বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পুরনো স্কুল বাসকেই বাড়ি বানিয়ে ভিতরে এ কী করলেন দম্পতি! কাণ্ড দেখে স্তব্ধ নেটদুনিয়া

আর্যা ঘটক | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৯Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। ঠিক তেমনই একটি আস্ত স্কুলবাস বদলে গেল আস্ত বাড়িতে। অদ্ভুত শোনালেও এটাই সত্যি। স্বাধীনতা, স্বনির্ভরতা এবং অ্যাডভেঞ্চারের খোঁজে থাকা মানুষদের কাছে এই 'বাস লাইফ' এখন নতুন স্বপ্ন। সম্প্রতি পল এবং শে নামে এক দম্পতি এই স্বপ্নকেই বাস্তবে পরিণত করেছেন।

২০০৬ সালের একটি পুরনো স্কুল বাসকে তাঁরা তিন বছরের পরিশ্রমে বানিয়ে ফেলেছেন এক অত্যাধুনিক চলন্ত বাড়ি।ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে তাঁরা তাঁদের এই অবিশ্বাস্য যাত্রার ঝলক দেখিয়েছেন, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওতে একটি সাধারণ হলুদ বাসকে এক ঝকঝকে, আরামদায়ক বাড়িতে রূপান্তরিত করার পুরো পর্বটি তুলে ধরা হয়েছে।

সাদা ভিনাইল র‍্যাপে মোড়া বাসটির গায়ে লেখা তাঁদের নিজস্ব লোগো 'BusLife4Me'। সামনে একটি মজবুত বাইক র‍্যাক, নতুন টায়ার এবং নিরাপত্তার জন্য ক্যামেরা- কোনও খুঁটিনাটিই বাদ দেননি তাঁরা। তবে সবচেয়ে আকর্ষণীয় হল বাসের ছাদে তৈরি করা কাঠের ডেক, যা রাতের আকাশ বা মনোরম দৃশ্য দেখার জন্য আদর্শ। পাশে লাগানো হয়েছে ১৫ ফুটের একটি সানশেড, যা দিয়ে বাইরে বসার জায়গা তৈরি করা যায়। ছাদে রয়েছে চারটি ৪৫০ ওয়াটের সোলার প্যানেল এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের জন্য সেল সিগন্যাল বুস্টার।

৪২ ফুট লম্বা এই বাসের অন্দরসজ্জাও তাক লাগানোর মতো। আরাম এবং কার্যকারিতা - দুই দিকই মাথায় রাখা হয়েছে। সামনের দিকে রয়েছে দুটি আলাদা অফিস স্পেস, যেখানে ডেস্ক, ঘূর্ণি চেয়ার এবং স্টোরেজের ব্যবস্থা রয়েছে। তার মাঝেই একটি ছোট্ট লাউঞ্জ, যেখানে বসার জায়গা, গোপন স্টোরেজ এবং একটি ভাঁজ করা টেবিল রয়েছে।

আরও পড়ুনঃ হাত বেঁধে বেল্ট দিয়ে... ‘বিকৃত আনন্দ’ পেতে স্ত্রীর সঙ্গে এ কী করলেন স্বামী? অন্ধ্রের ঘটনায় শিউরে উঠছে দেশ...

এর উল্টোদিকেই রয়েছে আধুনিক রান্নাঘর, যেখানে ইন্ডাকশন কুকটপ থেকে শুরু করে ওভেন এবং এয়ার ফ্রায়ার- সবই মজুত। বাসের একেবারে পিছনের অংশে রয়েছে শান্ত, ছিমছাম শোবার ঘর। সেখানে কুইন সাইজের বিছানা এবং তার নিচে ৭৫ লিটারের জলের ট্যাঙ্ক ও পোশাক রাখার জন্য গোপন স্টোরেজও তৈরি করা হয়েছে। ছাদে বাঁশের প্ল্যাঙ্ক এবং কাঠের কাউন্টারটপ বাড়িটিকে একটি 'রাস্টিক' বা গ্রাম্য সৌন্দর্য দিয়েছে।

পল এবং শে জানিয়েছেন, ২০২২ সালের মার্চ মাসে তাঁরা মাত্র ৬,০০০ ডলারে (প্রায় ৫ লক্ষ টাকা) বাসটি কিনেছিলেন। এরপর প্রতি সপ্তাহান্তে কাজ করে তিন বছরে বাসটিকে সম্পূর্ণ নতুন রূপ দিতে তাঁদের মোট খরচ হয়েছে প্রায় ২৫,০০০ ডলার (প্রায় ২১ লক্ষ টাকা)।

আরও পড়ুনঃ গর্ভপাতের পরেও 'ওটা' চাই, নয়তো চাকরি খেয়ে নেব! মহিলা কর্মীর প্রতি ক্রীতদাসী সুলভ আচরণে রাগে ফুঁসছে নেটপাড়া...

ভিডিওর সঙ্গে তাঁরা লিখেছেন, "আমাদের জীবনের সেরা প্রকল্পের শুরু থেকে শেষটা একটা ভিডিওতে দেখতে পাওয়া সত্যিই অবিশ্বাস্য! যাঁরা এই যাত্রাপথে আমাদের পাশে থেকেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আর যাঁরা নতুন, তাঁদের আমাদের 'বাস লাইফ' পরিবারে স্বাগত জানাই।"

কয়েক মাস ধরে পল এবং শে তাঁদের নিজেদের হাতে গড়া এই বাড়িতেই থাকছেন এবং ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এই স্বপ্নকে এক অন্য মাত্রা দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া