সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Chia seeds vs Flax seed which one is better for health

লাইফস্টাইল | চিয়া বীজ না ফ্ল্যাক্স বীজ, হৃদযন্ত্র ভাল রাখতে কোনটি বেশি উপকারী? পুষ্টিবিদদের কী মত?

আকাশ দেবনাথ | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েট চার্টে এখন হামেশাই উঁকি দেয় সুপারফুডের তকমা পাওয়া নানা ধরনের বীজ। তার মধ্যে চিয়া এবং ফ্ল্যাক্স (বা তিসি) বীজ নিয়ে উৎসাহ সবচেয়ে বেশি। ওজন কমানো থেকে শুরু করে সার্বিক স্বাস্থ্যের উন্নতি, এই দুই বীজের গুণের শেষ নেই। কিন্তু যখন হৃদযন্ত্রের সুরক্ষার প্রশ্ন আসে, তখন কার পাল্লা বেশি ভারী? চিয়া সিড না ফ্ল্যাক্স সিড, হার্টের স্বাস্থ্যের জন্য কোনটি বেছে নেবেন?

পুষ্টিবিদ এবং গবেষকদের মতে, এই দুই বীজই হার্টের জন্য অত্যন্ত উপকারী। এই বীজের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। পাশাপাশি এগুলি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার। তবে পুষ্টিগুণের সামান্য তারতম্যের কারণে এদের কার্যকারিতাতেও কিছুটা পার্থক্য দেখা যায়।

ফ্ল্যাক্স বীজ
ফ্ল্যাক্স বা তিসির বীজকে হৃদয়ের বন্ধু বলার অন্যতম কারণ হল এতে থাকা আলফা-লিনোলেনিক অ্যাসিড। এটি এক প্রকার উদ্ভিদজাত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণ করতে, রক্তনালীর প্রদাহ কমাতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত ফ্ল্যাক্স বীজ খেলে ‘খারাপ’ কোলেস্টেরল (এল ডি এল) এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে।
তবে ফ্ল্যাক্স বীজের সবচেয়ে বড় সম্পদ হল ‘লিগনান’। এটি এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট, যা অন্য কোনও উদ্ভিজ্জ খাবারে এত বেশি পরিমাণে পাওয়া যায় না। এই লিগনান ধমনীকে সুস্থ রাখতে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস (ধমনীর দেওয়াল শক্ত হয়ে যাওয়া) প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে।
কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি। ফ্ল্যাক্স বীজের বাইরের আবরণ বেশ শক্ত, তাই গোটা খেলে এর পুষ্টিগুণ শরীর ঠিকমতো শোষণ করতে পারে না। এর সম্পূর্ণ উপকার পেতে হলে ফ্ল্যাক্স বীজকে গুঁড়ো করে খাওয়া আবশ্যক।

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে

চিয়া বীজ
অন্যদিকে, চিয়া বীজও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। ফ্ল্যাক্স বীজের তুলনায় এতে আলফা-লিনোলেনিক অ্যাসিড-এর পরিমাণ সামান্য কম হলেও অন্যান্য পুষ্টিগুণে এটি কম যায় না। চিয়া বীজের সেরা গুণ হল এর মধ্যে থাকা দ্রবণীয় ফাইবার। জলে ভেজালে এটি একটি জেলি জাতীয় পদার্থে পরিণত হয়। এই ফাইবার অন্ত্রে গিয়ে খারাপ কোলেস্টেরলকে ভেঙে ফেলে এবং শরীর থেকে বের করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
এছাড়াও, এই ফাইবার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে, যা পরোক্ষভাবে হার্টের উপর চাপ কমায়। চিয়া বীজের আরও একটি সুবিধা হল, এটি গোটা অবস্থাতেই খাওয়া যায় এবং শরীর সহজেই এর পুষ্টি শোষণ করতে পারে। ফ্ল্যাক্স বীজের মতো এটিকে গুঁড়ো করার কোনও ঝক্কি নেই।

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে

কোনটা বাছবেন?
তাহলে শেষ পর্যন্ত হার্টের জন্য সেরা কে? পুষ্টিবিদদের মতে, এই প্রশ্নের কোনও সহজ উত্তর নেই। ফ্ল্যাক্স বীজে ওমেগা-৩ এবং বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট লিগনানের পরিমাণ বেশি, যা সরাসরি হার্টের অসুখ প্রতিরোধে সাহায্য করে। অন্যদিকে, চিয়া বীজে ফাইবারের পরিমাণ বেশি এবং এটি হজম করা সহজ, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।
তাই কোনও একটিকে ‘সেরা’ বলার পরিবর্তে, দু’টিকেই ঘুরিয়ে ফিরিয়ে খাদ্যতালিকায় রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হয়তো সপ্তাহের কয়েক দিন ফ্ল্যাক্স বীজের গুঁড়ো দই বা আটার সঙ্গে মিশিয়ে খেলেন, আর বাকি দিনগুলোয় চিয়া বীজ ভেজানো জল স্মুদিতে যোগ করে খেলেন। এতে দুই বীজেরই সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যাবে এবং হৃদযন্ত্রও থাকবে সুরক্ষিত। পছন্দ আপনার, তবে হৃদয়ের যত্ন নিতে এই দুই বন্ধুর সঙ্গ ছাড়লে কিন্তু চলবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া