রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভোট চোরদের রক্ষা করছেন সিইসি, জ্ঞানেশ কুমারকে নিশানা রাহুলের

পল্লবী ঘোষ | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৩৬Pallabi Ghosh

আবু হায়াত বিশ্বাস, দিল্লি: ভোট চুরি ইস্যুতে ফের সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অভিযোগ করলেন, মুখ্য নির্বাচন কমিশনার ভোট চোরদের রক্ষা করছেন। যে চোররা দেশের গনতন্ত্রকে ধ্বংস করছে। সিস্টেমেটিক ভাবে ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। ১০০ শতাংশ প্রমাণ নিয়ে কথা বলছি, এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার ইন্দিরা ভবনে সাংবাদিক বৈঠক করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভোট চুরির পর্দা ফাঁস করেন লোকসভার বিরোধী দলনেতা।

 

কর্ণাটকের মহাদেবপুরায় ‘‌ভোট চুরির’‌ পর্দা ফাঁস করেছিলেন। সেটাকে ‘‌অ্যাটমবোম’ বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন ফের জানিয়েছেন, শিগগিরই ফাটাবেন হাইড্রোজেন বোম! ভোটার অধিকার যাত্রায় শেষ দিনে পাটনায় দাঁড়িয়ে রাহুল হুঁশিয়ারি দিয়েছিলেন হাইড্রোজেন বোম ফাটানোর। 

 

এদিন কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের উদাহরণ দিয়ে জানান, সেখানে ৬০১৮ ভোটার বাদ পড়েছে। কাকতালীয়ভাবে সেটা ধরা পড়ে গিয়েছে। জালিয়াতি তখনই প্রকাশ পায় যখন একজন বুথ-স্তরের আধিকারিক জানতে পারেন যে তাঁর নিজের কাকার ভোটও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

 

রাহুলের দাবি, পরিকল্পনামাফিক নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কোথাও আবার অবৈধ ভাবে ভোটারদের নাম ঢোকানো হচ্ছে। এই প্রসঙ্গে কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের উদাহরণ দেন তিনি। ওই কেন্দ্রে অন্তত ৬০১৮ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন রাহুল। 

 

লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, মূলত কংগ্রেস যে বুথগুলিতে শক্তিশালী, সেখানেই পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আলন্দ বুথ স্তরের আধিকারিকের ( বিএলও) আত্মীয়ের নাম বাদ পড়ায় সন্দেহ হয়। তিনি খোঁজ নেন এবং জানতে পারেন, প্রতিবেশী একাজ করেছেন। সেখানে গিয়ে বিএলও জানতে পারেন, আদতে নাম বাদ দেওয়া নিয়ে প্রতিবেশী জানেন না কিছুই। 

 

আরও পড়ুন: দুর্ভোগ কমছেই না! ২৪ ঘণ্টা পর ফের মেঘভাঙা বৃষ্টি, তলিয়ে গেল পরপর বাড়ি, উত্তরাখণ্ডে নিখোঁজ ১০

 

রাহুল দাবি করেছেন, কংগ্রেসের ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। কল সেন্টার, সফটওয়ার ব্যবহার করে নাম বাদ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সফটওয়ারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তথ্য প্রমাণ দিয়ে রাহুল দেখিয়েছেন, একাজ ভিন্ন রাজ্যের মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। বাছাই করে বিরোধীদের ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রাহুলের। 

 

গোদাবাই নামের এক মহিলার নামে বাদ দেওয়া হয় ১২ জন ভোটার! রাহুল দাবি করেছেন, সূর্য কান্ত নামের এক ব্যক্তির নামে ১২ জনের নাম মুছে দেওয়া হয়েছে। অথচ তিনি জানেন না কিছুই! ১৪ মিনিটে ১২ জনের নাম মুছে দেওয়া হয়েছে। তথ্য দেখিয়ে রাহুল দাবি করেছন, ভোর রাতে নাগরাজ নামে এক ব্যক্তি ৩৬ সেকেন্ডে ২ জনের নাম মুছে দিয়েছেন। কেন্দ্রীয়ভাবে এসব করা হচ্ছে, দাবি রাহুলের। 

 

কংগ্রেসের অভিযোগ, শীর্ষ ১০ টি বুথ কংগ্রেসের সমর্থকদের ভোট বাদ দেওয়া হয়েছে। যেখানে ১০ এর মধ্যে ৮ বুথে জয়ী হয়েছিল কংগ্রেস। কর্ণাটক সিআইডি নির্বাচন কমিশনকে ১৮ মাসে ১৮ টি চিঠি দেয়। কিন্তু কমিশন কোনও তথ্য দেয়নি। সিআইডির তরফে চাওয়া হয় ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন পোর্ট, ওটিপি ট্রেইলস। কিন্তু এখনও দেয়নি কমিশন। বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ করেন রাহুল গান্ধী। কংগ্রেসকে হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটকে এইভাবে ভোট চুরি হয়েছে। মহারাষ্ট্রের রাজৌরায় ভুয়ো নাম তোলা হয়েছে। ঠিকানা সস্তা! নাম 'YUH UQJJ ।' 

 

রাহুলের দাবি, 'জ্ঞানেশ কুমার ভোট চোরদের রক্ষা করা বন্ধ করুন। এক সপ্তাহের মধ্যে কর্ণাটকের সিআইডিকে সমস্ত তথ্য প্রমাণ দিক। আর সেটা না হলে দেশের মানুষ বুঝবে আপনি ভোট চোরদের রক্ষা করছেন।' এদিন রাহুল দাবি করেছেন, কমিশনের ভেতর থেকেও এখন তাঁদের কাছে খবর আসতে শুরু করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া