সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নিজের ভাইপোকে নৃশংসভাবে খুন করল কাকা। ভাইপোর শ্বাসরোধ করে খুনের পর নীল ড্রামে ভরে রাখেন নিথর দেহটি। এরপর মৃতদেহ সহ ওই ড্রামটিও জ্বালিয়ে দেয় কাকা। শুধুমাত্র ব্ল্যাকমেল করার জেরেই নিজের ভাইপোকে খুন করে ওই যুবক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। পুলিশ সূত্রে জানা গেছে, আগ্রার মালপুরা এলাকায় নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ আধিকারিক অতুল শর্মা জানিয়েছেন, গত বছর ১৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে। অর্ধদগ্ধ দেহটি ডিএনএ পরীক্ষার পর শনাক্ত করা হয়েছে। সোমবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত তরুণের নাম, রাকেশ। ১৯ বছর বয়সি তরুণকে কাকার দোকানে নিয়ে যাওয়া হয়েছিল। দেবীরামের আরেক ভাইপো নিত্যকিশোর রাকেশকে ওই দোকানে নিয়ে যায়। এরপর দেবীরাম ও নিত্যকিশোর মিলে রাকেশের শ্বাসরোধ করে খুন করে। এরপর নীল রঙের ড্রামে দেহটি ভরে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে রাকেশের দেহ সহ ড্রামটি জ্বালিয়ে দেয় তারা।
সেই এলাকা থেকেই অর্ধদগ্ধ দেহটি উদ্ধার করে পুলিশ। তারপরেই ডিএনএ পরীক্ষা করা হয়। পুলিশি জেরায় মূল অভিযুক্ত দেবীরাম জানিয়েছেন, রাকেশের উপর তার ক্ষোভ ছিল। তার নাবালিকা মেয়ের অশ্লীল কিছু ছবি তুলেছিল। সেই ছবি নিয়ে ব্ল্যাকমেল করত কাকাকে। ভাইপোর এই কাণ্ডে তিতিবিরক্ত ছিল সে। সেই কারণেই খুনের পরিকল্পনা করে।
আরও পড়ুন: এক বছরের ভাগ্নের রক্ত হাতে উল্লাস মামাদের, বোনের উপরেও আক্রমণ! হাড়হিম কাণ্ড যোগীরাজ্যে
পুলিশ আরও জানিয়েছে, দেবীরাম কুবলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিত্যকিশোরের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সে এখনও পর্যন্ত পলাতক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুনের পর রাকেশের ফোনটি খাড়ি নদীতে ফেলে দিয়েছিল অভিযুক্তরা।
প্রসঙ্গত, পারিবারিক বিবাদের জেরে এর আগেও নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। ঘর তৈরি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে নিজের ভাই এবং ভাইপোকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নবাব জায়গীর এলাকায়।
আহত দুই ব্যক্তির নাম, রহমত শেখ ও আব্দুল বারিক। বর্তমানে তাঁরা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের পৈতৃক বাড়ির ছাদে নতুন করে একটি ঘর তৈরি করাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নবাব জায়গীর এলাকার বাসিন্দা জনৈক ফারুক শেখের সঙ্গে তাঁর ভাই এবং ভাইয়ের পরিবারের বাকি সদস্যদের বিবাদ চলছিল।
শনিবার সকাল থেকে ফারুক নতুন করে ওই বাড়ির ছাদে একটি ঘর তৈরি করার কাজ শুরু করলে তাঁর ভাই এবং ভাইপোরা সেই কাজে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুই পরিবারের মধ্যে অশান্তিও হয়। ফারুকের বৌদি ফুলেরা বিবি অভিযোগ করেন, 'আমাদের শরিকি বাড়িতে হঠাৎ করেই ফারুক একটি নতুন ঘর তৈরি করতে শুরু করেছে। আমার ছেলে এবং স্বামী সেই ঘর তৈরিতে বারণ করলেও ফারুক শুনছিল না। গতকালকে এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তিও হয়। গতকালের ঘটনার জেরে আজ সকালে হঠাৎই ফারুক আমার ছেলে এবং স্বামীর উপর হাতুড়ি এবং চাকু দিয়ে হামলা করে।'
রক্তাক্ত অবস্থায় বাবা এবং ছেলে লুটিয়ে পরলে প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে তাঁদেরকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার খবর তাঁরা পেয়েছেন। তবে পরিবারের তরফ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?