শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কেরলে এই মারণব্যাধি ছড়াচ্ছে হু হু করে, বাঁচবেন কী করে?‌ একাধিক নির্দেশিকা জারি করল সরকার

রজত বসু | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ কেরলে দ্রুত হারে ছড়াচ্ছে অ্যামিবা। ‘‌প্রাইমারি অ্যামিবিক মেনিনজোএনসেফালাইটিস’‌  বা সংক্ষেপে অ্যামিবা নামক ভয়াবহ মারণব্যাধির সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য দপ্তর কড়া সতর্কতা জারি করেছে। কেরলে ইতিমধ্যেই এই রোগে সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯। অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে গত কয়েক সপ্তাহে।


কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, আগে এই রোগটি কোঝিকোড় ও মালাপ্পুরম জেলার কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এর সংক্রমণ দেখা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে তিন মাসের শিশু থেকে শুরু করে ৯১ বছরের বয়স্করা পর্যন্ত রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘‌গত বছরের মতো এবার সংক্রমণের কোনও নির্দিষ্ট উৎস দেখা যাচ্ছে না।’‌


এখনও অবধি যে তথ্য মিলেছে, তাতে এই সংক্রমণটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এটি মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে। যার ফলে মস্তিষ্ক মারাত্মকভাবে ফুলে ওঠে এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর মৃত্যু হয়। এই রোগটি খুবই বিরল এবং সাধারণত শিশু, কিশোর বা তরুণদের মধ্যে দেখা যায়।


আরও জানা গেছে, নাইগ্লেরিয়া ফোলেরি একটি এককোষী জীব। যা সাধারণভাবে ‘ব্রেন–ইটিং অ্যামিবা’‌ নামে পরিচিত সেটি সাধারণত গরম, বিশেষ করে বদ্ধ, মিষ্টি জলে বাস করে। দূষিত জল নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলে এই সংক্রমণ হয়। তবে এই দূষিত জল পান করলে রোগের লক্ষণ দেখা যায় না। তাই যারা পুকুর বা হ্রদের মতো বদ্ধ মিষ্টি জলে সাঁতার কাটেন, ডুব দেন বা স্নান করেন, তাদের ক্ষেত্রে এই সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।


কেরল সরকার বলছে, বিশ্ব উষ্ণায়নও এই ঝুঁকি বাড়াচ্ছে। কারণ জলের তাপমাত্রা বাড়লে এই জীবাণুগুলির বংশবৃদ্ধি সহজ হয়। তবে স্বস্তির বিষয়, এই সংক্রমণ মানুষ থেকে মানুষে ছড়ায় না।


বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই রোগের উপসর্গ সাধারণত ১ থেকে ২ দিনের মধ্যে দেখা দেয়। শুরুতে মাথাব্যথা, জ্বর, বমি বা বমিভাবের মতো উপসর্গ হয়। ধীরে ধীরে গলা শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি, হ্যালুসিনেশন এমনকী কোমাতেও পৌঁছে যেতে পারে রোগী। রোগ নির্ণয় করা কঠিন হওয়ায় এর মৃত্যুর হার অত্যন্ত বেশি। মস্তিষ্কে সেরিব্রাল ইডিমা তৈরি হওয়ার কারণে প্রায়শই রোগীকে বাঁচানো সম্ভব হয় না। তবে চিকিৎসকদের দাবি, প্রাথমিক অবস্থায় রোগটি ধরা পড়লে এবং সময় মতো চিকিৎসা শুরু হলে রোগীকে বাঁচানো সম্ভব।


এই পরিস্থিতিতে কেরল সরকার জনসাধারণকে নির্দেশ দিয়েছে, যদি কেউ বদ্ধ জলের সংস্পর্শে আসার পর এই ধরনের উপসর্গ অনুভব করেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 


প্রসঙ্গত, কেরলে ২০১৬ সালে প্রথম এই রোগ ধরা পড়েছিল। ২০২৩ সাল পর্যন্ত মাত্র ৮ জন সংক্রামিত হয়েছিলেন। কিন্তু ২০২৪ সালে সেই সংখ্যাটাই বেড়ে হয় ৩৬। আর ২০২৫ সালে সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯। মৃত অন্তত ১৯। 


সংক্রমণ প্রতিরোধে কেরল সরকার নির্দেশ দিয়েছে, বদ্ধ মিষ্টি জলের উৎস যেমন পুকুর বা হ্রদে সাঁতার কাটা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও সাঁতার কাটার সময় নাকে ক্লিপ ব্যবহার করা এবং কুয়ো ও জলের ট্যাঙ্কগুলি নিয়মিত পরিষ্কার ও ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া