সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৩৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বিহারের পর রাজধানী দিল্লিতে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া। সংবাদ সংস্থা পিটিআই বুধবার সরকারি নির্দেশিকার উল্লেখ করে জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় দিল্লির যে ভোটারদের বা তাঁদের অভিভাবকদের নাম নেই তাঁদের পরিচয়পত্র দিতে হবে। অর্থাৎ ভোটারদের ২০০২ সালের তালিকায় নাম রয়েছে কিনা তা খতিয়ে দেখার আর্জি জানালেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। শোনা গেছে, অসমেও এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী বছরের এপ্রিলে সেখানে ভোট।
আরও পড়ুন: পেট্রোল-ইথানল মিশ্রণ ২০% এর বেশি বাড়বে না: হরদীপ সিং পুরী
দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভোটার তালিকা খতিয়ে দেখার এই পর্ব ২৬ অক্টোবর পর্যন্ত। ২০০২ সালের ভোটার তালিকায় ভোটারদের এবং অভিভাবকদের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে ওই বিবৃতিতে। দিল্লির সিইও–র ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকার কপি আপলোডও করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, কারও নাম না থাকলে তাঁদের বৈধ নথি প্রস্তুত রাখতে হবে। যাতে ভেরিফিকেশনের সময় সমস্যায় পড়তে না হয়। যার অর্থ এবার দিল্লিতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর শুরু হয়ে গেল। ইতিমধ্যেই দিল্লির প্রতিটি বিধানসভা আসনে নির্বাচন কমিশনের তরফে ‘বুথ লেভেল অফিসার’ (বিএলও)–দের মনোনয়ন ও নিয়োগপর্ব হয়ে গিয়েছে। তাঁদের প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে সিইও–র দপ্তর।
প্রসঙ্গত, এসআইআর নিয়ে আপাতত সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। বিহারের ক্ষেত্রে কমিশন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য ১১টি নথির কথা প্রাথমিকভাবে ঘোষণা করেছিল। পরে নির্বাচন কমিশনের নির্দেশে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডও সংযুক্ত হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট এবং কমিশন স্পষ্ট করে দিয়েছে, আধার শুধুমাত্র পরিচয়পত্র, কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণপত্র নয়।
আরও পড়ুন: 'তুমি তো কোনওদিন মা হতে পারবে না', রাজস্থানে মহিলার গায়ে আগুন লাগিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকেরা...
এটা ঘটনা, এসআইআর–এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করেছে, এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি। কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। সে নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে। সেসবের মধ্যেই এবার দিল্লিতে শুরু হল এসআইআর প্রক্রিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?