সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | এক ভুলে নষ্ট হতে পারে জঙ্গল ট্রিপ! সাফারিতে কী পরবেন, কখন যাবেন, সঙ্গে কী নেবেন? রইল খুঁটিনাটি

সোমা মজুমদার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ২৪Soma Majumder

জঙ্গল সাফারি মানেই রোমাঞ্চ, প্রকৃতির সঙ্গে সরাসরি মেলবন্ধন। শুধু ঘুরে দেখা নয়, সাফারিতে প্রকৃতি ও বন্যপ্রাণীকে সম্মান করা একটি শিক্ষাও। সঠিক সময়ে যাওয়া, সঠিক পোশাক বেছে নেওয়া এবং নিয়ম মেনে চললে এই ভ্রমণ যেমন হয়ে উঠতে পারে জীবনের এক অনন্য অভিজ্ঞতা, তেমনই অনেক সময় পর্যাপ্ত প্রস্তুতির অভাবে হতাশাজনকও হয়। তাই বিশেষজ্ঞদের মতে, আগে থেকে পরিকল্পনা করলে সাফারির অভিজ্ঞতা অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে।

কবে যাবেন

* বর্ষাকাল অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর-এই সময়ে সাফারির জন্য ড়িয়ে চলাই ভাল। কারণ এই সময় বেশিরভাগ অভয়ারণ্য বন্ধ থাকে।

* অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শীতকালে আবহাওয়া থাকে আরামদায়ক, ঘোরার জন্য আদর্শ সময়।

* এপ্রিল থেকে জুনের গ্রীষ্মকালে জলের আশেপাশে বন্য প্রাণী দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

আরও পড়ুনঃ পশু নয় ক্যাকটাস থেকে যুগান্তকারী ‘চামড়া’ তৈরি করলেন দুই বন্ধু! জুতো কিংবা ব্যাগের জন্য আর মরবে না অবলা প্রাণী?

সাফারির সময়সূচি

*অভয়ারণ্য সাধারণত ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে।

*ভোরবেলা বা সন্ধ্যায় সাফারিতে গেলে বাঘ, চিতা ইত্যাদি বড় শিকারি প্রাণী দেখার সম্ভাবনা থাকে বেশি।

*পছন্দ অনুযায়ী জিপ সাফারি বা ক্যানটার অর্থাৎ মিনি বাস সাফারি বেছে নিতে পারেন।

কী পরবেন

*গ্রীষ্মকালে হালকা কটন পোশাক, শীতকালে উষ্ণ জামাকাপড় যেমন সোয়েটার, জ্যাকেট, স্কার্ফ, গ্লাভস নিতে হবে।

*সঙ্গে মিশে যেতে সুবিধা হয় এমন পোশাকের রং হওয়া উচিত।

*জঙ্গল সাফারিতে আরামদায়ক জুতো বা স্যান্ডেল পরা শ্রেয়।

*অতিরিক্ত সতর্কতা: রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন, টুপি ও সানগ্লাস নিন। বৃষ্টির সম্ভাবনা থাকলে রেইনকোট রাখুন। মশা ও পোকামাকড় থেকে রক্ষা পেতে ইনসেক্ট রিপেলেন্টও সঙ্গে রাখুন।

কী কী সঙ্গে নেবেন

*দূরবীন ও টেলিফটো লেন্স সহ ক্যামেরা নিলে বন্যপ্রাণীকে ভালভাবে পর্যবেক্ষণ ও ছবি তোলা যায়।

*একটি পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখা সুবিধা হবে। 

*সাফারি চলতে পারে ৩-৪ ঘণ্টা, মাঝে হয়তো একবার বিশ্রামের সুযোগ পাবেন।

*জঙ্গল সাফারিতে ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার করবেন না, গাড়ি থেকে নামবেন না এবং শব্দ করে প্রাণীদের বিরক্ত করবেন না।

*শিশু হোক বা প্রাপ্তবয়স্ক সব ভ্রমণকারীরদের বৈধ ফটো আইডি কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ বৃষ্টির দিনে ভিজে কাপড় নিয়ে নাজেহাল? ৫ সহজ নিয়ম মানলে ঘরের মধ্যেই দিব্যি শুকিয়ে যাবে জামা-জুতো

বুকিং ও থাকার ব্যবস্থা

*পিক সিজন বা ছুটির সময় আগে থেকেই হোটেল বা রিসর্ট বুকিং করে নেওয়া জরুরি।

*সাফারির বুকিং অনেক জায়গায় আগেভাগেই করতে হয়।

*বনাঞ্চলের ভিতরে বা বাফার জোনে অবস্থিত লজ, ক্যাম্প বা রিসর্টে থাকলে আরও ভাল অভিজ্ঞতা হতে পারে। 

*অবসরে কাছাকাছি গ্রাম বা প্রকৃতি ভ্রমণও উপভোগ্য হতে পারে।

*ছোট দলের জন্য জিপ সাফারি সেরা হলেও খরচ তুলনামূলক বেশি।

*বড় দলের জন্য ক্যানটার বা বাস সাফারি বেশি কার্যকর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া