সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পার্লারে গিয়ে রূপচর্চার আগে সাবধান! কোন ৪ ফেসিয়াল মুখ নষ্ট করে দেবে, বিশেষজ্ঞ জানিয়ে দিলেন

নিজস্ব সংবাদদাতা | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ০৩Sanchari Kar

কাজের ব্যস্ততার কারণে অনেকেই নিজের যত্ন নিতে পার্লারে যান। স্থানীয় পার্লারগুলোতে নানা ধরনের ফেসিয়াল করানো হয়, যা প্রতিশ্রুতি দেয় টানটান, সুস্থ ও উজ্জ্বল ত্বকের। কিন্তু এগুলি আদৌ কার্যকর? ত্বকের উপকারের বদলে আরও ক্ষতি করে দেয় না তো? জেনে নেওয়া যাক।

তবে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শাচি জৈন, এমডি, যিনি মূলত স্কিনকেয়ার মিথ, ব্রণ ও পিগমেন্টেশন নিয়ে কাজ করেন, সতর্ক করেছেন যে সব ফেসিয়াল সমান নয়—কিছু ফেসিয়াল একেবারেই এড়িয়ে চলা উচিত। জেনে নেওয়া যাক কোনগুলো এড়ানো জরুরি।

পার্লার ফেসিয়াল হতে পারে ঝুঁকিপূর্ণ

১৬ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ডা. শাচি জৈন এমন কয়েক ধরনের পার্লার ফেসিয়ালের কথা বলেন, যেগুলো ত্বকের ক্ষতি করতে পারে। বিশেষ করে চার ধরনের ফেসিয়াল—ফ্রুট ফেসিয়াল, স্যালন হাইড্রা ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এবং অ্যারোমা ফেসিয়ালের ঝুঁকি ব্যাখ্যা করে তিনি জানান, আকর্ষণীয় নাম বা সস্তা দামের প্রলোভনের চেয়ে ত্বকের স্বাস্থ্যের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

পোস্টে চিকিৎসক লিখেছেন, “পার্লার ফেসিয়াল খুব ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষত যখন তারা হাইড্রা ফেসিয়াল, ডার্মাপ্ল্যানিং কিংবা কেমিক্যাল পিলের মতো মেডিক্যাল-গ্রেড ট্রিটমেন্ট করার চেষ্টা করে। ত্বকের যত্ন তখনই বেশি নিরাপদ যদি তা কোনও সার্টিফায়েড ডার্মাটোলজিস্ট বা প্রশিক্ষিত লায়সেন্সপ্রাপ্ত এস্থেটিশিয়ানের কাছে করানো হয়।”

যে ৪ ফেসিয়াল একেবারেই এড়ানো উচিত

ডা. শাচি মানুষকে সতর্ক করেছেন যে স্যালোঁয়ে ফেসিয়াল বেছে নেওয়া যেন রেস্টুরেন্টের মেনু থেকে খাবার বেছে নেওয়ার মতো না হয়। যথেষ্ট গবেষণা ছাড়া ফেসিয়াল করানো বিপজ্জনক হতে পারে। তিনি চারটি ফেসিয়াল ট্রিটমেন্ট না করার পরামর্শ দিয়েছেন:

ফ্রুট ফেসিয়াল
চিকিৎসকের কথায়, “শোনায় খুব এক্সোটিক, কিন্তু এটি আসলে ব্রণ বাড়াতে পারে এবং ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর নষ্ট করতে পারে।”

স্যালোঁ হাইড্রা ফেসিয়াল
শুনকে চমৎকার, কারণ খরচ কম। কিন্তু জানা যায় না আসলে ওই পোরস পরিষ্কার হচ্ছে কিনা, কিংবা কী ধরনের প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে।

গোল্ড ফেসিয়াল
ডা. শাচি জানিয়েছেন যে, তিনি গোল্ড ফেসিয়ালকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। তাঁর সতর্কবার্তা, এই ফেসিয়ালে ব্যবহৃত হয় ‘শিমার ও ব্লিচ,’ যা আসলে ত্বকে কেমিক্যাল বার্ন বা পোড়া দাগের মতো ক্ষতি করতে পারে। তাই সতর্ক থাকুন।

অ্যারোমা ফেসিয়াল
“আবারও, নাম শুনতে বেশ এক্সোটিক লাগলেও বাস্তবে এটি ত্বকের সেনসিটিভিটি বাড়াতে পারে এবং একজিমা, সোরিয়াসিস, কিংবা অন্য অ্যালার্জির সমস্যা ট্রিগার করতে পারে,” লিখেছেন ডা. শাচি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া