রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ অভিযোগে নতুন মোড়, নাম করেই নির্বাচন কমিশনকে নিশানা

সুমিত চক্রবর্তী | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ০৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর বহু আলোচিত ‘ভোট চুরি’ অভিযোগকে আরও জোরালো করলেন। সঙ্গে ছিল তথ্যচিত্রভিত্তিক একটি উপস্থাপনা, যেখানে তিনি দেখানোর চেষ্টা করলেন কীভাবে সফটওয়্যারের কারসাজি ও ভুয়ো আবেদনপত্রের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কেটে ফেলা হচ্ছে।
রাহুলের দাবি, এই ধরনের কারচুপির প্রকৃষ্ট উদাহরণ হল কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্র। তিনি অভিযোগ করেন, ২০২৩ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে ৬,০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা হয়েছিল। তাঁর কথায়, “আলন্দ একটি বিধানসভা কেন্দ্র। এখানে ৬,০১৮ ভোট মুছে ফেলার চেষ্টা হয়। প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি, কিন্তু কাকতালীয়ভাবে এই অংশটি ধরা পড়ে।”


তিনি জানান, এই অনিয়ম ধরা পড়ে এক বুথ-স্তরের কর্মীর মাধ্যমে। ওই কর্মীর নিজের কাকার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। তখন তিনি অনুসন্ধান করে দেখেন, তার নাম নাকি পাশের বাড়ির প্রতিবেশী মুছে দিয়েছেন। কিন্তু প্রতিবেশী পরে জানান, তিনি কিছুই জানেন না। রাহুলের অভিযোগ, এতে স্পষ্ট যে অন্য কোনো “অদৃশ্য শক্তি” পুরো প্রক্রিয়াকে হাইজ্যাক করে ভোট কেটে দিয়েছে।

আরও পড়ুন: বিহার বিধানসভা ভোট থেকেই ইভিএমের নকশা বদল করল নির্বাচন কমিশন, জেনে নিন এর বিশেষত্ব


বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে রাহুল নির্বাচন কমিশনের প্রধানকেও কাঠগড়ায় দাঁড় করান। তিনি অভিযোগ করেন, “আমি এটা হালকাভাবে বলছি না, লোকসভার বিরোধী দলনেতা হিসেবে বলছি ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভোট চোরদের আড়াল করছেন। এটাই সরাসরি প্রমাণ, এখানে কোনও ধোঁয়াশা নেই।”


কংগ্রেস নেতার কথায়, এই ধরনের ভোট কাটা বা ‘ভোট চুরি’র ঘটনা শুধু গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করছে না, সাধারণ মানুষের ভোটাধিকারও কেড়ে নিচ্ছে। তিনি বলেন, যাদের নাম মুছে ফেলা হয়েছে, তারা জানতেও পারেননি। আবার যারা ভোট কেটেছেন বলে তালিকায় দেখানো হয়েছে, তারাও কোনও কাজ করেননি। ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে, গোটা ব্যবস্থাই সফটওয়্যার-নির্ভর ভুয়ো প্রক্রিয়ার মাধ্যমে বিকৃত করা হচ্ছে।


এর আগেও রাহুল গান্ধী তাঁর ‘ভোটার অধিকার যাত্রা’ শেষ করে ঘোষণা করেছিলেন, খুব শিগগিরই কংগ্রেস দল “ভোট চুরি”-র অকাট্য প্রমাণ তুলে ধরবে। তিনি তখন একে ‘হাইড্রোজেন বোমা’ আখ্যা দিয়েছিলেন। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে তিনি জানান, আজকের এই উপস্থাপনা এখনও সেই “বোমা” নয়, তবে শীঘ্রই আরও বড় প্রমাণ সামনে আসবে।


বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করে রাহুলের দাবি, এভাবে গণতন্ত্রের ভিত্তিকেই ভেঙে দেওয়া হচ্ছে। কংগ্রেস এই ইস্যুকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এবং দেশবাসীকে বোঝাবে তাদের ভোটাধিকার রক্ষার জন্য কড়া লড়াই জরুরি।


কংগ্রেস সূত্রে খবর খুব তাড়াতাড়ি একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করা হবে যেখানে শুধু আলন্দ নয়, দেশের আরও বিভিন্ন অঞ্চলের ভোট কারচুপির উদাহরণ সামনে আনা হবে।


রাহুলের এদিনের অভিযোগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস যেখানে দাবি করছে, এটি শুধু একটি ‘নমুনা কেস’, সেখানে বিজেপি শিবির পাল্টা যুক্তি দিচ্ছে যে বিরোধীরা হারের অজুহাত হিসেবে ভোট চুরির গল্প সাজাচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট ভোটার তালিকা সংক্রান্ত এই নতুন আক্রমণে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিয়ে আগামী দিনে রাজনীতির উত্তাপ আরও বাড়তে চলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া