সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রেমের টানেই সব শেষ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মার্কিন মহিলাকে খুন! টাকার লোভেই ৭৫ বছরের বৃদ্ধের কীর্তি ফাঁস

পল্লবী ঘোষ | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্কে বয়স বাধা ছিল না। ৭১ বছর বয়সেও বিয়ের ইচ্ছে ছিল। এনআরআই বৃদ্ধের সঙ্গে মাখো মাখো প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৭১ বছরের বৃদ্ধার। সেই ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ের পরিকল্পনা করেই ভারতে চলে আসেন তিনি। কথা ছিল, কয়েক মাস পরেই বৃদ্ধ ও বৃদ্ধা সাত পাকে বাঁধা পড়বেন। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মার্কিন মহিলাকে খুন করার অভিযোগ উঠল ওই বৃদ্ধের বিরুদ্ধে। টাকার লোভেই খুনের পর মার্কিন মহিলাকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। পুলিশ সূত্রে জানা গেছে, ৭১ বছর বয়সি বৃদ্ধা আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন। তিনি ওয়াশিংটনের সিয়াটলের বাসিন্দা। তবে তিনি ভারতীয় বংশোদ্ভুত ছিলেন। ভারতে এসেছিলেন ৭৫ বছর বয়সি এক বৃদ্ধের প্রতি প্রেমের টানে। এনআরআই বৃদ্ধের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা ছিল বৃদ্ধার। 

 

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত জুলাই মাসে। কিন্তু বিষয়টি জানা গেছে দিন কয়েক আগে। ৭১ বছর বয়সি বৃদ্ধার নিখোঁজের অভিযোগের পরেই লুধিয়ানা পুলিশ মামলা রুজু করে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর পরিবার তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিল না। এফ আই আর-এ সন্দেহভাজনদের নাম উল্লেখ করে পুলিশ। 

 

পুলিশ জানিয়েছে, নিহতের নাম রূপিন্দর কৌর পান্ধের। ভারতীয় প্রেমিক চরণজিৎ সিং গ্রেওয়ালের প্রতি প্রেমের টানে দেশে এসেছিলেন রূপিন্দর। চরণজিৎ সিং মূলত লুধিয়ানার বাসিন্দা ছিলেন। চলতি বছরেই তাঁদের বিয়ের পরিকল্পনা ছিল। পরিবারের অভিযোগ, চরণজিৎ রূপিন্দরকে খুন করে জ্বালিয়ে দিয়েছেন। 

 

আরও পড়ুন: ভোট চোরদের রক্ষা করছেন সিইসি, জ্ঞানেশ কুমারকে নিশানা রাহুলের

 

পরিবারের তরফে জানানো হয়েছে, ভারতে পা রাখার পর যোগাযোগ হলেও, গত ২৪ জুলাই থেকে রূপিন্দরের ফোন বন্ধ ছিল। তাঁর বোন কমল কৌর খাইরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু রূপিন্দরের কোনও সাড়া তিনি পাননি। তারপরেই সন্লদেহ প্রকাশ করেন। অবশেষে ২৮ জুলাই তিনি নয়া দিল্লির মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে জানান। এরপর দিল্লি থেকে লুধিয়ানা পুলিশকে বিষয়টি তদন্তের জন্যে চাপ দেওয়া হয়। 

 

পুলিশের তরফে শেষমেশ গত সপ্তাহেই মৃত মার্কিন নাগরিকের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। মার্কিন নাগরিক হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ মালহা পট্টির সুখজিৎ সিং সোনুকে গ্রেপ্তার করেছে। দীর্ঘ পুলিশি জেরায় সোনু খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে। সে আরও জানিয়েছে, এটি রূপিন্দরের হবু স্বামী চরণজিতের পরিকল্পনা ছিল। তাঁর নির্দেশেই রূপিন্দরকে খুন করে জ্বালিয়ে দেয় সে। রূপিন্দরকে খুনের পর তাকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

 

বিয়ের প্রতিশ্রুতি দিয়েও খুনের কারণ কী? 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিয়ের প্রস্তুতি চলাকালীন রূপিন্দর বিপুল পরিমাণ অর্থ চরণজিৎকে দিয়েছিলেন। টাকার লোভেই হবু স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন চরণজিৎ। তাঁকে এফ আই আর-এ সন্দেহভাজনদের তালিকায় রাখা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে। 

 

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সতীন্দর সিং জানিয়েছেন, রূপিন্দরের মৃত্যুর পর পলাতক চরণজিৎ। সোনুকে জেরা করে মৃত মার্কিন মহিলার দেহাবশেষ এবং অন্যান্য প্রমাণ খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। সোনু জানিয়েছেন, নিজের বাড়িতেই রূপিন্দরকে খুন করে। স্টোররুমে দেহটি জ্বালিয়ে দেয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া