সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভোটমুখী বিহারে ফের বড় ঘোষণা নীতীশের, যুবসমাজের ভোট টানতে দিলেন এই টোপ 

রজত বসু | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটমুখী বিহারে ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। 


বিহার বিধানভোটে ভোটের বাকি আছে আর মাস দুয়েক। তার আগেই মুখ্যমন্ত্রী নীতীশের ঘোষণা, এবার থেকে বিহারের ২০–২৫ বছর বয়সি সব বেকার যুবক–যুবতী প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন। দু’বছর পর্যন্ত রোজগার না পেলে ওই ভাতা দেওয়া চলবে।

 

আরও পড়ুন:‌ রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ অভিযোগে নতুন মোড়, নাম করেই নির্বাচন কমিশনকে নিশানা...


এটা ঘটনা, বিহারে বিধানসভা ভোটের মুখে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করছেন নীতীশ কুমার। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন তিনি। যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠনের কথাও ঘোষণা করেছন নীতীশ কুমার। এছাড়াও দ্বাদশ উত্তীর্ণদের ৪০০০ টাকা এবং স্নাতকদের ৬০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। রাজ্যের সম্ভাবনাময় তরুণদের ‘ইন্টার্নশিপ’ হিসাবে এই অর্থ দেওয়া হবে। এর আগে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথাও ঘোষণা করেছিলেন নীতীশ। যা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে।

 

আরও পড়ুন:‌ দুর্ভোগ কমছেই না! ২৪ ঘণ্টা পর ফের মেঘভাঙা বৃষ্টি, তলিয়ে গেল পরপর বাড়ি, উত্তরাখণ্ডে নিখোঁজ ১০ ...


এবার নীতীশের ঘোষণা, ২০ থেকে ২৫ বছর বয়সি কোনও স্নাতক যুবক–যুবতী যদি কর্মহীন হন, কোনও চাকরি না করেন, বা নিজের ব্যবসাও না করেন, তাহলে দু’‌বছর পর্যন্ত তাঁকে এক হাজার টাকা করে মাসিক ভাতা দেবে সরকার। নীতীশের আশা, সরকারের এই সাহায্য পেয়ে বিহারের যুবসমাজ দক্ষতা উন্নয়নের চেষ্টা করবে। আগামী পাঁচ বছরে রাজ্যে এক কোটি বেকার যুবক–যুবতীকে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিহার সরকার। এক্স হ্যান্ডলে বৃহস্পতিবার নীতীশ লিখেছেন, ‘‌২০০৫ সালে এই সরকার তৈরির পর যুবসমাজকে সরকারি ও অন্যান্য চাকরি দেওয়ার ক্ষেত্রে এই সরকার চেষ্টা করে গেছে। আপাতত ২০–২৫ বছর বয়সি কর্মহীন যুবক যুবতীদের দু’‌বছর অবধি প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে।’‌ যদিও বিরোধীরা কটাক্ষ করে বলেছে, আর কিছুই নয়। সবটাই ভোটের আগের দেখনদারি। নীতীশ আসলে মরণকালে হরিনাম করছেন। পাঁচ বছর মানুষের জন্য কোনও উন্নয়ন করেননি। এবার খেসারত দিতে শেষবেলায় খয়রাতি করছেন।

 

আরও পড়ুন:‌ সহকর্মীর স্ত্রীকে দেখেই যৌন লালসা, ফাঁকা বাড়িতে সুযোগ পেয়েই ধর্ষণ যুবকের! শিউরে ওঠা কাণ্ড বিজেপি শাসিত রাজ্যে ...


প্রসঙ্গত, সামনেই বিহার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এবারের নির্বাচনে কংগ্রেস, আরজেডির পাশাপাশি নীতীশের কাছে বড় চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের দল জন সূরজও। আইনশৃঙ্খলার অবনতি ইস্যুকে হাতিয়ার করে নীতীশ সরকারকে হারাতে উঠেপড়ে লেগেছে বিরোধী শিবির। এই অবস্থায় যুবসমাজের ভোট টানতে নয়া এই প্রকল্পের ঘোষণা করলেন নীতীশ।

 

<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">नवम्बर 2005 में नई सरकार बनने के बाद से ही अधिक से अधिक युवाओं को सरकारी नौकरी और रोजगार देना तथा उन्हें सशक्त और सक्षम बनाना हमलोगों की प्राथमिकता रही है। आप अवगत हैं कि अगले पांच साल में एक करोड़ युवाओं को सरकारी नौकरी और रोजगार देने का लक्ष्य निर्धारित किया गया है। आने वाले…</p>&mdash; Nitish Kumar (@NitishKumar) <a href="https://twitter.com/NitishKumar/status/1968517889121460343?ref_src=twsrc%5Etfw">September 18, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া