সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নিছক ভুলে যাওয়া নাকি ডিমেনশিয়ার বিপদ, লক্ষণ দেখে কীভাবে বুঝবেন? কোন উপায়ে দূরে রাখবেন মস্তিষ্কের রোগ?

সোমা মজুমদার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪৫Soma Majumder

দৈনন্দিন জীবনে ভুলে যাওয়া অনেকের কাছেই খুব সাধারণ ঘটনা কেউ হয়তো চশমা কোথায় রেখেছেন ভুলে যান, কারওর নাম বা তারিখ মনে থাকে না। তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের এমন ভুলে যাওয়া সব সময়ই যে গুরুতর সমস্যা হয় এমনটা নয়। কিন্তু যখন এই স্মৃতিভ্রংশ ক্রমশ বাড়তে থাকে এবং জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করে, তখন তা ডিমেনশিয়ার লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সাধারণ ভুলে যাওয়া ও ডিমেনশিয়ার মধ্যে কয়েকটি স্পষ্ট পার্থক্য আছে। যা চিনে রাখা জরুরি। 

ভুলে যাওয়া ও ডিমেনশিয়ার মধ্যে পার্থক্য

১. স্মৃতি হারানোর ধরনঃ বয়সজনিত কারণে অনেকে সাময়িকভাবে কিছু ভুলে যান। কিন্তু পরে মনে পড়ে যায়। অথচ ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি সাম্প্রতিক ঘটনা বা তথ্য একেবারেই মনে করতে পারেন না।
২. ক্রমাগত অবনতিঃ সাধারণ ভুলের তুলনায় ডিমেনশিয়ায় প্রতিদিন ভুলের সংখ্যা ও মাত্রা বাড়তে থাকে। যেমন জিনিসপত্র কোথায় রাখা আছে, গুরুত্বপূর্ণ কাজ বা তারিখ ভুলে যাওয়া ইত্যাদি।

আরও পড়ুনঃ কমবয়সিদের জন্য কেন প্রাণঘাতী হয়ে উঠছে ব্রেন স্ট্রোক? কীভাবে প্রতিরোধ করবেন? লক্ষণ চিনিয়ে খুঁটিনাটি জানালেন ডাঃ গৌতম গঙ্গোপাধ্যায়

৩. সময় ও ঘটনার বিভ্রান্তিঃ ডিমেনশিয়ায় রোগীরা প্রায়ই কোনও ঘটনা কখন ঘটেছে তা গুলিয়ে ফেলেন। পুরনো স্মৃতির সঙ্গে সাম্প্রতিক ঘটনা মিশিয়ে দেন, এমনকী অনেক সময় ভ্রান্ত বা মিথ্যে স্মৃতিও তৈরি হয়।
৪. সমস্যা বুঝতে না পারাঃ বয়সজনিত ভুলে যাওয়া ব্যক্তি সাধারণত তা স্বীকার করেন। কিন্তু ডিমেনশিয়ার রোগীরা প্রায়ই ভুল মেনে নিতে চান না।
৫. অতিরিক্ত জটিলতাঃ শুধু স্মৃতিভ্রংশ নয়, কথা বলার সময় শব্দ মনে না পড়া, সহজ কাজেও বিভ্রান্তি, হিসাব মেলাতে না পারা, পথ হারিয়ে ফেলা, আচরণে পরিবর্তন, উদ্বেগ বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

ডিমেনশিয়া নিয়ন্ত্রণের উপায়

১. নিয়মিত ব্যায়াম করুন – হাঁটা, জগিং, সাঁতার, সাইক্লিং ইত্যাদি শারীরিক কার্যকলাপ মস্তিষ্ক ও শরীর সক্রিয় রাখে।
২. পুষ্টিকর খাবার খানঃ শাকসবজি, ফল, বাদাম, দুধ ও পরিমিত প্রোটিন সমৃদ্ধ খাবার মস্তিষ্কের পক্ষে উপকারী।
৩. পর্যাপ্ত ঘুমঃ দীর্ঘমেয়াদে ঘুমের অভাব স্মৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য প্রতিদিন ভাল মানের ঘুম জরুরি।
৪. সামাজিক যোগাযোগ বজায় রাখুনঃ বন্ধু, পরিবার ও সামাজিক গোষ্ঠীর সঙ্গে নিয়মিত মেলামেশা মস্তিষ্ককে সক্রিয় রাখে।


৫. মস্তিষ্কের ব্যায়াম করুনঃ পাজল সমাধান, আঁকাআঁকি, লেখা, পড়া বা বিশ্লেষণধর্মী কাজ স্মৃতিকে শক্তিশালী করে।
৬. চাপ নিয়ন্ত্রণ করুনঃ মেডিটেশন, কাউন্সেলিং বা বিশেষজ্ঞের সহায়তা নিয়ে মানসিক চাপ ও হতাশা কমাতে হবে।
৭. রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুনঃ এই ধরনের রোগ নিয়ন্ত্রণে থাকলে ডিমেনশিয়ার ঝুঁকি কমে। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।
৮. প্রয়োজনীয় ওষুধ খানঃ কিছু ক্ষেত্রে চিকিৎকের পরামর্শে ওষুধ খাওয়া উপকারী হতে পারে।
৯. রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণঃ সরাসরি ভুল ধরিয়ে দিলে রোগী বিরক্ত বা হতাশ হতে পারেন। ক্যালেন্ডার, রিমাইন্ডার ও ঘড়ির মতো সহজ সরঞ্জাম ব্যবহার করা ভাল।
১০. যখন প্রয়োজন তখন সহায়তা করুনঃ রোগীর সক্ষমতা অনুযায়ী তাকে স্বাধীন রাখুন, তবে জরুরি পরিস্থিতিতে সাহায্য করুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া