রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দুয়োরানি থেকে এক পলকে সুয়োরানি! মাটি খুঁড়ে আচমকাই কোটি টাকার হিরে পেলেন হতদরিদ্র মহিলা

আর্যা ঘটক | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৭Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, ভাগ্য ফিরতে সময় লাগে না। মধ্যপ্রদেশের পান্না জেলার রাজপুর গ্রামের আদিবাসী মহিলা বিনীতা গোন্ডের ক্ষেত্রে যেন অক্ষরে অক্ষরে সত্যি হল সেই প্রবাদ। খনি থেকে মাটি খুঁড়তে গিয়ে তিনি খুঁজে পেলেন তিনটি বহুমূল্য হিরে। এর আনুমানিক বাজারমূল্য হতে পারে কয়েক লক্ষ টাকা। মঙ্গলবার সরকারি আধিকারিকেরা এই খবর নিশ্চিত করেছেন।

পান্নার হিরে আধিকারিক অনুপম সিংহ মঙ্গলবার জানান, বিনীতা দেবীর পাওয়া হিরে তিনটির ওজন যথাক্রমে ১.৪৮ ক্যারাট, ২০ সেন্ট এবং ৭ সেন্ট। তিনি আরও বলেন, "এই তিনটি হিরের মধ্যে একটি উৎকৃষ্ট বা 'জেম কোয়ালিটি'র, যা অত্যন্ত উচ্চমানের বলে মনে করা হয়। বাকি দুটি তুলনায় কিছুটা নিম্নমানের।" সরকারি নিয়ম মেনে শীঘ্রই এই হিরেগুলি নিলামে তোলা হবে এবং তার পরই এগুলোর প্রকৃত মূল্য নির্ধারিত হবে বলে জানিয়েছেন তিনি।

অনুপম সিংহ আরও জানান, বিনীতা দেবী সরকারি দপ্তর থেকে পাতি এলাকায় একটি খনি লিজ নিয়েছিলেন। খবর অনুযায়ী সঙ্গীদের সঙ্গে মিলে সেই খনিতেই খননকার্য চালাচ্ছিলেন তিনি। আর তাতেই মিলেছে এই অভাবনীয় সাফল্য।

আরও পড়ুনঃ গর্ভপাতের পরেও 'ওটা' চাই, নয়তো চাকরি খেয়ে নেব! মহিলা কর্মীর প্রতি ক্রীতদাসী সুলভ আচরণে রাগে ফুঁসছে নেটপাড়া...

তবে পান্নার রত্নগর্ভা মাটিতে এমন ভাগ্যবদলের ঘটনা এই প্রথম নয়। এই জেলা বরাবরই সাধারণ মানুষকে রাজা করে দেওয়ার জন্য পরিচিত। মাস দুয়েক আগেই, গত জুলাই মাসেও এক শ্রমিক দম্পতির হিরে খুঁজে পাওয়ার ঘটনা সংবাদ শিরোনামে এসেছিল। ছত্রপুর জেলার বাসিন্দা হরগোবিন্দ যাদব ও তাঁর স্ত্রী পবন দেবী যাদব একটি স্থানীয় খনি থেকে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা মূল্যের অন্তত আটটি হিরে খুঁজে পেয়েছিলেন।

আরও পড়ুনঃ হাত বেঁধে বেল্ট দিয়ে... ‘বিকৃত আনন্দ’ পেতে স্ত্রীর সঙ্গে এ কী করলেন স্বামী? অন্ধ্রের ঘটনায় শিউরে উঠছে দেশ...

এই ঘটনার জেরে সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছিলেন, একটি হিরের আশায় গত পাঁচ বছর ধরে পান্নার অগভীর খনিগুলিতে প্রতিদিন মাটি খুঁড়ে গিয়েছেন তাঁরা। অবশেষে তাঁদের সেই কঠোর পরিশ্রমের ফল মিলেছে। দিনের পর দিন ধরে খনি খুঁড়ে যাওয়া আর খালি হাতে বাড়ি ফেরার গ্লানি এক লহমায় মুছে গিয়েছিল তাঁদের।

আরও পড়ুনঃ ব্যাগে শুধু প্রসাধনী নয়, থাকে চিকেন লেগ পিসও! পার্টিতে মহিলার কাণ্ডে নেটদুনিয়ায় হাসির রোল, সঙ্গে জোর বিতর্ক...

বিনীতা গোন্ড এবং যাদব দম্পতির এই কাহিনি আরও একবার প্রমাণ করল, পান্নার মাটি আজও বহু সাধারণ মানুষের স্বপ্নকে সত্যি করার ক্ষমতা রাখে। একটি লিজ আর অক্লান্ত পরিশ্রম - এই দুইয়ের ভরসাতেই একদিন মাটির গভীর থেকে উঠে আসতে পারে চোখ ধাঁধানো হিরে, যা বদলে দিতে পারে গোটা জীবন। বিনীতার পাওয়া হিরেগুলি এখন নিলামের অপেক্ষায়, আর সেই সঙ্গে এক নতুন জীবনের স্বপ্ন দেখছেন রাজপুরের ওই আদিবাসী মহিলা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া