সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: আড্ডার ছলে হোক বা দাম্পত্যের খুনসুটি, পুরুষ না নারী, কার ব্যথা সহ্য করার ক্ষমতা বেশি, এই নিয়ে তর্কের শেষ নেই। পুরুষেরা প্রায়শই নিজেদের ‘শক্তিমান’ প্রমাণে ব্যস্ত থাকেন, অন্যদিকে নারীদের ‘দুর্বল’ বলে দাগিয়ে দেওয়ার প্রবণতাও নতুন নয়। কিন্তু বিজ্ঞান ও গবেষণা কী বলছে? শারীরিক কষ্টের তীব্র অনুভূতি কার বেশি হয়? উত্তরটা জানলে অনেক পুরুষই হয়তো অবাক হবেন।
একাধিক গবেষণা বলছে, নারীরাই শারীরিক ব্যথা বেশি অনুভব করেন। শুনতে অবাক লাগলেও এর পিছনে রয়েছে জটিল জৈবিক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণ।
বিষয়টি বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে ব্যথা অনুভবের প্রক্রিয়াটি। শরীরের কোথাও আঘাত লাগলে স্নায়ুতন্তুর মাধ্যমে মস্তিষ্কে সঙ্কেত পৌঁছয়। মস্তিষ্ক সেই সঙ্কেত বিশ্লেষণ করে ব্যথার অনুভূতি তৈরি করে। বিজ্ঞানীদের মতে, এই পুরো প্রক্রিয়াটিতেই নারী ও পুরুষের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।
হরমোনের খেলা
বিশেষজ্ঞদের মতে, এই পার্থক্যের অন্যতম প্রধান কারণ হল হরমোন। পুরুষদের শরীরে টেস্টোস্টেরন এবং নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা ব্যথার অনুভূতিকে প্রভাবিত করে। গবেষণায় দেখা গিয়েছে, টেস্টোস্টেরন ব্যথা উপশমে সাহায্য করে, অর্থাৎ এটি প্রাকৃতিক পেইনকিলারের মতো কাজ করে। অন্যদিকে, ইস্ট্রোজেনের মাত্রা ব্যথার অনুভূতিকে বাড়িয়ে তুলতে পারে। বিশেষত, ঋতুচক্রের বিভিন্ন সময়ে ইস্ট্রোজেনের মাত্রার তারতম্যের কারণে নারীদের ব্যথার অনুভূতিতেও পরিবর্তন আসে।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
মস্তিষ্কের গঠন
নারী ও পুরুষের মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতাতেও সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ‘ব্রেন ইমেজিং’ গবেষণায় দেখা গিয়েছে, ব্যথার সঙ্কেত মস্তিষ্কের বিভিন্ন অংশকে ভিন্নভাবে উত্তেজিত করে। নারীদের ক্ষেত্রে মস্তিষ্কের যে অংশটি আবেগের সঙ্গে জড়িত, সেটি বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে, তাঁরা ব্যথার সঙ্গে কষ্টও বেশি অনুভব করেন
ক্রনিক ব্যথার প্রকোপ
পরিসংখ্যান বলছে, মাইগ্রেন, ফাইব্রোমায়ালজিয়া (সারা শরীরে দীর্ঘস্থায়ী ব্যথা), রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো ক্রনিক বা দীর্ঘস্থায়ী ব্যথার রোগগুলিতে নারীরাই বেশি আক্রান্ত হন। বিশ্বজুড়ে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে ক্রনিক ব্যথায় ভোগার প্রবণতা প্রায় দ্বিগুণ। এর পিছনেও হরমোন এবং জেনেটিক কারণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
সামাজিক প্রভাব
ব্যথা অনুভবের ক্ষেত্রে সামাজিক এবং মনস্তাত্ত্বিক দিকটিও উপেক্ষা করার নয়। ছোটবেলা থেকেই পুরুষদের শেখানো হয় ‘ছেলেরা কাঁদে না’ বা ছেলেদের ব্যথা সহ্য করতে হয়। ফলে অনেক পুরুষই নিজের কষ্ট প্রকাশ করতে দ্বিধা বোধ করেন। তুলনায়, নারীদের আবেগ বা কষ্ট প্রকাশে সামাজিক বাধা কম। এই সামাজিক শর্তগুলিও ব্যথা নিয়ে নারী-পুরুষের ভিন্ন অভিব্যক্তির একটি কারণ হতে পারে। কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুযায়ী, পুরুষরা ব্যথার অভিজ্ঞতা মহিলাদের চেয়ে বেশিদিন মনে রাখেন এবং সেই পরিস্থিতিতে পুনরায় পড়তে চান না। তুলনায় মহিলারা সেই কষ্ট দ্রুত ভুলে যেতে পারেন।
তবে এর অর্থ এই নয় যে পুরুষরা ব্যথা অনুভব করেন না বা নারীরা সামান্য আঘাতেই কাতর হয়ে পড়েন। ব্যথার অনুভূতি অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয়। কিন্তু সার্বিক চিত্রটা দেখলে, জৈবিক এবং স্নায়ুগত কারণেই নারীদের ব্যথা অনুভবের তীব্রতা পুরুষদের চেয়ে বেশি। সুতরাং, পরের বার সঙ্গিনীকে সামান্য কষ্টে কাতর হতে দেখলে তাঁকে ‘দুর্বল’ ভাবার আগে বিজ্ঞানের এই ব্যাখ্যাটি মনে রাখাই বিচক্ষণতার পরিচয় হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?