সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মোদির মা'কে নিয়ে এআই ভিডিও, বিজেপির তুমুল নিন্দার মাঝেই কংগ্রেসকে বড় নির্দেশ আদালতের

রিয়া পাত্র | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর মা'কে নিয়ে মন্তব্য। প্রধানমন্ত্রীর মা'কে নিয়ে এআই ভিডিও। এই দুই ঘটনায় গত কয়েকদিন ধরেই তোলপাড় পরিস্থিতি।  সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা'কে নিয়ে এআই ভিডিও বানানোর ঘটনায় এবার বড় নির্দেশ আদালতের। সূত্রের তথ্য, সব জায়গা থেকে ওই ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার পাটনা আদালত কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে মোদির মা'কে নিয়ে বানানো সমস্ত ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছে কংগ্রেসকে।

ঘটনার সূত্রপাত দিনকয়েক আগেই। বিহার কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মা'কে নিয়ে এআই ব্যবহার করে তৈরি করা একটি ভিডিও পোস্ট করেছিল। তাতে দু' জনের বেশ কিছুটা সংলাপও ছিল। ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠে গেরুয়া শিবির। ব্যক্তি আক্রমণ, অপমান নিয়ে সুর চড়ান পদ্মশিবিরের নেতারা। মামলা দায়ের হয় আদালতে। বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি পিবি বাজন্তরি মন্তব্য করেন, এই ঘটনা সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী গোপনীয়তা, আত্মমর্যাদার মতো মৌলিক অধিকার খুন্ন করেছে। কংগ্রেসকে বুধবার আদালত নির্দেশ দিয়েছে, ওই ভিডিও মুছে ফেলতে হবে সব জায়গা থেকেই এবং ওই ভিডিও যাতে আর ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে কঠোরভাবে।

আরও পড়ুন: বোনের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল! ভাইপোর কাণ্ডে তিতিবিরক্ত কাকা, শেষমেশ যা করল, ফাঁস হল একবছর পর ...

এর আগে, মোদির মা' কে নিয়ে কুকথার প্রতিবাদে ক্ষুব্ধ হয়েছিল বিজেপি। অভিযোগ উঠেছিল হাত শিবিরের বিরুদ্ধেই। অভিযোগ, ভোট চুরির, প্রতিবাদ এসআইআর-এর বিরুদ্ধ কর্মসূচির সময় বিহারে অশান্তি ছড়ায়। বিহারে ইন্ডিয়া জোটের মঞ্চ থেকেই দেশের প্রধানমন্ত্রী এবং তাঁর মা'কে নিয়ে কুকথার অভিযোগ ওঠে। ঘটনাটি গত বৃহস্পতিবারের বলে জানা যায়। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই দিন ইন্ডিয়া জোটের একটি বৈঠক থেকে, কংগ্রেসের দলীয় পতাকা ধরা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী এবং তাঁর মা'কে নিয়ে কুকথা বলতে শোনা গিয়েছিল।


তারপরই বিহারের মুখ্যমন্ত্রী ঘটনার  নিন্দা করেন। নীতীশ কুমার বলেছিলেন, দ্বারভাঙায় কংগ্রেস, আরজেডির ভোটাধিকার যাত্রার সময়ে মোদি এবং তাঁর মা'কে নিয়ে অশালীন মন্তব্য করা হয়। দ্বারভাঙা পুলিশ জানায়, ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


ঘটনার নিন্দা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাকে দেশের গণতন্ত্রের উপর 'কলঙ্ক' বলে অভিহিত করেন। কটাক্ষ করেন রাহুল গান্ধী ও হাত শিবিরকে। সোশাল মিডিয়ায় অমিত শাহ পোস্ট করেন ঘটনা প্রসঙ্গে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লিখেন,  'বিহারের দ্বারভাঙায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এবং তাঁর স্বর্গীয় মা'য়ের প্রতি কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে যে ধরনের অশালীন, অভদ্র শব্দ ব্যবহার করা হয়েছে, তা কেবল নিন্দনীয়, বরং আমাদের লোকতন্ত্রকেও কলঙ্কিত করতে চলেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের রাজনীতি সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। তারা সহ্য করতে পারছে না যে একজন দরিদ্র মায়ের ছেলে গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীর পদে বসে রয়েছেন এবং তাঁর নেতৃত্বে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে।'  

 চীন থেকে ফিরেই রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন করলেন, রাজনীতিতে যুক্ত না থাকলেও কেন তাঁর মা'কে টেনে আনলেন কংগ্রেস সাংসদ ও হাত শিবিরের লেজুড় আরজেডি নেতা? বিষয়টিকে দেশজুড়ে নারীদের প্রতি অপমান হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, রাজনৈতিক মঞ্চ থেকে তাঁর মৃত মায়ের এভাবে অপমান "অকল্পনীয়"। এক জনসভায় এই প্রসঙ্গে তুলে প্রধানমন্ত্রী বলেন,  'মা আমাদের পৃথিবী। মা আমাদের আত্মসম্মান। কিছুদিন আগে ঐতিহ্য সমৃদ্ধ এই বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করিনি। বিহারে আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছিল।' তিনি আরও বলেন, 'এই অপমান কেবল আমার মায়ের প্রতি অপমান নয়। এগুলো দেশের মা, বোন এবং কন্যাদের প্রতি অপমান। আমি জানি আপনারা সবাই, বিহারের প্রতিটি মা, এটা দেখে এবং শুনে কতটা খারাপ অনুভব করেছেন। আমি জানি, আমার হৃদয়ে যতটা ব্যথা আছে, বিহারের মানুষও একই ব্যথায় ভুগছেন।' 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া