সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | প্রতিদিন ঘর পরিষ্কার করা এক প্যাকেট সিগারেট খাওয়ার সমান! ফুসফুসের ক্ষতির ভয়ঙ্কর সতর্কবার্তা গবেষণায়

নিজস্ব সংবাদদাতা | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৯Soma Majumder

অনেকে মনে করেন নিয়মিত ঘর পরিষ্কার রাখা মানে স্বাস্থ্যকর জীবনযাপন। কিন্তু সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। যাঁরা রোজ ঘর পরিষ্কার করেন, তাঁদের ফুসফুসের কার্যক্ষমতা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যা ২০ বছর ধরে প্রতিদিন এক প্যাকেট সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। নিঃসন্দেহে ঘর ঝকঝকে রাখার অভ্যাস ভাল। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে রোজ ঝাড়পোঁছ করলে অজান্তেই ভয়ঙ্কর ঝুঁকি মধ্যে পড়ে ফুসফুস। তাই সচেতন থেকে নিরাপদ উপায়ে ঘর পরিষ্কার করাই হতে পারে একমাত্র সমাধান।

গবেষণায় ঠিক কী দেখা গিয়েছে, বার্গেন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এবং আমেরিকান জার্নাল অফ রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে প্রকাশিত এই গবেষণাটি ৬ হাজার জনেরও বেশি অংশগ্রহণকারীর উপর নজর রেখে করা হয়েছে। এতে দেখা গেছে, যেসব মহিলা ঘরে বা পেশাগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নর কাজ করেন তাঁদের ২০ বছর ধরে প্রতিদিন একটি প্যাকেট ধূমপানের সমান ফুসফুসের ক্ষতি হয়। 

আরও পড়ুনঃ নিছক ভুলে যাওয়া নাকি ডিমেনশিয়ার বিপদ, লক্ষণ দেখে কীভাবে বুঝবেন? কোন উপায়ে দূরে রাখবেন মস্তিষ্কের রোগ?

গবেষণা বলছে, নিয়মিত পরিষ্কারক অর্থাৎ ক্লিনিং এজেন্ট ব্যবহার করলে তাতে থাকা রাসায়নিক ধীরে ধীরে শ্বাসযন্ত্রকে দুর্বল করে দেয়। বিশেষত মহিলারা যারা প্রতিদিন ঘর ঝাড়পোঁছ করেন বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেন, তাঁদের ফুসফুসের ক্ষমতা দ্রুত কমতে থাকে। দীর্ঘ সময় এই রাসায়নিকের সংস্পর্শে থাকলে ফুসফুসে প্রদাহ, অ্যাজমার ঝুঁকি এবং শ্বাসকষ্ট বাড়ে।

গবেষণায় দেখা গেছে যে পরিষ্কারক পণ্যগুলিতে থাকা রাসায়নিকগুলি দীর্ঘস্থায়ী শ্বাসনালীতে জ্বালা সৃষ্টি করতে পারে, যার ফলে দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের ক্ষতি হতে পারে। গবেষকরা জানিয়েছেন, ফুসফুসের কার্যক্ষমতার এই অবনতি এমন যে প্রতিদিন ২০ বছর ধরে সিগারেটের একটি পুরো প্যাকেট খাওয়ার সঙ্গে তুলনা করা যায়। অর্থাৎ, ধূমপান না করলেও নিয়মিত ঘর পরিষ্কারের কারণে শ্বাসযন্ত্রে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। মজার বিষয় হল, পুরুষদের ক্ষেত্রে একই প্রভাব দেখা যায়নি। 

কেন এমন হয়? বিশেষজ্ঞদের মতে, বাজারে প্রচলিত অনেক ক্লিনিং স্প্রে-তে অ্যামোনিয়া, ব্লিচ, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড (ভিওসি) এবং শক্তিশালী রাসায়নিক থাকে। এগুলো নিয়মিত শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে ফুসফুসের টিস্যু নষ্ট হতে থাকে।


তাহলে কী করা উচিত? চিকিৎসকের পরামর্শ, যতটা সম্ভব প্রাকৃতিক উপাদান যেমন ভিনিগার, লেবু, বেকিং সোডা ইত্যাদি ব্যবহার করতে হবে। ক্লিনিং স্প্রে ব্যবহারের সময় মাস্ক ব্যবহার ও জানালা খোলা রাখা উচিত। শিশু ও অ্যাজমার রোগীদের যে কোনও ধরনের রাসায়নিক থেকে দূরে রাখতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া