সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অতিরিক্ত চিনি খাচ্ছেন? শরীরই দেবে ভয়ঙ্কর সতর্কবার্তা! কোন কোন লক্ষণ এড়িয়ে গেলেই চরম বিপদ?

সোমা মজুমদার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০৪Soma Majumder

বিশেষজ্ঞদের মতে, খাওয়া শুধুই শারীরিক চাহিদা নয়, এর সঙ্গে মনেরও যোগ রয়েছে। তাই তো পেটে খিদে না থাকলেও খাবার দেখলেই মনটা কেমন খাই খাই করে! যাকে চলতি কথায় বলে ‘চোখের খিদে’। বিশেষ করে মিষ্টি খাওয়ার প্রতি অনেকেরই ঝোঁক দেখা যায়। আপনারও কি শেষপাতে হোক বা হালকা খিদে কিংবা মন খারাপ হলেই সঙ্গী মিষ্টি? আসলে আধুনিক জীবনে প্রায় প্রতিদিনের খাবারে চিনি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সকালের চা-কফি, ঠান্ডা পানীয়, মিষ্টি হোক কিংবা ডিনারের পর ডেজার্ট- প্রতিটি ক্ষেত্রেই আমরা অনায়াসে চিনি খেয়ে থাকি। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শরীরের চাহিদার তুলনায় বেশি চিনি খাওয়া অত্যন্ত ক্ষতিকর। অনেক সময় আমরা না বুঝেই বেশি চিনি খেয়ে ফেলি। আর তখন শরীর নিজেই কিছু সংকেত দিতে শুরু করে। সময় থাকতে সচেতন না হলে অতিরিক্ত চিনি খাওয়া ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা এমনকী কিডনির সমস্যার কারণ হতে পারে। তাই শরীরের সংকেতগুলোকে অবহেলা করা একেবারেই উচিত নয়। তাহলে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন, জেনে নিন- 

১. ঘন ঘন তৃষ্ণা ও প্রস্রাবঃ শরীরে অতিরিক্ত শর্করা জমলে কিডনিকে বেশি কাজ করতে হয় তা বের করার জন্য। এর ফলে ঘন ঘন প্রস্রাব হয় এবং সারাদিন অস্বাভাবিকভাবে পিপাসা পায়। যা হতে পারে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণও।

২. বার বার খিদে পাওয়াঃ চিনি শরীরে দ্রুত এনার্জি জোগায়, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না। রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করে, ফলে বার বার খিদে অনুভূত হয়। এই অবস্থায় অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়, যা শরীরের জন্য ক্ষতিকর।

আরও পড়ুনঃ প্রতিদিন ঘর পরিষ্কার করা এক প্যাকেট সিগারেট খাওয়ার সমান! ফুসফুসের ক্ষতির ভয়ঙ্কর সতর্কবার্তা গবেষণায়

৩. মনোযোগে ঘাটতিঃ রক্তে শর্করার হঠাৎ ওঠা-নামা মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। এর ফলে মাথায় কুয়াশার মতো ভাব হয়, মনোযোগ ধরে রাখা যায় না, কাজের দক্ষতাও কমে যায়।

৪. ত্বকে পরিবর্তনঃ অতিরিক্ত চিনির প্রভাবে শরীরে ইনসুলিন রেজিসট্যান্স তৈরি হতে পারে। এর ফলে গলার নিচে, বগলে বা বুকে কালো দাগ পড়া, ত্বকের রং পরিবর্তন, এমনকী ত্বকে ট্যান দেখা দিতে পারে। এগুলোও শরীরের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

৫. অতিরিক্ত ক্লান্তি ও অলসতাঃ প্রথমে চিনি শরীরকে চাঙা করে তুললেও এর প্রভাব দ্রুত কমে যায়। ফলে শরীর ভেঙে পড়ার মতো ক্লান্তি, অলসতা এবং শক্তির ঘাটতি অনুভূত হয়।

চিনির আসক্তি কীভাবে কাটাবেন

* খাদ্যতালিকায় বেশি প্রোটিন ও ফাইবার রাখুন। যা ক্রেভিং নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকবে। 
* হাইড্রেটেড থাকুন। অনেক সময়ে জল তেষ্টা সুগার ক্রেভিং বলে ভুল হয়। তাই পর্যাপ্ত জল খাওয়া জরুরি। 
* একবারে চিনি খাওয়া ছেড়ে দিলে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। ধীরে ধীরে চিনি খাওয়া কমান।

চিকিৎসকদের মতে, যদি নিয়মিত এই লক্ষণগুলি দেখা যায়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে ফাস্টিং ইনসুলিন বা এইচবিএ১সি টেস্ট করা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া