বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতায় খামখেয়াল নামক একটি সংগঠন আয়োজন করেছিল "আর্ট অ্যান্ড অটাম'' নামে এক প্রদর্শনীর। চলতি মাসেই যা হয়ে গেল। এই শিল্প ও শরতের হাজার ভাবনায় আলাদা কী দেখা গেল?
দেখা গেল শুধু শিল্প নয়, সেই শিল্পের ভেতরে লুকিয়ে থাকা ঋতুর ছোঁয়া, ঐতিহ্যের গন্ধ, আর সমাজ জীবনের আখ্যান। আরও দেখা গেল শাড়ি জামা কাপড় এসবের বাইরেও, ছুটে আসা একদল সৈনিক। তালপাতার সৈনিক! তবে এ সৈনিক বন্দুক হাতে যুদ্ধ করতে আসেনি ,এরা শৈশবের সঙ্গী, লোককথার চরিত্র।
'তালপাতার সেপাই' গান অনেকেই শুনেছেন। কিন্তু এই পুতুল বানান কে? তিনি সুনীল দাস। নন্দন প্রাঙ্গণ থেকে শুরু করে বইমেলা - সব জায়গায় নিজের হাতে বানানো তালপাতার সেপাই নিয়ে হাজির হন। কলকাতা তথা পশ্চিমবঙ্গে হাতেগোনা যে ক'জন মানুষ এই লোক ঐতিহ্যকে নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন সুনীলবাবু তাঁদের মধ্যে একজন। শোনা যায় এই শিল্পের উৎস ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময়। বর্ধমান জেলায় এই শিল্পের সৃষ্টি হলেও পরবর্তী সময়ে তা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। পরাধীন ভারতে কলকাতার বারোয়ারি ক্লাবগুলিতে যখন বীরাষ্টমী পুজো হত সেখানেও এই তালপাতার সেপাইদের সন্ধান মিলত। আজকের দিনে যেখানে প্লাস্টিক আর মেশিনের খেলনাই চারপাশ দখল করেছে, সেখানে তালপাতার এই সৈনিক যেন এক প্রতিরোধের প্রতীক।

চোখে পড়েছিল জয়নগরের পুতুল। হ্যাঁ মোয়া নয়, পুতুল! প্রায় আট পুরুষ ধরে দাস পরিবার গড়ে চলেছেন এই অনন্য শিল্প। যার বর্তমান কান্ডারী শম্ভুনাথ দাস। মূলত স্থানীয় জমিদার পরিবারের জন্য মাটির পুতুল বানাতেন এই দাস পরিবার। তাঁর শিল্পের গঠন কাঠামো ও প্রকোষ্ঠে অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীর ছাপ রয়েছে। তিনি তাঁর পুতুলে তুলে ধরেছেন সমাজ জীবনের নানান চরিত্র - সিপাহী, পুলিশ, বাবু, পিয়ন, গোয়ালিনী.. আজও তাঁর সৃষ্টিতে লুকিয়ে থাকে ইতিহাসের গন্ধ। শিল্পী রাজকুমার দেবনাথ ৪০ বছর ধরে বাঁশি পুতুল শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তাঁর কাজের মাধ্যমে। ছোটবেলায় তাঁর বাবার কাছে শেখা এই শিল্পকলা। এই পোড়ামাটির পুতুলে ফুঁ দিলেই শোনা যায় বাঁশির শব্দ। পশ্চিমবঙ্গের কিছু বিক্ষিপ্ত জায়গায় এই বাঁশি পুতুল দেখা গেলেও, শহরে তা বিরল। আর এই ক্রমবর্ধমান 'প্রগতির' যুগে, গ্রাম বাংলাতে ওই শিল্প যে বিরলতর হয়ে যাচ্ছে, সে কথা বলাই বাহুল্য।
আরও পড়ুন: ‘ভগবানকে বলুন ঠিক করতে’, খাজুরাহের বিষ্ণুমূর্তি সংস্কারের মামলা খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের
এর সঙ্গেই এই প্রদর্শনীতে ছিল বহু স্বতন্ত্র ব্যবসায়ী ও স্বাধীন সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। গান থেকে শুরু করে 'রেস্টোরেশন আর্ট', আর কুরুশশিল্প থেকে সূচিশিল্প সবকিছুই এসে ধরা দিয়েছিল এই প্রদর্শনীতে। সংগঠকদের মতে তাঁরা প্রতিবারই এমন কিছু শিল্পী আর শিল্পসত্তাকে তুলে ধরতে চান যেগুলো একটু আলাদা। তাঁরা মনে করেন সময়ের প্রবাহ শিল্পসত্তার প্রতিকূল হলেও, দেশের শিল্প বাঁচিয়ে রাখার দায়িত্ব সকলেরই। বড় নামের দরকার নেই… ছোট ছোট বিন্দুতেই যে গড়ে উঠবে সিন্ধু, সেই বিশ্বাসেই তাঁদের খামখেয়াল!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?