শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Australia is thinking about social media ban for minors

লাইফস্টাইল | ফের সোশ্যাল মিডিয়ায় কোপ? এবার অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কমে সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা? বিতর্ক তুঙ্গে

আকাশ দেবনাথ | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ১৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: স্মার্টফোনের নীল আলোয় ডুবতে থাকা শৈশব এবং কৈশোরকে বাঁচাতে এ বার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে অস্ট্রেলিয়া, তেমনই ইঙ্গিত মিলেছে সে দেশের সরকারের তরফ থেকে। ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব ঘিরে উত্তাল গোটা দেশ। অপ্রাপ্তবয়স্কদের মধ্যে বাড়তে থাকা মানসিক অবসাদ, উদ্বেগ এবং সাইবার বুলিংয়ের মতো ঘটনা রুখতেই এই কঠোর দাওয়াইয়ের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে সে দেশের সরকার।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়াসহ গোটা বিশ্বেই শিশু ও কিশোর-কিশোরীদের উপর সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। মনোবিদ এবং সমাজবিজ্ঞানীরা লাগাতার সতর্ক করে আসছেন যে, লাইক, কমেন্ট এবং শেয়ারের অন্তহীন প্রতিযোগিতা নবীন প্রজন্মকে এক তীব্র মানসিক চাপের দিকে ঠেলে দিচ্ছে। এর জেরে পড়াশোনার ক্ষতি, ঘুমের অভাব, আত্মবিশ্বাসের ঘাটতি এবং চেহারা নিয়ে হীনম্মন্যতার মতো সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে।

এই প্রেক্ষাপটেই অস্ট্রেলিয়ার একাধিক প্রদেশ, বিশেষ করে সাউথ অস্ট্রেলিয়া, এই নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম), টিকটক, এক্স (সাবেক টুইটার)-এর মতো প্ল্যাটফর্মগুলিকে ব্যবহারকারীর বয়স যাচাই করার জন্য আরও শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করতে হবে। ১৬ বছরের কম বয়সি কেউ অ্যাকাউন্ট খুলতে চাইলে বা ব্যবহার করতে চাইলে তাতে বাধা দেওয়া হবে। যদি কোনও সংস্থা এই আইন লঙ্ঘন করে, তবে তাদের বিপুল অঙ্কের জরিমানা করার কথাও ভাবা হচ্ছে।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে

কিছুদিন আগেই নেপালে সমাজমাধ্যম ব্যান ঘিরে বিক্ষোভে সরকারের পতন ঘটেছে। কিন্তু এ ক্ষেত্রে যেহেতু কেবল অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে তাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু অভিভাবক এবং মনোবিদ। এক অজি সাংসদের কথায়, “এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। শিশুদের মস্তিষ্ক যখন বিকশিত হতে থাকে, সেই সময় অ্যালগরিদমের তৈরি করা এই ভার্চুয়াল জগতের নেশা তাদের বাস্তব থেকে বিচ্ছিন্ন করে দেয়। সাইবার বুলিংয়ের শিকার হয়ে অনেক কিশোর-কিশোরী আত্মহননের পথও বেছে নিচ্ছে। এই আইন তাদের জন্য একটা সুরক্ষাকবচ তৈরি করতে পারে।”

তবে এই প্রস্তাব ঘিরে বিতর্কও রয়েছে। তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির মতে, এমন আইন কার্যকর করা অত্যন্ত কঠিন। বয়স যাচাই করার নির্ভুল পদ্ধতি তৈরি করা এক বিরাট চ্যালেঞ্জ। অনেকেই ভুয়া তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারে। তা ছাড়া, একাংশের মতে, এটি ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ। সন্তানের উপর নজরদারির মূল দায়িত্ব অভিভাবকদের, সরকারের নয়। তাঁদের প্রশ্ন, সোশ্যাল মিডিয়া বন্ধ করলেই কি সব সমস্যার সমাধান হবে?
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে

এই বিতর্কের মধ্যেই অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, তারা সমস্ত দিক খতিয়ে দেখছে। প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং অভিভাবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করার পরেই পদক্ষেপ করা হবে। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও একই ধরনের আইন নিয়ে আলোচনা চলছে। অস্ট্রেলিয়া যদি এই আইন পাশ করতে পারে, তবে গোটা বিশ্বেরই তার প্রভাব পড়তে পারে। আপাতত সকলের নজর ক্যানবেরার দিকে, ‘ডিজিটাল প্রজন্ম’কে রক্ষা করতে তারা শেষ পর্যন্ত কী পদক্ষেপ করে, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া