বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | পুজোর আগে কলকাতার বাজারে ঢুকে পড়ল পদ্মার ইলিশ, কত দামে বিক্রি হচ্ছে?

পল্লবী ঘোষ | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। বুধবার বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল স্থল বন্দরে। সেখান থেকে ওইদিন রাতেই হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে নিয়ে আসা হয় মাছ। বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার এই বাজারে খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেন। 

 

দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। সেই উপহারের অঙ্গ হিসেবে এদিন প্রথম গাড়িগুলিতে ৫০ মেট্রিক টন ইলিশ হাওড়ার মাছ বাজারে আসে। খুশি মাছ ব্যবসায়ীরা। ৮০০ গ্রাম থেকে ১ কিলো সাইজের ইলিশ মাছ এসেছে বলে খবর। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে তা বিক্রি হবে। হাওড়া পাইকারি মাছ বাজারে এদিন পদ্মার ইলিশ বিক্রি হয়েছে ১,৫০০-১,৭০০ টাকা কেজি হিসাবে। 

আরও পড়ুন: প্রেমের টানেই সব শেষ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মার্কিন মহিলাকে খুন! টাকার লোভেই ৭৫ বছরের বৃদ্ধের কীর্তি ফাঁস

সম্প্রতি বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছিল, শারদোৎসবের আগেই ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে। এর পরেই কলকাতায় পদ্মার ইলিশ কবে আসছে সেই ব্যাপারে তার খোঁজ নিতে শুরু করেন ক্রেতারা। বুধবার গভীর রাতে ইলিশ এসে পৌঁছয় হাওড়ায়। ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে ইলিশ আমদানির পরিমাণ বাড়বে। সব মিলিয়ে ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে আসার কথা।

 

ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা থাকলেও দুর্গাপুজোর সময়ে ভারতে বাংলাদেশের ইলিশ রপ্তনি হয়ে আসছে গত বেশ কয়েক বছর ধরে। গত বছর পুজোর মরসুমে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক ২,৪২০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিলেও পাঠানো হয়েছিল মাত্র ৫৭৭ টন। এবছর আরও কমিয়ে ১,২০০ টন রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (ভারতীয় মুদ্রায় ১০৫৭ টাকা) রপ্তানি করা হবে বলে জানানো হয়েছে পদ্মাপারের দেশ থেকে। এবার দেখার বিষয় শেষপর্যন্ত কত পরিমান ইলিশ বাংলাদেশ থেকে এবছর ভারতে পাঠানো হয়। পাশাপাশি এই প্রশ্নটাও উঠছে, খুচরো বাজারে কতজন সাধারণ ক্রেতার পক্ষে এই ইলিশ কেনা সম্ভব হবে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া