সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পুজোর আগে চুলের হারানো জেল্লা ফেরাতে চান? শুধু এই কয়েকটি টিপস মেনে চললেই বেঁচে যাবে পার্লারের খরচ

সোমা মজুমদার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ২৩Soma Majumder

পুজো আসতে আর এক মাসও বাকি নেই।  শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। দুর্গাপুজো মানেই জমিয়ে সাজগোজ, প্যান্ডেল হপিং, জমাটি আড্ডার মেজাজ। ঘরে হোক কিংবা বাইরে, পুজোর সময়ে সকলের মাঝে মধ্যমণি হয়ে উঠতে কে না চান! তাই তো সারা বছর যতই সময়ের অভাব থাকুক, পুজোর আগে চাই স্পেশাল কেয়ার। কারওর চিন্তা অল্প দিনে ঝরাতে হবে মেদ, কেউ আবার চটজলদি ফিরে পেতে চান ত্বক-চুলের জেল্লা। যার জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই, সামান্য কয়েকটি নিয়ম মানলেই এবারের পুজোয় তাক লাগাতে পারবেন আপনিও। 

ঘন কালো চুল সকলেরই স্বপ্ন। বর্তমানে দূষণ, ধুলোবালি, ঘাম সহ আধুনিক ব্যস্ততার জীবনযাপনে চুল নিয়ে সমস্যার শেষ নেই আট থেকে আশির। সারা বছর কোনও মতে বেঁধে বাইরে বেরিয়ে গেলেও পুজোর সময় পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল না করলেই নয়! তবে শুধু হেয়ারকাট কিংবা নামীদামি ট্রিটমেন্ট অথবা হেয়ারকালার করলেই তো আর স্টাইলিংই হয় না! ঘন, উজ্জ্বল চুল পেতে চাই সঠিক যত্নও। তাই মেনে চলুন কয়েকটি সহজ নিয়ম।

১. নারকেল তেলের সঙ্গে মেথি, কালো জিরে, কারি পাতা, গোটা ধনে, ছাচি পেয়াঁজ ও আমলকি ফুটিয়ে ঘরোয়া তেল বানিয়ে লাগালে উপকার পাবেন। সপ্তাহে ২ দিন এই তেল ব্যবহারে করলেই কমবে খুশকি, চুল পড়া, বাড়বে চুলের জেল্লা। 

২.  চুল পড়ার সমস্যা বেশি থাকলে শুধু পেঁয়াজের রসও লাগাতে পারেন। পেঁয়াজ থেঁতো করে, রস বার করে তা চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। প্রায় ৪০ মিনিট রেখে ভাল করে মাথা ধুয়ে ফেললেই চুল ঝরা অনেকটাই আটকাবে।

৩. এক দিন অন্তর শ্যাম্পু করার চেষ্টা করুন। প্রয়োজনে শ্যাম্পু করার আগের দিন মাথায় ভাল করে তেল মাসাজ করে নিন। চুলের জন্য সঠিক শ্যাম্পু বাছাই করা জরুরি। সোডিয়াম সালফেটের মতো রাসায়নিক রয়েছে এমন শ্যাম্পু ব্যবহার করলে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। 

৪. শ্যাম্পু করার পরে ভালভাবে চুল ধুয়ে তবেই কন্ডিশনার লাগান। চুলে গরম ভাপ অর্থাৎ স্টিম দিতে পারলে ভাল। চুলকে গরম থেকে বাঁচাতে হিট প্রোটেকটেড কন্ডিশনারও ব্যবহার করতে পারেন। 

৫. ভিজে চুল আঁচড়াবেন না। চুলের ডগায় চিড় ধরে। ফলে চুল দুর্বল হয়ে যায়। 

৬. পুজোর আগে নতুন হেয়ারকাট না চাইলে চেরা ডগাগুলো  ট্রিম করে নিন। 

৭. শুধু বাহ্যিক পরিচর্যা নয়, ভাল চুলের জন্য ভিতর থেকে পুষ্টি জোগানো প্রয়োজন। রোজ ভিটামিন, বায়োটিন ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান।‌

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া