বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | লুকিয়ে ছিল ১৫০ বছর ধরে, এবার সামনে আসতেই চোখ কপালে উঠল

সুমিত চক্রবর্তী | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৩৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কোয়েলাক্যন্থ মাছকে প্রায়ই বলা হয় "জীবন্ত জীবাশ্ম"। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ধরে নিয়েছিলেন যে কোটি কোটি বছর আগে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ১৯৩৮ সালে ভারত মহাসাগরে হঠাৎ ধরা পড়ে এই মাছ যা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এরপর আরও কিছু নমুনা পাওয়া গেলেও এর জীবাশ্ম-ইতিহাসে অনেক ফাঁক থেকে গিয়েছিল।


সম্প্রতি ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ও উরুগুয়ের একদল গবেষক সেই ফাঁক পূরণের পথে বড় পদক্ষেপ নিলেন। তারা এমন কিছু জীবাশ্ম চিহ্নিত করেছেন যা গত দেড়শ বছরেরও বেশি সময় ধরে জাদুঘরের সংগ্রহে অচেনা অবস্থায় পড়ে ছিল। নতুনভাবে শনাক্ত করা এসব নমুনা ট্রায়াসিক যুগের শেষ ভাগের অর্থাৎ প্রায় ২০ কোটি বছর আগের। তখন আজকের যুক্তরাজ্য ছিল উষ্ণমণ্ডলীয় অক্ষাংশে, ছোট ছোট দ্বীপপুঞ্জ ও অগভীর সমুদ্রের পরিবেশে।

আরও পডুন:  মোদি-ট্রাম্প সম্পর্কে নতুন উষ্ণতা? জন্মদিনের শুভেচ্ছা থেকে শুরু নতুন সুর


গবেষণার নেতৃত্ব দেন জ্যাকব কুইন। তাঁর তত্ত্বাবধায়ক প্রফেসর মাইক বেন্টন বলেন, “ব্রিস্টলে মাস্টার্স পড়ার সময় জ্যাকব বুঝতে পারে, অনেক ফসিল যেগুলো আগে সামুদ্রিক সরীসৃপ ‘প্যাকিস্ট্রোফিয়াস’-এর বলে ধরে নেওয়া হয়েছিল, আসলে সেগুলো কোয়েলাক্যন্থ মাছের। প্যাকিস্ট্রোফিয়াস ও কোয়েলাক্যন্থের ফসিল দেখতে অবিশ্বাস্যভাবে মিল আছে। কিন্তু জ্যাকব দেশজুড়ে বিভিন্ন সংগ্রহশালায় গিয়ে দেখল, একই ভুল বারবার হয়েছে।”
সহ-লেখক এবং উরুগুয়ের কোয়েলাক্যন্থ বিশেষজ্ঞ পাবলো তোরিনো জানান, “আমরা যেসব জীবাশ্ম চিহ্নিত করেছি, সেগুলো আলাদা আলাদা অংশে পাওয়া গেলেও পরিষ্কার বোঝা যায় যে এগুলো বিভিন্ন বয়স, আকার ও প্রজাতির মাছের। কিছু নমুনার দৈর্ঘ্য এক মিটার পর্যন্ত, যা প্রমাণ করে তখন একটি জটিল ও বৈচিত্র্যময় কমিউনিটি ছিল।”


ড. ডেভিড হোয়াইটসাইড, গবেষণার আরেক সহ-তত্ত্বাবধায়ক, যোগ করেন, “এসব ফসিল মূলত ব্রিস্টল ও মেন্ডিপ হিলস অঞ্চল থেকে এসেছে। ট্রায়াসিক কালে এই জায়গা ছিল অগভীর উষ্ণ সমুদ্রের দ্বীপপুঞ্জ। আধুনিক কোয়েলাক্যন্থের মতো তখনও তারা সমুদ্রতলের কাছে ওঁৎ পেতে থাকত, যা সামনে পেত তাই শিকার করত। মজার বিষয়, তারা সম্ভবত ছোট প্যাকিস্ট্রোফিয়াস সরীসৃপও খেত—যাদের ফসিল এতদিন ধরে কোয়েলাক্যন্থের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছিল।”


এই আবিষ্কার শুধু একটি বিলুপ্তপ্রায় মাছের ইতিহাসেই নয়, বরং ট্রায়াসিক যুগের সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কেও নতুন ধারণা দেয়। এতদিন ব্রিটেনে কোয়েলাক্যন্থের ফসিল সীমিতভাবে জানা ছিল, আর সেগুলোর অনেকটাই ছিল ভুলভাবে শনাক্ত। কিন্তু এবার পরিষ্কার হল  সেই সময়ে একাধিক প্রজাতি এবং বিভিন্ন আকারের কোয়েলাক্যন্থ বাস করত।


গবেষকরা মনে করছেন, এই ধরনের ভুল শনাক্তকরণের ঘটনা আরও অনেক ফসিল সংগ্রহে থাকতে পারে। নতুন প্রযুক্তি ও পুনর্মূল্যায়নের মাধ্যমে হয়তো আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। প্রায় ২০ কোটি বছর আগের এই জীবাশ্ম প্রমাণ করছে, কোয়েলাক্যন্থ কেবল বেঁচে ছিল না, বরং তারা জটিল পরিবেশে সক্রিয় শিকারি হিসেবেই অবস্থান করত। তাই এই আবিষ্কার ‘জীবন্ত জীবাশ্ম’-এর অধ্যায়কে আরও সমৃদ্ধ করছে এবং পৃথিবীর প্রাচীন সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে আমাদের জ্ঞানকে নতুন মাত্রা দিচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া