সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মেয়ের কাছে যাচ্ছিলেন। জানিয়েছিলেন ‘আসছি’। কিন্তু আর যাওয়া হয়নি। এয়ার ইন্ডিয়ার উড়ানের কয়েক মিনিটেই যে বিপর্যয়, তাতে বিমানের আরও অন্যান্য যাত্রীর মতোই প্রাণ গিয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। ওই দুর্ঘটনার দগদগে ক্ষত এখনও শুকোয়নি। ভেঙে পড়া বিমান, ভেঙে পড়া আবাসন, কাতারে কাতারে মৃত্যু মিছিল দেখে শিউরে উঠেছিল বিশ্ব।
দুর্ঘটনার দিনেই স্পষ্ট হয়েছিল রূপানির মৃত্যু। ১৫জুন সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, রবিবার রূপানির পরিবারের তরফে দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে মিলে যাওয়ার পর, তাঁর দেহ শনাক্ত করা গিয়েছে। সকাল সাড়ে এগারোটা নাগাদ চিকিৎসকেরা জানান, দেহ শনাক্তের বিষয়টি। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় তারপরেই।
বিমান দুর্ঘটনার দিনে, জানা গিয়েছিল, ওই বিমানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তা নিশ্চিত হয় কিছুক্ষণেই। প্রথম থেকেই রূপানির পরিবার যোগাযোগ রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঝলসে যাওয়া দেহ শনাক্ত করার জন্য যাত্রীদের পরিবার থেকে চাওয়া হয়েছিল ডিএনএ নমুনা। পরিবার তা দেয় হাসপাতাল কর্তৃপক্ষকে এবং ডিএনএ নমুনা মিলে যাওয়ার পরেই, তাঁর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। রূপানির মৃত্যুতে শোকের ছায়া নামে গুজরাটের রাজনৈতিক মহলে। ভেঙে পড়েন অনুগামীরা।
রূপানি নেই, হয়ে গেল কয়েককমাস। তবুও তাঁর রাজ্য তোলপাড় তাঁকে নিয়েই। গুজরাটের রাজনীতিতে বিজয় রূপানিকে ঘিরেই জোর তরজা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির জাঁকজমকপূর্ণ শেষকৃত্যের খরচ বহন করতে নাকি রাজি নয় গেরুয়া শিবির। সূত্রের খবর, তাঁর পরিবারকে ২৫ লক্ষ টাকার বিল মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ঘটনায় রীতিমতো অবাক রূপানির পরিবার।
সূত্রের তথ্য, রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল রাজকোট সফরের সময় বিতর্কের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি তা সরাসরি এড়িয়ে যান। গোটা ঘটনায় দলের সৌরাষ্ট্র গোষ্ঠীর দিনে দিনে গোষ্ঠীকোন্দল তীব্র হচ্ছে বলেই তথ্য। এই বিষয় নিয়ে গত কয়েকমাস জুড়েই আলোচনা চলছিল, কিন্তু রাজকোটে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন, রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্যের খরচ বহন করতে দলের গররাজি হওয়ার বিষয়ে প্রশ্নই এড়িয়ে যান।
উল্লেখ্য, রূপানির শেষকৃত্য সম্পন্ন হয়, ২০২৫ সালের ১৬ জুন, রাজকোটে। অন্ত্যেষ্টিক্রিয়ার তিন মাস পর এই বিতর্ক প্রকাশ্যে আসে। জুলাই মাসেই পরিবার জানতে পারেন, এই বিষয়ের সমস্ত খরচ বহন করতে হবে পরিবারকে। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে রূপানীর পরিবার ঋণ পরিশোধ শুরু করে বলেও খবর। তবে, ততদিনে দলীয় স্তরে ছড়িয়ে পড়েছে একাধিক আলোচনা। বিজেপির অভ্যন্তরীণ সূত্রের তথ্য, অর্থ প্রদান অস্বীকার করার সিদ্ধান্তটি সৌরাষ্ট্রের দুই শক্তিশালী নেতা নিয়েছিলেন, তা ইতিমধ্যেই জেনে গিয়েছেন রূপানি সমর্থকেরাও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?