রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: গ্রামে সাপের উপদ্রবে জেরবার সকলে। কিন্তু এক পরিবারেই শুধুমাত্র আতঙ্কের ছায়া। কারণ সেই পরিবারেই এক কিশোরীকে এখনও পর্যন্ত ৪১ বার সাপে ছোবল মেরেছে। প্রতিবারেই বেঁচে ফিরেছে সে। ৪১তম সাপের কামড়ের পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। কিন্তু পরিবারের দাবি এবারেও সে বেঁচে ফিরবে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায়। জানা গেছে, ওই জেলার জহরপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরী। ৪১ বার সাপের কামড় খেয়েছে সে। তা সত্ত্বেও প্রতিবার দিব্যি বেঁচেবর্তে বাড়ি ফিরে আসে। সাপের কামড়ের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবার সুস্থ হয়ে বাড়ি ফেরে। তাকে দেখে হতবাক চিকিৎসকরাও।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রামে সাপের উপদ্রব রয়েছে। কিন্তু প্রতিবার কিশোরীই সাপের ছোবল খায়। পরিবারের বাকি সদস্যদের উপর সাপের হামলা হয়নি এখনও পর্যন্ত। যেন বেছে বেছে শুধুমাত্র কিশোরীকেই ছোবল মারে সাপেরা। গত বৃহস্পতিবার বিকেলে মুনাবার আলির মেয়ে রাহমাতুল বানোকে আবারও সাপে ছোবল মারে। বর্তমানে বারাবাঁকির এক স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে সে। এখনও পর্যন্ত অচৈতন্য অবস্থাতেই রয়েছে।
আজাদ নামের এক যুবক জানিয়েছেন, 'আমার বোনকে এর আগে ৪০বার সাপে ছোবল মেরেছে। বিভিন্ন জায়গায় সাপের হামলার কবলে পড়েছে সে। তাকে লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও ট্রমা সেন্টারেও ভর্তি করানো হয়েছিল। প্রতিবার সে বেঁচে ফিরেছে। এটা একেবারেই বিয়ের গল্পের মতো শোনালেও, বাস্তবে এটাই ঘটেছে।'
দেউয়া স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত বিরল। কিশোরীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। অতিপ্রাকৃত ঘটনা বলেই দাবি করেছেন পরিবারের সদস্যরা। কিন্তু কেন বেছে বেছে কিশোরীকে সাপে ছোবল মারে তার কোনও ব্যাখ্যা নেই।
আরও পড়ুন: গিজগিজ করছে বিষধর সাপ! ভারতের এই রাজ্যে পা রাখলেই পদে পদে বিপদ, ঘুরতে যাওয়ার আগে সাবধান
প্রসঙ্গত, এই রাজ্যেই সাপের উপর পাল্টা হামলা করতে দেখা গেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। স্থানীয়রা জানিয়েছেন, পেশায় কৃষক ওই প্রৌঢ়ের নাম, মতবদল যাদব। সাইওহাত গ্রামে চাষবাস করেন ৫৫ বছরের এই প্রৌঢ়। দিন কয়েক আগেই নিজের বাড়িতে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন তিনি। বিছানায় একাই ছিলেন পরিবারের বাকি সদস্যরা ছিলেন অন্য ঘরে।
ঘুমের মধ্যে মতবদল টের পান, তাঁর হাতের উপর দিয়ে কিছু একটা সরে গেল। হালকা জ্বালাও করছিল হাতে। ঘুম থেকে উঠেই দেখতে পান, বিছানায় একটি সাপ। সেটিই ঘুমের মধ্যে তাঁকে ছোবল মারে। সাপের সাহস দেখে রেগে আগুন হয়ে যান। ঘরে আলো জ্বেলে, সাপের উপর রাগ উগড়ে দেন।
সাপটিকে এক হাতে ধরেই কামড়ে দেন মতবদল। এরপর জ্যান্ত সাপটিকে চিবিয়ে চিবিয়ে গিলে ফেলেন। মাঝ রাতে তাঁর গলার আওয়াজ পেয়েই পরিবারের সদস্যরা ছুটে আসেন। এরপর সমস্ত ঘটনা সদস্যদের কাছে ফাঁস করেন তিনি। শুনেই আঁতকে ওঠেন সকলে। তড়িঘড়ি করে মতবদলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মতবদল। তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলেই জানা গিয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্ষায় গ্রামে সাপের উপদ্রব বাড়ে। সকলেই কমবেশি নাজেহাল।
কিন্তু জ্যান্ত সাপ চিবিয়ে খাওয়ার ঘটনা এই প্রথম তাঁদের গ্রামে ঘটল। ঘটনায় চমকে গেছেন স্থানীয়রাও।
প্রসঙ্গত, গত বছর খেলার ছলে একটি সাপকে কামড়ে দুই টুকরো করে দিয়েছিল এক খুদে। ছাদে বসে খেলাধুলা করছিল শিশুটি। আচমকাই কালো রঙের সাপের বাচ্চা এসে পড়ে তার সামনে। কিন্তু খুদের ধারণা ছিল, সাপটিও বোধহয় কোনও খেলনা। সমস্ত খেলনা ছেড়ে আচমকাই সাপটি ধরে, তারপর কামড়ে দেয়। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল বিহারের গয়া জেলায়।
ঘটনাটি ঘটেছিল গয়া জেলায় জামুহার গ্রামে। জানা গিয়েছে, ঘটনাটি যখন ঘটে সেই সময় বাড়ির ছাদে খুদে একাই ছিল। তার মা ছিলেন নীচে। আচমকাই ছাদে উঠে এসে দেখতে পান, খুদের পাশেই সাপের দুই টুকরো দেহ। তড়িঘড়ি করে শিশুটিকে বাড়ির কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি প্রাণে বেঁচে যায়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেনন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সাপটিকে কামড়ালেও তার কোনও ক্ষতি হয়নি। সাপটি বিষধর ছিল না। তাই শিশুটি প্রাণে বেঁচে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?