরুরি।

গরম জলে স্নানের উপকারিতা
১। পেশির আরাম: গরম জলে স্নান করলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে। এর ফলে পেশি শিথিল হয় এবং পেশির আঁটসাঁট ভাব বা ব্যথা অনেকটাই কমে যায়। শরীরচর্চার পর বা দিনভর খাটুনির পর ঈষদুষ্ণ গরম জলে স্নান করলে শরীর ঝরঝরে লাগে।
২। মানসিক চাপমুক্তি: উষ্ণ জল স্নায়ুকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা গরম জলে স্নান করলে অনিদ্রার সমস্যা দূর হতে পারে এবং গভীর ঘুম আসতে পারে।
৩। ত্বকের পরিচ্ছন্নতা: গরম জল ত্বকের রন্ধ্রগুলি খুলে দেয়। ফলে ত্বকের গভীরে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল বেরিয়ে আসে এবং ত্বক ভালভাবে পরিষ্কার হয়।
৪। সর্দি-কাশিতে আরাম: ঠান্ডা লাগলে বা নাক বন্ধ থাকলে, গরম জল প্রাকৃতিক ভাবেই শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে

ঠান্ডা জলে স্নানের উপকারিতা
১। ঘুম কেটে যায়: সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করলে তা শরীরে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বাড়ায়। এতে হৃদস্পন্দন বাড়ে, শরীরে রক্ত সঞ্চালন দ্রুত হয় এবং নিমিষেই ঘুম ঘুম ভাব কেটে গিয়ে শরীর ও মন সতেজ এবং সতর্ক হয়ে ওঠে।
২। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: গবেষকদের একাংশের মতে, নিয়মিত ঠান্ডা জলে স্নান করলে শরীরে শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়তে পারে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে।
৩। ত্বক ও চুলের স্বাস্থ্য: ঠান্ডা জল ত্বকের রন্ধ্রকে সংকুচিত করে, ফলে ময়লা জমতে পারে না। এটি ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব বজায় রাখে, যা ত্বককে শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায়। একই ভাবে, ঠান্ডা জল চুলের কিউটিকলকে মসৃণ রাখে, ফলে চুল আরও উজ্জ্বল ও স্বাস্থ্যবান দেখায়।
৪। মেজাজ ভাল রাখে: ঠান্ডা জলের অভিঘাত মস্তিষ্কে এন্ডরফিন নামক ‘হ্যাপি হরমোন’ নিঃসরণ করতে উৎসাহিত করে। এর ফলে মন ভাল থাকে। মানসিক অবসাদ কাটাতে এবং মেজাজ ভাল রাখতে যা অপরিহার্য।

তাহলে কোনটি সেরা? চিকিৎসকদের মতে, বিষয়টি সম্পূর্ণ ব্যক্তি নির্ভর। গরম বা ঠান্ডা, কোনও একটিকে সেরা বলা মুশকিল। এটি নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক অবস্থা, বয়স, আবহাওয়া এবং লক্ষ্যের উপর। যেমন, আর্থারাইটিসের ব্যথায় গরম জল আরাম দেয়, আবার ত্বক বা চুলের স্বাস্থ্যের জন্য ঠান্ডা জল ভাল। সবচেয়ে ভাল উপায় হল, নিজের শরীরের কথা শোনা।
তবে খুব বেশি গরম জলে স্নান করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং রক্তচাপের রোগীদের জন্য তা ক্ষতিকর হতে পারে। আবার, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য হঠাৎ করে ঠান্ডা জলে স্নান করা বিপজ্জনক হতে পারে। তাই নিজের শরীর বুঝে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া