রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাড়িতে ডেকে স্ত্রী'র সাথে জোর করে সঙ্গম! চরম মুহুর্তে যৌনাঙ্গে গোলমরিচ মাখিয়ে দিল স্বামী! গ্রেপ্তার 

সৌরভ গোস্বামী | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৫৬Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  কেরালার মধ্যাঞ্চলে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ, অভিযোগ—তারা দুই যুবককে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে। নির্যাতনের মধ্যে ছিল শরীরে স্ট্যাপলার পিন ঢোকানো, মরিচ স্প্রে ব্যবহার, লোহার রড ও চেইন দিয়ে প্রহার এবং টাকা-পয়সা লুট। গ্রেপ্তার হলেন জয়েশ এবং তার স্ত্রী রেশ্মি, চারালাকুন্নু, কৈপুরাম এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এই দম্পতি ১ সেপ্টেম্বর এবং ৫ সেপ্টেম্বর দুটি আলাদা ঘটনায় দুই যুবককে ফাঁদে ফেলে নির্যাতন করে।

জানা গেছে প্রথম ভিকটিমের সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয় হয় এবং তারপর নৃশংসতার পরিকল্পনা করা হয়। প্রথম শিকার, আলাপ্পুঝার নীলামপেরুরের ১৯ বছরের এক যুবক। এফআইআরে উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর দুপুরে মারামন থেকে জয়েশ তাকে মোটরসাইকেলে তুলে নিজের বাড়িতে নিয়ে যায়। ওই যুবক আগে থেকেই দম্পতির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখত।

বাড়িতে নিয়ে গিয়ে জয়েশ তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং স্ত্রী রেশ্মির সঙ্গে জোর করে যৌন কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করে। সেই দৃশ্য ভিডিওতে রেকর্ড করা হয়। পরে তাকে বাঁধা অবস্থায় ছুরি দেখিয়ে ভয় দেখানো হয়, লোহার রড, সাইকেলের চেইন ও কাটার প্লায়ার্স দিয়ে আঘাত করা হয়। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর মোবাইল ফোন দুটি কেড়ে নেওয়া হয়, মরিচ স্প্রে করা হয় তার যৌনাঙ্গে, এবং মানিব্যাগ থেকে ১৯ হাজার টাকা লুট করা হয়। শেষে তাকে একটি অটোরিকশা স্ট্যান্ডে ফেলে দেওয়া হয়।

৫ সেপ্টেম্বর, ওনম উৎসবের দিনে দ্বিতীয় যুবককে ডেকে নেয় দম্পতি। তিনি আগে একটি বেসরকারি সংস্থায় জয়েশের সহকর্মী ছিলেন। বাড়িতে নিয়ে গিয়ে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়, শরীরের বিভিন্ন স্থানে—যার মধ্যে যৌনাঙ্গও রয়েছে—২৩টি জায়গায় স্ট্যাপলার পিন ঢুকিয়ে দেওয়া হয়। তার কাছ থেকেও মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়া হয়, পরে একটি নির্জন জায়গায় ফেলে দেওয়া হয়। প্রথম যুবক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলে পুলিশ ঘটনার খবর পায়। প্রথমে তিনি অজ্ঞাত কিছু লোককে অভিযুক্ত করলেও পরেহেফাজতে নিলে পুলিশের কাছে দম্পতির নাম প্রকাশ করেন।

আরও পড়ুন: সহকর্মীর স্ত্রীকে দেখেই যৌন লালসা, ফাঁকা বাড়িতে সুযোগ পেয়েই ধর্ষণ যুবকের! শিউরে ওঠা কাণ্ড বিজেপি শাসিত রাজ্যে

প্রথমে আরণমুলা থানায় ভারতীয় দণ্ডবিধির নতুন ভারতীয় ন্যায় সংহিতা (BNS)–এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। পরে একটি মামলা কৈপুরাম থানায় স্থানান্তরিত হয়। এখন দুটি মামলাকে একত্রিত করে তদন্ত চলছে। জুডিশিয়াল কাস্টডিতে দম্পতিকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার জয়েশ ও রেশ্মিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। পুলিশ জানিয়েছে, আরও জিজ্ঞাসাবাদে নির্যাতনের আসল উদ্দেশ্য খতিয়ে দেখা হবে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, “একজন ভিকটিম দাবি করেছেন, এই নির্যাতন কালাজাদুর আচার–অনুষ্ঠানের অংশ ছিল। তবে তা এখনো নিশ্চিত নয়। তাদের আরও ভিকটিম থাকতে পারে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”  এই ভয়ঙ্কর ঘটনা কেরালাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সমাজকর্মীরা বলছেন, এটি শুধু অপরাধ নয়, মানবতার চরম লঙ্ঘন, যার শিকড়ে কী উদ্দেশ্য কাজ করছে তা দ্রুত প্রকাশ করা জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া